Bangladesh Khelafat Chhatra Majlis Dhaka University

Bangladesh Khelafat Chhatra Majlis Dhaka University “আধুনিক যুগের সাথে সামঞ্জস্যশীল অতিবৃহৎ পরিসরের উন্নত একটি শিক্ষাপ্রতিষ্ঠান"

30/05/2026

তার নিজের দলের প্রতীক সিংহ মার্কা নিয়ে নির্বাচন করলে ৩৬০ ভোট পাইতো কিনা সন্দেহ আছে! নিজের দলকে সাগরে ভাসিয়ে দিয়ে ধানের শীষ নিয়েও তো ইলেকশন ইন্জিনিয়ারিং ছাড়া জিততে পারলো না। বিএনপিকে ডোবানোর জন্য এসব অতি বিএনপি ই যথেষ্ট বলে আমি মনে করি।
আলী হোসেন তন্ময়
বায়তুল মাল সম্পাদক বিকেসিএম ঢাবি।
যুগ্ম সদস্য সচিব, জুলাই মঞ্চ।
সেক্রেটারি, আজাদী আন্দোলন।

30/05/2026

ধন্যবাদ

29/05/2026

ধন্যবাদ Kalbela

ঢাবিকে ঘিরে বিতর্কিত মন্তব্য: ববি হাজ্জাজের বিরুদ্ধে শিক্ষার্থীদের ক্ষোভ ও প্রতিবাদপ্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি ...
29/05/2026

ঢাবিকে ঘিরে বিতর্কিত মন্তব্য: ববি হাজ্জাজের বিরুদ্ধে শিক্ষার্থীদের ক্ষোভ ও প্রতিবাদ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরে দেওয়া বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

শুক্রবার (২৯ মে ’২৬) সন্ধ্যায় টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের পাদদেশে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়া কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিকেসিএম ঢাবি শাখার আহ্বায়ক শাহরিয়ার আলম এবং সঞ্চালনা করেন বাইতুল মাল সম্পাদক আলী হোসেন তন্ময়।

সমাবেশে বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের ইতিহাস, গণতান্ত্রিক আন্দোলন ও বুদ্ধিবৃত্তিক বিকাশের অন্যতম কেন্দ্র। এমন একটি প্রতিষ্ঠান সম্পর্কে দায়িত্বশীল অবস্থানে থাকা কারও অসচেতন ও অসম্মানজনক মন্তব্য শিক্ষার্থীদের ব্যথিত করেছে।

তারা আরও বলেন, সীমিত সুযোগ-সুবিধা, আবাসন সংকট ও গবেষণার নানা প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাই বাস্তবতা বিবেচনা না করে পুরো বিশ্ববিদ্যালয়কে হেয় প্রতিপন্ন করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বক্তারা উচ্চশিক্ষা ব্যবস্থার দীর্ঘদিনের সংকটের কথাও তুলে ধরেন। তাদের ভাষ্য, নীতিগত দুর্বলতা, অপর্যাপ্ত বরাদ্দ ও প্রশাসনিক সীমাবদ্ধতার কারণে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো নানা সমস্যার মুখোমুখি। এসব সংকট সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের পরিবর্তে শিক্ষাপ্রতিষ্ঠানের মর্যাদা ক্ষুণ্ণ করে এমন বক্তব্য অনাকাঙ্ক্ষিত।

সমাবেশ থেকে বক্তারা বলেন, বক্তব্য প্রত্যাহার ইতিবাচক পদক্ষেপ হলেও ভবিষ্যতে দায়িত্বশীল ব্যক্তিদের আরও সতর্কতার সঙ্গে কথা বলা উচিত। একই সঙ্গে তারা শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা, গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি এবং শিক্ষক-শিক্ষার্থীদের মর্যাদা রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

ওয়াসির আল মাসতুর
মিডিয়া সমন্বয়ক, বিকেসিএম ঢাবি
ও পাঠকক্ষ বিষয়ক সম্পাদক, স্যার এ এফ রহমান হল, ডাকসু

29/05/2026
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সবসময় অন্যায়ের বিরুদ্ধে অনড়।
29/05/2026

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সবসময় অন্যায়ের বিরুদ্ধে অনড়।

29/05/2026

ঢাকা বিশ্ববিদ্যালয়কে কোচিং সেন্টারের সাথে তুলনা করায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং পদত্যাগ করতে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে মানববন্ধন এর আয়োজন করে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাবি শাখা

Address

VC Chattar, University Of Dhaka
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Khelafat Chhatra Majlis Dhaka University posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Khelafat Chhatra Majlis Dhaka University:

Share