Bangladesh Forest Department

Bangladesh Forest Department A Century Old Government organization involved in forest management

A century old government organization started functioning from1862 with:
Imperial Forest Service
Provincial Forest Service
Sub-ordinate Forest Service
Before partition under British India in 1947, the forests of Bangladesh were under the control of:

Bengal Forest Department
Assam Forest Department
After partition of British India, East Pakistan Forest Service were created comprising:

East

Pakistan Senior Forest Service
East Pakistan Sub-ordinate Forest Service
Responsibility for forestry was passed to the Bangladesh Forest Department after the independence of Bangladesh in 1971. Bangladesh Senior Forest Service were renamed as Bangladesh Civil Service (Forest) Cadre under Bangladesh Civil Service Cadre Rules, 1980.

20/08/2026
আজ (১৮ আগস্ট) বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল সংরক্ষণ, বন্যপ্রাণী রক্ষা এবং এ বিষয়ে ব্যাপক জনসচেতনতামূলক উদ্যোগ গ্রহণের উদ্...
18/08/2026

আজ (১৮ আগস্ট) বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল সংরক্ষণ, বন্যপ্রাণী রক্ষা এবং এ বিষয়ে ব্যাপক জনসচেতনতামূলক উদ্যোগ গ্রহণের উদ্দেশ্যে আলোচনা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদানের জন্য গঠিত ১০ সদস্য বিশিষ্ট কমিশনের ১ম সভা অনুষ্ঠিত হয়েছে। কমিশন প্রধান হিসেবে সভায় সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্মানিত ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম ।

উক্ত কমিশনটি গত ২১ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত মন্ত্রিসভা-বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কর্তৃক ২৩ জুলাই ২০২৬ গঠন করা হয়।

18/08/2026

"চট্টগ্রামে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে মতবিনিময়"

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শেখ ফরিদুল ইসলাম এমপি গত ১৬ আগস্ট ২০২৬ চট্টগ্রাম সফরকালে চট্টগ্রাম সার্কিট হাউজে সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বিষয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আবু সুফিয়ান, বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দিন, জেলা প্রশাসক চট্টগ্রাম, বন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মাননীয় প্রতিমন্ত্রী জানান, মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় প্রণীত এ কর্মসূচি দেশের প্রাণ-প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় সরেজমিন পরিদর্শন করে তিনি বন বিভাগের রোপিত চারার গুণগত মান ও পরিচর্যায় সন্তোষ প্রকাশ করেন।
কর্মসূচির আওতায় সারাদেশে রোপিত চারার ডিজিটাল ডাটাবেজ তৈরি এবং মনিটরিং অ্যাপের মাধ্যমে নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। বিভাগীয় কমিশনার বন বিভাগের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সক্ষমতার কথা তুলে ধরে কর্মসূচি বাস্তবায়নে বন বিভাগের অগ্রণী ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। জেলা প্রশাসক শিক্ষার্থীদের একাডেমিক সনদ প্রদানের সঙ্গে বৃক্ষরোপণের প্রমাণপত্র সংযুক্ত করার একটি সময়োপযোগী প্রস্তাব তুলে ধরেন।
একই দিনে মাননীয় প্রতিমন্ত্রী হালিশহর ও দক্ষিণ কাট্টলীতে প্রস্তাবিত বে টার্মিনাল এলাকা, ষোলশহরের বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট এবং বাংলাদেশ রাবার বোর্ড কার্যালয় পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
সবুজ বাংলাদেশ গড়তে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ—সবার সম্মিলিত অংশগ্রহণেই হোক এ মহৎ উদ্যোগের সফল বাস্তবায়ন।
#২৫কোটি_বৃক্ষরোপণ #বৃক্ষরোপণ_কর্মসূচি #সবুজবাংলাদেশ #পরিবেশ_সুরক্ষা ংরক্ষণ #জীববৈচিত্র্য

**পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শেখ ফরিদুল ইসলাম এমপি মহোদয়ের চট্টগ্রাম সফর** আ...
15/08/2026

**পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শেখ ফরিদুল ইসলাম এমপি মহোদয়ের চট্টগ্রাম সফর**

আজ ১৫/০৮/২০২৬ খ্রি. রোজ শনিবার বর্তমান সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ২০২৫-২৬ আর্থিক সনে সৃজিত বিভিন্ন বাগান পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শেখ ফরিদুল ইসলাম এমপি।

**পরিদর্শনের মূল কিছু মুহূর্ত:**

* **হাটহাজারী উপজেলা সফর:** চট্টগ্রাম উত্তর বন বিভাগ কর্তৃক মন্দাকিনী বিটে সৃজিত ৭৫ হেক্টর দীর্ঘমেয়াদি এবং ৩০ হেক্টর স্বল্পমেয়াদি বাগান পরিদর্শন করেন। সেখানে রোপিত দেশি প্রজাতির গাছের বৈচিত্র্য ও বৃদ্ধি দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। এরপর বাগান এলাকায় তিনি ১টি তেলসুর, ১টি গর্জন ও ১টি চাপালিশের চারা রোপণ করেন। খাড়া পাহাড়ের ঢাল বেয়ে পাহাড়ের শীর্ষে উঠে সম্পূর্ণ বাগান এলাকা পরিদর্শন করে আগাছা ছাঁটাই ও রক্ষণাবেক্ষণের দিক-নির্দেশনা দেন। এ সময় তিনি সেখানে কর্মরত স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী ত্রিপুরাদের সাথে কথা বলেন এবং বাগান সৃজনে তাদের অবদানের জন্য ধন্যবাদ জানান।
* **ফটিকছড়ি উপজেলা সফর:** এরপর মাননীয় প্রতিমন্ত্রী ১২ কিলোমিটারের অধিক পথ পায়ে হেঁটে, চা বাগানের মধ্য দিয়ে দীর্ঘ ছড়া অতিক্রম করে এবং উঁচু খাড়া পাহাড় বেয়ে ফটিকছড়ির হাজারিখিল বিটে ২০২৫-২৬ আর্থিক সনে সৃজিত ২০ হেক্টর বাগান পরিদর্শন করেন। সেখানে তিনি ১টি তেলসুর এবং স্থানীয় মাননীয় সংসদ সদস্য (চট্টগ্রাম-২) জনাব সরোয়ার আলমগীর ১টি চাপালিশের চারা রোপণ করেন। বাগানের গুণগত মান ও পরিচর্যা দেখে তিনি গভীর সন্তোষ প্রকাশ করে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ জানান।
* **হাজারিখিল বন্যপ্রাণী অভয়ারণ্য পরিদর্শন:** তিনি হাজারিখিল বন্যপ্রাণী অভয়ারণ্য বনাঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য, বিশাল আকৃতির গাছপালা ও ইকোসিস্টেম দেখে অভিভূত হন। এই মূল্যবান প্রাকৃতিক সম্পদ রক্ষায় নিয়োজিত বন কর্মীদের প্রচেষ্টাকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে সবাইকে ঐক্যবদ্ধভাবে তা রক্ষার আহ্বান জানান।

পরিদর্শনকালে স্থানীয় মাননীয় সংসদ সদস্য (চট্টগ্রাম-২) জনাব সরোয়ার আলমগীর, স্থানীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

#পরিবেশ_মন্ত্রণালয় #বৃক্ষরোপণ_কর্মসূচি #সবুজ_বাংলাদেশ িভাগ #চট্টগ্রাম

🌿 সুন্দরবন সংরক্ষণ এবং ম্যানগ্রোভ বনায়নে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করতে গত ১৩ আগস্ট ২০২৬ তারিখ অপরাহ্নে  খুলনার...
15/08/2026

