ইসলামী শাসনতন্ত্র ছাএ আন্দোলন বংশাল থানা শাখা ঢাকা

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • ইসলামী শাসনতন্ত্র ছাএ আন্দোলন বংশাল থানা শাখা ঢাকা

ইসলামী শাসনতন্ত্র ছাএ আন্দোলন বংশাল থানা শাখা ঢাকা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ইসলামী শাসনতন্ত্র ছাএ আন্দোলন বংশাল থানা শাখা ঢাকা, Political organisation, B. K Gangulilen, Dhaka.

ইসলামের সু-মহান আদর্শ ছাড়া বৈষম্যহীন রাষ্ট্র গঠন সম্ভব নয়—মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)রাষ্ট্র সং...
17/09/2024

ইসলামের সু-মহান আদর্শ ছাড়া বৈষম্যহীন রাষ্ট্র গঠন সম্ভব নয়

—মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)

রাষ্ট্র সংস্কারের জন্য দেশের নাগরিকদের ব্যক্তি সংস্কার প্রয়োজন। আর রাসূল সা. এর সীরাত ও ইসলামের সুমহান আদর্শ ছাড়া ব্যক্তি সংস্কার ও বৈষম্যহীন রাষ্ট্র গঠন সম্ভব নয়।

আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন অডিটরিয়ামে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর দক্ষিণ-এর উদ্যোগে আয়োজিত "মদীনা সনদ ও মক্কা বিজয়ের চেতনা হোক বাংলাদেশ বিনির্মাণের পথনির্দেশ" শীর্ষক সীরাত কনফারেন্সে প্রধান অতিথির আলোচনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর, মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) উপর্যুক্ত কথা বলেন।

প্রধান অতিথি বলেন, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য নীতি ও আদর্শবান মানুষ তৈরির বিকল্প নাই। আর এমন নীতি ও আদর্শবান মানুষ তৈরির লক্ষ্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর সকল সহযোগী সংগঠন নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। নৈতিকতা সম্পন্ন উত্তম চরিত্রবান ও দেশপ্রেমিক যুব সমাজ গড়তে অগ্রণী ভূমিকা পালন করছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ।

পীর সাহেব চরমোনাই আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো নিছক রাষ্ট্রীয় ক্ষমতা দখলের জন্য আন্দোলন করে না, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকে

ইসলামের সু-মহান আদর্শের ভিত্তিতে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে যাচ্ছে । ইসলাম ক্ষমতায় গেলে জঙ্গিবাদে দেশ ধ্বংস হয়ে যাবে, যারা এমন অপপ্রচার করে বেড়ায়, তাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে বলতে পারি, ইসলাম ক্ষমতায় গেলে দেশ সন্ত্রাসবাদ ও তথাকথিত জঙ্গিবাদ মুক্ত হবে। দেশের মানুষ জান-মালের নিরাপত্তা সহকারে নির্বিঘ্নে জীবন যাপন করতে পারবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের নিজস্ব কোনো তন্ত্রমন্ত্র নেই উল্লেখ করে তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুরআন ও সুন্নাহর আইন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। জাহেলিয়াত বা অন্ধকার যুগে দিকভ্রান্ত ও ঠডলক্ষ্যচ্যুত মানুষ কুরআনের পরশে আল্লাহর বিধানের আলোকে জীবনের দিশা খুঁজে পেয়েছে। তেমনই দেশের মানুষ কুরআনের পথে ফিরে আসলে বাংলাদেশ হবে বৈষম্যহীন ও বসবাসযোগ্য নিরাপদ রাষ্ট্র।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ আল-আমিন সোহাগের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ ওয়ালিউল্লাহ্ তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত সীরাত কনফারেন্সে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশর সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমাদ সাকী
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুর রহমান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতী রেজাউল করীম আবরার, আইএফএ কনসালটেন্সিলের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতী আব্দুল্লাহ মাসুম, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী শামছুদ্দোহা আশরাফী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক কে এম শরীয়তুল্লাহ
মুফতি শওকত উসমান কে এম নাসির উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ।
মায়াসাল্লাম
মুহাম্মাদ কাউসার আহমেদ
প্রচার সম্পাদক
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
ঢাকা মহানগর দক্ষিণ

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ এর সীরাত কনফারেন্স আগামী ১৭ ই  সেপ্টেম্বর,২৪। আপনিও আমন্ত্রিত।
15/09/2024

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ এর সীরাত কনফারেন্স আগামী ১৭ ই সেপ্টেম্বর,২৪। আপনিও আমন্ত্রিত।

আলহামদুলিল্লাহ!আগামী বর্ষের পাঠ্যপুস্তকেবিতর্কিত ও ইসলাম বিরোধী বিষয় থাকছে না, ইনশা আল্লাহ শিক্ষাক্রম নিয়ে দেশপ্রেমিক ম...
09/09/2024

আলহামদুলিল্লাহ!
আগামী বর্ষের পাঠ্যপুস্তকে
বিতর্কিত ও ইসলাম বিরোধী বিষয় থাকছে না, ইনশা আল্লাহ

শিক্ষাক্রম নিয়ে দেশপ্রেমিক মানুষের দাবিগুলো একদল ওলামায়ে কেরাম শিক্ষা এবং ধর্ম উপদেষ্টা মহোদয়ের কাছে তুলে ধরেছে। তাঁরা আশ্বস্ত করেছেন যে, শিক্ষাক্রম ২০২১ পুরোপুরি বাতিল করা হবে। এল*জি*বি*টি সহ বিতর্কিত কোন কিছুই থাকবে না।

প্রতিনিধি দলে ছিলেন-
শায়খ আহমাদুল্লাহ হাফি.
মাওলানা গাজী আতাউর রহমান হাফি.
মাওলানা সাখাওয়াত হুসাইন রাজি হাফি.
মাওলানা খলিলুর রহমান মাদানি হাফি.
প্রফেসর মুখতার আহমদ হাফি.
শায়খ আবদুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ হাফি.
মুফতী রেজাউল কারীম আবরার হাফি.

