ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গজারিয়া ইউনিয়ন

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গজারিয়া ইউনিয়ন

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গজারিয়া ইউনিয়ন মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র
(1)

ইসলামী আন্দোলন বাংলাদেশ ১১৭ ভোলা -৩ ( লালমোহন - তজুমদ্দিন) এ পীর সাহেব চরমোনাই মনোনীত প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ মুসলেহ্ উ...
02/02/2026

ইসলামী আন্দোলন বাংলাদেশ ১১৭ ভোলা -৩ ( লালমোহন - তজুমদ্দিন) এ পীর সাহেব চরমোনাই মনোনীত প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ মুসলেহ্ উদ্দিনMd Md Musleh Uddin ভাই'য়ের পরিবর্তন যাত্রা....

#হাতপাখা
#এসো_জনপ্রত্যাশার_বাংলাদেশ_গড়ি
#ইসলামী_আন্দোলন_বাংলাদেশ

প্রেস-৭ নং পশ্চিম চর উমেদ ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের কালা মিয়া চেয়ারম্যান বাড়ির -মাহমুদুল হক মৌলভীর ছোট ছেলে আবু ...
22/01/2026

প্রেস-

৭ নং পশ্চিম চর উমেদ ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের কালা মিয়া চেয়ারম্যান বাড়ির -

মাহমুদুল হক মৌলভীর ছোট ছেলে
আবু মাতব্বর আজ বিকেলে বাইক অক্সিডেন্টে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন

আল্লাহ তাআলা মরহুমের শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধরার তাওফিক দান করুন। আমিন

শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গজারিয়া ইউনিয়ন শাখার -

সভাপতি
Sanjid Hosen Tanjil - সানজিদ হোসেন তানজিল

বার্তা প্রেরক -
জিহাদ আহমেদ
তথ্য ও প্রচার সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গজারিয়া ইউনিয়ন ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন ১০ দলীয় জোটে নেই। সুতরাং তাদের জন্য সিট ছেড়ে দেয়ারও কোন প্রয়োজন নেই। এটা যে জাস্ট একটা অতি র...
19/01/2026

ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন ১০ দলীয় জোটে নেই। সুতরাং তাদের জন্য সিট ছেড়ে দেয়ারও কোন প্রয়োজন নেই। এটা যে জাস্ট একটা অতি রাজনীতি ও নাটক এটা কমবেশ সবাই জানে ও বুঝে।

সুতরাং আমি জামায়াত নেতৃবৃন্দের প্রতি দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা বরিশালে ৫ এ আপনার প্রার্থী রাখবেন না বাদ দিবেন এটা একান্তই আপনাদের ব্যাপার। সেখানে অপ্রাসঙ্গিকভানে নায়েবে আমির মুফতি ফয়জুল করিমকে নিয়ে টানাটানি করার প্রয়োজন নেই।

বরিশালে এ ঘোষণাকে কেউ কেউ মহান বানাতে গিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি খোচা দিয়েই চলছেন,উদার হওয়ার সবক দিচ্ছেন! তারা হয়তো জানেই না যে ইসলামী আন্দোলন আগ থেকেই বিভিন্ন শীর্ষ প্রার্থীদের আসনে মনোনয়ন জমা দেয়নি।

ইসলামী আন্দোলন উদারতার জায়গায় অবশ্যই উদারতা দেখাবে কিন্তু যারা আমাদেরকে সিড়ি হিসেবে ব্যবহার করার চেষ্টা করবে তাদের পাতা ফাদে পা দিবেনা,ইনশাআল্লাহ।

08/01/2026

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ একমাত্র সংগঠন যার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আলহামদুলিল্লাহ

31/12/2025

ইসলামী আন্দোলন বাংলাদেশ রেকর্ড গড়ার চেয়েও।

রেকর্ড ভাঙতে পছন্দ করে.!🤞

দেখা হচ্ছে -...

