20/02/2026
Hunger Aid Foundation Bangladesh-আমরা শুধু একটি ফাউন্ডেশন নই, লক্ষ্য হলো একটি নিবেদিত কনটেন্ট রাইটার টিম তৈরি করা এবং তাদের স্মার্ট কনটেন্ট রাইটার হিসেবে গড়ে তুলে আত্মকর্মসংস্থানে সক্ষম করা।
🎯 আমাদের লক্ষ্য পরিষ্কার।
আমরা শিক্ষিত বেকার, গৃহিনী , তরুণদের স্মার্ট কনটেন্ট রাইটার হিসেবে গড়ে তুলতে চাই, যেন তারা অনলাইনে অযথা সময় নষ্ট না করে, এলোমেলো লেখালেখি না করে, বরং গঠনমূলকভাবে লেখালেখি শিখে ডিজিটাল প্ল্যাটফর্মে আত্মনির্ভর ও স্বনিযুক্ত হতে পারে।
🎯আমাদের উদ্দেশ্য —
আত্মকর্মসংস্থানের পথে দাঁড় করানো। আমরা চাই না কেউ শুধু কাজ খুঁজুক, আমরা চাই তারা নিজেরাই কাজ তৈরি করতে শিখুক। আমরা শুধু আয় শেখাই না, আমরা দায়িত্ব শেখাই, আমরা শুধু স্কিল তৈরি করি না, আমরা মানবতা তৈরি করি।
🎯আমাদের বিশ্বাস,
সঠিক প্রশিক্ষণ + বাস্তব প্রজেক্ট + ধারাবাহিক গাইডলাইন = আত্মকর্মসংস্থান।
🎯 আমাদের স্বপ্ন —
এমন একটি টিম, যারা নিজের আয় করবে এবং সেই আয় থেকে একটি অংশ অসহায় মানুষের চিকিৎসা ও খাদ্যের জন্য উৎসর্গ করবে। আমরা এমন মানুষ গড়তে চাই, যারা শুধু নিজের জন্য নয়, মানুষের জন্য কাজ করে বেঁচে থাকবে —প্রজন্ম থেকে প্রজন্ম।
কারণ আমরা বিশ্বাস করি, সত্যিকারের সফলতা তখনই, যখন নিজের সঙ্গে মানুষের জীবনও বদলায়।
👉 “স্বেচ্ছায় অংশগ্রহণমূলক অবদান”
আপনি কি এই যাত্রার অংশ হতে চান?
কমেন্ট করুন “হ্যাঁ”।