Arif Molla - আরিফ মোল্লা

Arif Molla - আরিফ মোল্লা সভাপতি, শরীয়তপুর জেলা যুবদল

শরীয়তপুর জেলার নামকরনের ইতিহাস

ইতিহাস সমৃদ্ধ বিক্রমপুরের দক্ষিণাঞ্চল এবং প্রাচীন বরিশালের ইদিলপুর পরগণার কিছু অংশ নিয়ে বর্তমান শরীয়তপুর জেলা গঠিত। বাংলাদেশের মুক্তির সংগ্রামে শরীয়তপুরবাসীর ভূমিকাও উল্লেখযোগ্য। স্বাধীনতা পরবর্তীকালে জেলাটি ফরিদপুরের মাদারীপুর মহকুমার অন্তর্ভূক্ত ছিল। ১৯৭৭ সালের ৩ নভেম্বর বিশিষ্ট সমাজ সংস্কারক ও ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা হাজী শরীয়ত উল্লাহর নামানুসারে শরীয়ত

পুর নামকরণ করা হয়।
শরীয়তপুর জেলার পটভূমি:

ইতিহাস সমৃদ্ধ বিক্রমপুরের দক্ষিণাঞ্চল এবং প্রাচীন বরিশালের ইদিলপুর পরগনার কিছু অংশ নিয়ে বর্তমান শরীয়তপুর জেলা গঠিত। গুপ্ত যুগের (চতুর্থ শতক থেকে ৫৪৪ খ্রিঃ) ইতহিাস থেকে শরীয়তপুরের ইতিহাস তেমন কিছু না জানা গেলেও সমুদ্রগুপ্তের শিলালিপি থেকে বোঝা যায় এটি গুপ্ত রাজ বংশের অধীনে ছিল। পরবর্তীতে মুঘল আমলের আগ পর্যমত্ম এলাকাটি বিভিন্ন রাজ বংশের অধীনে শাসিত হয়েছে। ব্রিটিশ বিরোধী আন্দোলন, ৫২ভাষা আন্দোলনসহ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে শরীয়তপুর বাসীর ভূমিকা উল্লেখযোগ্য।
শরীয়তপুর এর পূর্ব নাম পালং। পালং একটি পুরাতন নাম। পালং থানা প্রতিষ্ঠার এবং এর নামকরণের সঠিক ইতিহাস জানা যায়নি। স্বাধীনতা পরবর্তীকালে জেলাটি ফরিদপুরের মাদারীপুর মহকুমার অমত্মর্ভূক্ত ছিল। ১৯৭৭ সালের ০৩ নভেম্বর বিশিষ্ট সমাজ সংস্কারক ও ব্রিটিশ বিরোধী ফরায়েজী আন্দোলনের নেতা হাজী শরীয়তউল্লাহর নাম অনুসারে শরীয়তপুর নামকরণ করে মহকুমা স্থাপন করা হয়। ১৯৮৪ সালে প্রশাসনিক পূনবিন্যাসের ফলে শরীয়তপুরকে জেলায় উন্নীত করা হয়। ১৯৮৪ সালের ১লা ফেব্রুয়ারি এ থানাকে শরীয়তপুর সদর উপজেলা হিসেবে নাম করন করা হয়।

আর মনোহর বাজার শরীয়তপুর জেলার এক ঐতিহাসিক বাজার। যা শরীয়তপুর জেলার প্রাণকেন্দ্র হিসেবে বিবেচিত। কারন, এ বাজারের মোড় দিয়ে যা রাস্তা বয়ে গেছে, তা মাদারীপুর,ফরিদপুর,খুলনা,বরিশাল,গোপালগঞ্জ,সাতক্ষিরা,বাগেরহাট সহ দক্ষিন বঙ্গের সাথে যোগাযোগ স্থাপন করেছে স্থলপথে এবং আরীকপাশে চাদপুর,কুমিল্লা,চট্রগ্রাম,বান্দরবন সহ আরো কয়েকটি জেলার সাথে যোগাযোগ স্থাপনে ব্যাপক ভূমিকা রেখেছে। এখন দরকার শুধু পদ্মা সেতু। তাহলে এই মনোহর বাজার আরো অনেক সমৃদ্ধ হবে।

