23/08/2026
গত ২০ আগস্ট ২০২৬, রোজ বৃহস্পতিবার, Dhaka University IT Society-এর উদ্যোগে আয়োজিত "AI Learning" বিষয়ক সেমিনারে BNCC Naval Wing, Dhaka University Contingent-এর ক্যাডেটরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
ক্যাডেটদের মনস্তাত্ত্বিক, বুদ্ধিবৃত্তিক ও সৃজনশীল বিকাশ নিশ্চিত করার লক্ষ্যে BNCC Naval Wing-এর তত্ত্বাবধানে এবং ক্যাম্পাসভিত্তিক বিভিন্ন সংগঠনের সহযোগিতায় নিয়মিতভাবে এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম আয়োজন করা হয়। এসব কার্যক্রমের মাধ্যমে ক্যাডেটরা একাডেমিক জ্ঞানের বাইরে সমসাময়িক বিষয় সম্পর্কে ধারণা অর্জনের পাশাপাশি নিজেদের প্রতিভা, দক্ষতা, সৃজনশীলতা ও নেতৃত্বগুণ বিকাশের সুযোগ পায়।
একজন ক্যাডেটের পরিচয় শুধু তার ইউনিফর্ম, শৃঙ্খলা বা শারীরিক সক্ষমতার মধ্যে সীমাবদ্ধ নয়; একজন আদর্শ ক্যাডেটকে হতে হয় জ্ঞান, দক্ষতা, শৃঙ্খলা ও নেতৃত্বের সমন্বয়ে একজন পরিপূর্ণ মানুষ। তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তি ও নতুন জ্ঞান অর্জনের এমন সুযোগগুলো ক্যাডেটদের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য আরও প্রস্তুত করে তোলে।