গণ মানুষের নেতা শায়খে চরমোনাইয়ের আগমন। আপনাদের সকলের উপস্থিতি কাম্য।
03/09/2024

গণ মানুষের নেতা শায়খে চরমোনাইয়ের আগমন।
আপনাদের সকলের উপস্থিতি কাম্য।

27/08/2024

পীর সাহেব চরমোনাই রহ.-এর বড় সাহেবজাদা আমাদের প্রিয় হযরত আর নেই।
(ইন্না...... রাজিউন)

জাতীয় দুর্যোগ-দুর্বিপাকে আর্ত মানবতার সেবায় বরাবরের ন্যায় এবারও সামনের সারিতে থেকে প্রত্যন্ত অঞ্চলের জনতার পাশে দাঁড়িয়েছ...
24/08/2024

জাতীয় দুর্যোগ-দুর্বিপাকে আর্ত মানবতার সেবায় বরাবরের ন্যায় এবারও সামনের সারিতে থেকে প্রত্যন্ত অঞ্চলের জনতার পাশে দাঁড়িয়েছে এদেশের মানুষের একান্ত আস্থাভাজন অভিভাবক ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মুহতারাম আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)।

পীর সাহেব চরমোনাই আহবানে  ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বন্যার্তদের   জন্য কালেকশন চলছে।। আমরা সকলে অংশগ্রহণ ক...
22/08/2024

পীর সাহেব চরমোনাই আহবানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বন্যার্তদের জন্য কালেকশন চলছে।।
আমরা সকলে অংশগ্রহণ করি।।
যার যতটুকু সাধ্য আছে তা দিয়ে আমরা সাহায্য সহযোগিতার হাতে এগিয়ে দেই।।

07/08/2024

আমরা কি আসলেই স্বাধীন হতে পেরেছি.?
গতকাল যারা ১০০ টাকা চাঁদা দিয়েছে আজকে তারা ২০০ টাকা চাঁদা দিচ্ছে...!!
জাতির কাছে প্রশ্ন রাখতে চাই..?

আলহামদুলিল্লাহ            আলহামদুলিল্লাহ             আলহামদুলিল্লাহ ইতিহাসের নিকৃষ্টতম জালিম ও খুনী আওয়ামী সরকারের লজ্জা...
05/08/2024

আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ
ইতিহাসের নিকৃষ্টতম জালিম ও খুনী আওয়ামী সরকারের লজ্জাজনক পতনে শুকরিয়া সমাবেশ

০৬ আগস্ট'২৪ মঙ্গলবার বিকাল ৩টা
বাইতুল মুকাররম উত্তর গেট, ঢাকা

সভাপতি
মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম
(পীর সাহেব চরমোনাই) আমীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশ

11/08/2023
16/04/2020

সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যদের মৃত্যুতে পীর সাহেব চরমোনাই'র শোক প্রকাশ

আজ ঢাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন সেনা সদস্য নিহত এবং অনেকে আহত হওয়ায় গভীর শোক প্রকাশ করেছেন
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।

আজ এক বিবৃতিতে তিনি বলেন, করোনা ভাইরাসজনিত মহামারীর কারণে জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন আমাদের দেশের গর্ব বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যবৃন্দ। সড়ক দুর্ঘটনায় সেনাসদস্যের ইন্তেকালে জাতি একদল বীর সেনানী হারালো। আল্লাহ তা`আলা তাদেরকে মাফ করে দিয়ে জান্নাতবাসী করুন এবং তাদের পরিবার-পরিজনকে ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করুন।

তিনি শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। সেই সাথে আহত সেনা সদস্যদের দ্রুত সুস্থতার জন্য আল্লাহর দরবারে দোয়া করেন।

উল্লেখ্য, ঢাকা সাভার সেনানিবাস থেকে পদ্মা সেতু সেনানিবাস যাওয়ার পথে এক রিক্সা চালককে বাঁচাতে গিয়ে সেনাবাহিনীর একটি গাড়ি উল্টে গেলে আজ সকালে রাজধানীতে এ দূর্ঘটনা ঘটে।

[প্রেস বিজ্ঞপ্তি]
Islami Andolan Bangladesh

ঢাকা মহানগর দক্ষিণ করোনায় সৃষ্ট বৈশ্বিক বিপর্যয়ে অসহায় দুস্থদের মাঝে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বংশাল থানা শাখা (ঢা...
13/04/2020

ঢাকা মহানগর দক্ষিণ

করোনায় সৃষ্ট বৈশ্বিক বিপর্যয়ে অসহায় দুস্থদের মাঝে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বংশাল থানা শাখা (ঢাকা মহানগর দক্ষিণ) ত্রাণ কার্যক্রম পরিচালনা করে। আলহামদুলিল্লাহ।
স্থানীয় যুবসমাজসহ জড়িত সকলের উত্তরোত্তর সফলতা কামনা করছি।

Address

B. K Gangulilen
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামী শাসনতন্ত্র ছাএ আন্দোলন বংশাল থানা শাখা ঢাকা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share