ICT Division, Bangladesh

ICT Division, Bangladesh Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ICT Division, Bangladesh, Government Building, E-14/X, ICT Tower, Agargaon, Dhaka.

ইতিহাস ও কার্যাবলি:

২০০২ সালে “বিজ্ঞান ও প্রযুক্তি” মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে “বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়” নাম ধারণ করে। আইসিটি সেক্টরের কার্যক্রমকে তরান্বিত করতে ৩০ এপ্রিল ২০১১ খ্রি. তারিখে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ গঠন করে। ৪ ডিসেম্বর ২০১১ খ্রি. তারিখে এই বিভাগকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে উন্নী

ত করে। তথ্য প্রযুক্তি উন্নয়নের গতি আরও বেগবান ও সমন্বিত করার লক্ষ্যে সরকার ১০ ফেব্রুয়ারী ২০১৪ খ্রি. তারিখে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে একীভূত করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সৃষ্টি করে, তার অধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগ গঠন করে । পরিবর্তনশীল আধুনিক বিশ্বের সাথে তাল মিলাতে আগ্রহী বাংলাদেশ সরকার এবং উচ্চ নীতি-নির্ধারণকারীরা আইসিটির গুরুত্বকে অনুধাবন করেই দেশের এই পরিবর্তনে প্রধান ভূমিকা পালন করেন। এই পরিবর্তন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কার্যক্রমে নতুন উদ্দীপনা যোগ করেছে।

প্রধান কার্যাবলি:

১. জাতীয় অভীষ্ট্য ও পরিকল্পনা অনুসরণপূর্বক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সংক্রান্ত নীতিগত বিষয় বাস্তবায়ন;

২. ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্স এবং আইসিটি সংক্রান্ত অন্যান্য জাতীয় প্রতিষ্ঠান সম্পর্কিত কার্যক্রম বাস্তবায়ন’

৩. আইসিটি বিষয়ে অন্যান্য মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে সমন্বয় সাধন;

৪. আইসিটি সার্ভে, গবেষণা, ডিজাইন ও উন্নয়নের নিমিত্ত সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান এবং জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার সাথে সমন্বয়ের মাধ্যমে প্রচারণামূলক কার্যক্রম গ্রহণ এবং সহযোগিতা প্রদান;

৫. আইসিটি সেবাসমূহের বাণিজ্যিকীকরণ ও জনগণের নিকট সহজপ্রাপ্যকরণের নিমিত্ত গাইডলাইন প্রণয়ন এবং বাস্তবায়ন পরিবীক্ষণ করা;

৬. আন্তর্জাতিক অঙ্গনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন সংক্রান্ত চলমান কার্যক্রমে বাংলাদেশকে সম্পৃক্তকরণের নিমিত্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা;

৭. এ বিভাগের কার্যক্রম সম্পর্কিত বিষয়ে আন্তর্জাতিক সংস্থাসমূহের সাথে লিয়াঁজো এবং অন্যান্য দেশ ও বিশ্ব সংস্থাসমুহের সাথে চুক্তি ও সমঝোতাসংক্রান্ত বিষয়ে দায়িত্বপালন;

৮. আইসিটি বিভাগের জন্য আইন, নীতিমালা, কৌশল ইত্যাদি প্রণয়ন;

৯. আইসিটি প্রমোশন এবং জনগণের দোরগোড়ায় আইসিটি সেবা পৌছানোর নিমিত্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ;

১০. ই-গভর্নমেন্ট, ই-ইনফ্রাস্ট্রাকচার, ই-হেলথ, ই-কমার্স এবং অনুরূপ যে কোনো বিষয়ে অন্যান্য মন্ত্রণালয়/বিভাগকে সহায়তা প্রদান; এবং

১১. ডিজিটাল বিভাজন হ্রাসকরণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ।

Address

E-14/X, ICT Tower, Agargaon
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when ICT Division, Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ICT Division, Bangladesh:

Share