03/09/2024

Bangladesh Jindabad

30/08/2024
27/08/2024
27/08/2024
24/08/2024

দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে তারেক রহমানের আহ্বান
👇

দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৩ আগস্ট) যুক্তরাজ্য থেকে এক ভিডিওবার্তায় তিনি বলেন, হঠাৎ করেই দেশের পূর্বাঞ্চল বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটায় লক্ষ লক্ষ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পূর্বাঞ্চলে জেলার পর জেলা প্লাবিত হওয়ায় মানবেতর জীবন যাপন করতে বাধ্য হচ্ছে অসংখ্য মানুষ। জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি হচ্ছে। বন্যায় ইতিমধ্যে কয়েকজনের মৃত্যু হয়েছে। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

তারেক রহমান বলেন, বাংলাদেশে অকস্মাৎ এই ভয়াবহ বন্যা দেশের অভ্যন্তরে উদ্ভূত কোনো কারণে নয়। বন্যা কবলিত অঞ্চলে লাগাতার ভারী বৃষ্টিপাত হলেও সেটিই পূর্বাঞ্চলে বন্যার মূল কারণ নয়। এবারের বন্যার অন্যতম প্রধান কারণ- উজানের দেশ প্রতিবেশী ভারতের ত্রিপুরা রাজ্য প্রশাসনের দায়িত্বহীনতা এবং খামখেয়ালিপনা। তারা হঠাৎ করেই বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাকে ডুবিয়ে দিলেও একটি বারের জন্যও বাংলাদেশকে আগাম সতর্কতা দেয়নি। ফলে অকস্মাৎ বন্যা দেশের বিস্তীর্ণ এলাকাকে ভাসিয়ে নিলেও পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সামান্য একটু প্রস্তুতি নেয়ারও সুযোগ পায়নি।

তারেক রহমান বলেন, বন্যা কবলিত এলাকার মানুষগুলো এখন মহাবিপদে। সহায় সম্বল হারিয়ে লাখো মানুষ এখন নিদারুণ অসহায়। এমন পরিস্থিতিতে আপাতত: কোনো অভিযোগ পাল্টা অভিযোগ তুলে সময়ক্ষেপণেরও সময় নেই। বিএনপি মনে করে বন্যা কবলিত এলাকার মানুষের জীবন এবং সম্পদ রক্ষা করাই এই মুহূর্তের প্রধান অগ্রাধিকার।

দেশের বর্তমান বন্যা পরিস্থিতিতে সারাদেশে বিশেষ করে দেশের যেসব এলাকা বন্যা আক্রান্ত হয়নি সেসব এলাকার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আমার আহবান, আপনারা সমন্বিতভাবে বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ান। বন্যা কবলিত এলাকার মানুষের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিন। বন্যা কবলিত অঞ্চলে খাদ্য ও বস্ত্র সহায়তা দিন। তাদের নিরাপত্তায় পাশে দাঁড়ান। নেতাকর্মীদের প্রতি আরো একটি বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকার আহবান জানাই।

আপনারা জানেন, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া বিতাড়িত স্বৈরাচার দেশে মানুষে মানুষে হিংসা বিরোধ বিভেদ তৈরি করেছিল। কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ, বন্যার্তদের প্রতি মানবিক সহায়তার ক্ষেত্রে আপনারা দয়া করে কারো কোনো রাজনৈতিক কিংবা ধর্মীয় পরিচয়কে প্রাধান্য দেবেন না। একইসঙ্গে ব্যক্তিগত কিংবা দলীয় উদ্যোগের পাশাপাশি বন্যাদুর্গতদের সহায়তার জন্য সরকার ও প্রশাসন আপনাদের কাছে কোনো সহযোগিতা চাইলে নিজেদের সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দিন।

তারেক রহমান বলেন, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে, আমরা যদি ঐক্যবদ্ধভাবে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াই, যার যার সাধ্যমতো বিপদগ্রস্থ মানুষের সহায়তায় এগিয়ে আসি; আল্লাহর রহমতে আমরা অবশ্যই এই পরিস্থিতি মোকাবেলায় সক্ষম হবো ইনশাআল্লাহ।

🇧🇩 বন্যাদুর্গতদের পাশে দাঁড়ান 🇧🇩


24/08/2024
22/08/2024

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আঁকা একটি গ্রাফিতি

ছবি: প্রথম আলো

সবাই পাশে দাড়াই।
22/08/2024

সবাই পাশে দাড়াই।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arif Molla - আরিফ মোল্লা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share