23/09/2025
পিরোজপুরে ‘আইডিয়াল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটি’র পরিচিতি সভা ও আইডি কার্ড বিতরণ করা হয়েছে ২৩ সেপ্টেম্বর ২০২৫।
স্বেচ্ছাসেবী ও মানবাধিকার সংগঠন ‘আইডিয়াল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটি’ (IHWS) পিরোজপুর সদর ও কাউখালী উপজেলা কমিটির সদস্যদের মাঝে আইডি কার্ড এবং টি-শার্ট বিতরণ করেছে। গতকাল মঙ্গলবার সকালে পিরোজপুর সদর উপজেলার ওমর ফারুক মিলনায়তনে এই উপলক্ষে এক পরিচিতি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মোঃ শাহিন শেখের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (অ. দা.) এস এম আল আমিন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মো. মনিরুজ্জামান এবং তারিকুল ইসলাম নজিবুল, বরিশাল বিভাগীয় প্রতিনিধি মো. জহিরুল ইসলাম, ঢাকা ও খুলনা বিভাগীয় প্রতিনিধি সৈয়দ আবিদুর রহমান, কাউখালীর ৩নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান।
সমাজের সেবা ও দুর্নীতি প্রতিরোধের ডাক
প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন তার বক্তব্যে বলেন, “আমার জীবনে যতদিন প্রাণ থাকবে, ততদিন মানুষের পাশে থেকে সেবা করে যাব। আমাদের এই সংগঠন অসহায় ও দুস্থ মানুষের জন্য কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে।” তিনি আরও জানান, এটি একটি সরকার নিবন্ধিত আন্তর্জাতিক, অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন, যার অনুমোদিত কমিটি বাংলাদেশের ৬৪টি জেলায় রয়েছে।
তিনি সদস্যদের দায়িত্বের গুরুত্ব সম্পর্কে বলেন, “আইডি কার্ড ও টি-শার্ট পাওয়ার অর্থ হলো দায়িত্বশীল হয়ে মানবসেবায় নিজেদের নিয়োজিত করা। কে অনাহারে দিন কাটাচ্ছে, কে অর্থাভাবে পড়াশোনা করতে পারছে না, বা কে চিকিৎসা বঞ্চিত হচ্ছে—এসব বিষয়ে আমাদের সবসময় ভাবতে হবে এবং তাদের পাশে দাঁড়াতে হবে।” একই সাথে তিনি অন্যায়, দুর্নীতি, বাল্যবিবাহ, ইভটিজিং ও কিশোর গ্যাং-এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে পিরোজপুর জেলা প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুল জলিল, সিনিয়র সহ-সভাপতি মো. সোহেল বিল্লাহ কাজল এবং সাধারণ সম্পাদক মো. আবু জাফরসহ বিভিন্ন উপজেলার প্রশাসনিক কর্মকর্তা ও সংগঠনের স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়