৯ জানুয়ারি ২০২৬ ..
মহাসমাবেশ!💥

ইনশাআল্লাহ
#ইসলামিক #ইসলাম #ইসলামী_আন্দোলন_বাংলাদেশ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গজারিয়া ইউনিয়ন

চরমোনাই পীরের পুকুরের গল্পটা সত্যিই গভীর ইঙ্গিতবাহী।একটা পুকুরে মাত্র ৩–৪টা খৈইয়া মাছ এদিক–ওদিক ঘুরে পানিতে এমন কম্পন সৃ...
29/12/2025

চরমোনাই পীরের পুকুরের গল্পটা সত্যিই গভীর ইঙ্গিতবাহী।

একটা পুকুরে মাত্র ৩–৪টা খৈইয়া মাছ এদিক–ওদিক ঘুরে পানিতে এমন কম্পন সৃষ্টি করছিল যে, দূর থেকে মনে হচ্ছিল পুরো পুকুরটাই বুঝি মাছে ভরা।

পুকুরের মালিক সে দৃশ্য দেখে খুশিতে আত্মহারা—ভাবলো, আর খোঁজাখুঁজি দরকার নেই, সে তো ধনীই হয়ে গেছে!
খুশির জোশে একদিন পুকুর সেচ দিলো।
পানি নামতেই বাস্তবতা ধরা পড়লো—মোটে ২–৩টা শৈল মাছ, আর গুটি কয়েক পুঁটিমাছ পটপট করছে।

যে পুকুরকে সে স্বপ্নে সোনার খনি ভেবেছিল, সেটার আসল অবস্থা তখন দিবালোকের মতো স্পষ্ট।

এই গল্পটা আজকের বাস্তবতার সাথে আশ্চর্য রকম মিলে যায়। বর্তমানে দুয়েকটা দলের অবস্থা ঠিক খৈইয়া মাছের মতো—শব্দ বেশি, কম্পন বেশি, ঢেউ তোলা বেশি। দূর থেকে মনে হয় পাহাড়সম সমর্থন আছে। অথচ একটু “সেচ” দিলেই বোঝা যায়, তলা বলতে কিছুই নাই। আসল শক্তি কম্পনে নয়, গভীরতায়।

পুকুর ভরা আছে কিনা, সেটা বোঝা যায় পানি নামলে—শব্দ কমলে, শোরগোল থামলে।

22/12/2025
বরিশালের মাটি ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ঘাঁটি 🩶বরিশালের মাটি হাত পাখার ঘাঁটি 🩶 বরিশালের মাটি চরমোনাই পীরের ঘাঁটি 🩶 ইসলা...
02/12/2025

বরিশালের মাটি ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ঘাঁটি 🩶

বরিশালের মাটি হাত পাখার ঘাঁটি 🩶

বরিশালের মাটি চরমোনাই পীরের ঘাঁটি 🩶

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গজারিয়া ইউনিয়ন

18/11/2025

রায় কার্যকর করার মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।
পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার কার্যকর উদ্যোগ গ্রহণ করুন।
-ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

মানবতাবিরোধী অপরাধীদের বিচার জনগণের দাবি ছিলো। জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনের রায়ে আমরা স্বস্তি প্রকাশ করছি। রায়ের মাধ্যমে ভুক্তভোগী পরিবারগুলোর দীর্ঘদিনের অপেক্ষা কিছুটা হলেও পূরণ হয়েছে।

আজ ১৭ নভেম্বর ২০২৫ সোমবার এক যৌথ বিবৃতিতে কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ ইউসুফ আহমাদ মানসুর ও সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান এসব কথা বলেন।

নেতৃদ্বয় বলেন, এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে, জালেম যত শক্তিশালী হোক, যতই ক্ষমতা দখলে রাখুক, যত অত্যাচার‌ই করুক, তাদের একদিন না, একদিন বিচারের মুখোমুখি হতে হবেই।

জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবার যে ন্যায়বিচারের জন্য অপেক্ষা করছিল-আজকের রায় সেই পথকে সামনে এগিয়ে নিয়েছে। এখন প্রয়োজন ঘোষিত রায় দ্রুত কার্যকর হওয়া।

নেতৃদ্বয় বলেন, গুম, খুন, নির্যাতন, বিচারবহির্ভূত হত্যা এবং অতীতের বিভিন্ন মর্মান্তিক ঘটনার ন্যায়বিচার নিশ্চিত না হলে মানবাধিকার লঙ্ঘনের পুনরাবৃত্তি রোধ করা সম্ভব নয়। তারা বলেন শাপলা ও পিলখানা হত্যাকাণ্ডসহ বহু ঘটনা বছরের পর বছর বিচার অপেক্ষায় রয়েছে। এসব ঘটনারও স্বচ্ছ তদন্ত ও আইনানুগ বিচার জরুরি-এটাই ন্যায় বিচার ও ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়তে সহযোগী উপাদান হিসেবে কাজ করবে।

নেতৃদ্বয় আরও বলেন, আইনের প্রতি শ্রদ্ধা বজায় রাখতে এবং বিচার প্রক্রিয়াকে সম্পূর্ণ করতে আন্তর্জাতিক আইনি কাঠামোর আওতায় পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার কার্যকর উদ্যোগ প্রয়োজন। প্রতিবেশী রাষ্ট্রগুলোও এ সহযোগিতায় ইতিবাচক ভূমিকা রাখবে-এটাই স্বাভাবিক প্রত্যাশা।

জুলুমের ওপর প্রতিষ্ঠিত কোনো শাসন স্থায়ী হয় না-ইতিহাস বারবার তা প্রমাণ করেছে। ন্যায়বিচার, মানবাধিকার ও আইনের শাসন নিশ্চিত করাই রাষ্ট্র ও সমাজকে স্থিতিশীল পথে এগিয়ে নিতে পারে।

বার্তা প্রেরক
মুহাম্মাদ খাইরুল কবির
কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

17/11/2025

Islami Andolan Bangladesh

17/10/2025

একটা বারের জন্য ইসলামকে পরীক্ষা করুন - মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই 😍

#চরমোনাই

চীন প্রতিনিধির সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের বৈঠক অনুষ্ঠিতআজ ১৬ অক্টোবর, বৃহস্পতিবার সকালে চীন দূতাবাসে ইসলামী আন্দোলন ...
16/10/2025

চীন প্রতিনিধির সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের বৈঠক অনুষ্ঠিত

আজ ১৬ অক্টোবর, বৃহস্পতিবার সকালে চীন দূতাবাসে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধির সাথে চীন দুতাবাসের ডেপুটি হেড অফ মিশন ডক্টর লিউ ইউয়ানের (Dr. Liu Yuyin) সাথে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আসন্ন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভাবনা, রাজনীতির গতিপথ, দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও সাংস্কৃতিক বিনিময় ইত্যাদি নিয়ে আলোচনা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে চীনের ভুমিকার প্রশংসা করা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব চীন সরকারকে রোহিঙ্গা সমস্যা সমাধানে বিশেষ ভূমিকা পালনের জন্য আহবান করেন। বংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য চীনা বিনিয়োগ বাড়ানোর অনুরোধ করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশকে বিনিয়োগ বান্ধব করে গড়ে তোলার অঙ্গিকার পুর্নব্যক্ত করা হয়।

বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন দলের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ, যুগ্মমহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা জনাব গোলাম মসিহ, আন্তর্জাতিক উপকমিটির সদস্য এসিস্ট্যান্ট প্রফেসর এডভোকেট ইমতেয়াজ আলম, আন্তর্জাতিক উপকমিটির সদস্য সচিব মু. রাজন সরকার।

ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আগামী চরমোনাই মাহফিলে চীনা প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানানো হয় একই সাথে চীনা মুসলিম কমিউনিটির নেতৃস্থানীয়দের বাংলাদেশে আমন্ত্রন জানানো হয়। চীন কতৃপক্ষের দিক থেকেও ইতিবাচক আগ্রহ প্রদর্শন করা হয়।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গজারিয়া ইউনিয়ন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share