🌿 সুন্দরবন সংরক্ষণ এবং ম্যানগ্রোভ বনায়নে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করতে গত ১৩ আগস্ট ২০২৬ তারিখ অপরাহ্নে খুলনার ক্যাসেল সালাম হোটেলে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘জাগ্রত যুব সংঘ (JJS)’, ‘মাদার্স ফর সুন্দরবন কনজারভেশন’ এবং ‘ইউথ নেটওয়ার্ক অব সুন্দরবন কনজারভেশন’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই সভার মূল প্রতিপাদ্য ছিল "Community Involvement in Mangrove Restoration" বা ম্যানগ্রোভ পুনরুদ্ধারে স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন সংরক্ষক (খুলনা অঞ্চল) জনাব ইমরান আহমেদ। সভায় খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলামসহ সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, পরিবেশবাদী, গণমাধ্যমকর্মী, স্থানীয় যুবসমাজ এবং উপকূলীয় অঞ্চলের প্রতিনিধিদের উপস্থিতিতে সুন্দরবনের দীর্ঘমেয়াদী সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও টেকসই পরিবেশগত উন্নয়নের নানা দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন ড. মমিনুল ইসলাম নাহিদ, সিনিয়র রিসার্চ অফিসার, ম্যানগ্রোভ সিলভিকালচার বিভাগ, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট, খুলনা এবং মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন পলাশ, প্রভাষক, ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয়। সুন্দরবন শুধু একটি বন নয়, এটি আমাদের উপকূলের রক্ষাকবচ ও লাখো মানুষের জীবিকা। আসুন, জলবায়ুর ঝুঁকি মোকাবিলায় এবং প্রাকৃতিক এই প্রতিবেশ রক্ষায় আমরা সবাই মিলে যার যার অবস্থান থেকে একাত্ম হয়ে কাজ করি। 💚✊

সুন্দরবনের জলজ সম্পদ রক্ষায় এক বড় পদক্ষেপ! 🇧🇩🐟🦀গতকাল (১৩ আগস্ট ২০২৬) খুলনা সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেল "Assessm...
14/08/2026

সুন্দরবনের জলজ সম্পদ রক্ষায় এক বড় পদক্ষেপ! 🇧🇩🐟🦀গতকাল (১৩ আগস্ট ২০২৬) খুলনা সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেল "Assessment of Aquatic Resources of the Sundarbans" বিষয়ক আঞ্চলিক ভ্যালিডেশন কর্মশালা। বাংলাদেশ বন বিভাগের অধীনে এবং 'প্রোটেকশন অব সুন্দরবনস ম্যানগ্রোভ ফরেস্টস প্রজেক্ট (PSMFP)'-এর আওতায় এই গবেষণামূলক সমীক্ষাটি বাস্তবায়ন করেছে আরণ্যক ফাউন্ডেশন ও সিএনআরএস (CNRS)।জলবায়ু পরিবর্তন, অতিরিক্ত আহরণ এবং লবণাক্ততার মতো বড় চ্যালেঞ্জগুলোর মুখে সুন্দরবনের জলজ জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে এই গবেষণাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দীর্ঘমেয়াদী এই মাঠ পর্যায়ের গবেষণায় সুন্দরবনে ২৫১টি মাছের প্রজাতি এবং ৫১টি ক্রাস্টেসিয়ান (কাঁকড়া ও চিংড়ি জাতীয়) প্রজাতি রেকর্ড করা হয়েছে, যার মধ্যে বেশ কয়েকটি বাংলাদেশের জন্য একেবারে নতুন! কর্মশালায় বন কর্মকর্তা, গবেষক এবং মৎস্য বিশেষজ্ঞদের উপস্থিতিতে সুন্দরবনের মাছ ও শিলা কাঁকড়ার গুরুত্বপূর্ণ প্রজনন ক্ষেত্র চিহ্নিতকরণ, পানির গুণাগুণ বিশ্লেষণ এবং মাছের সর্বোচ্চ টেকসই আহরণ মাত্রা (MSY) নির্ধারণের প্রাথমিক ফলাফলসমূহ উপস্থাপন ও পর্যালোচনা করা হয়। অংশীজনদের এই সুচিন্তিত মতামতের ভিত্তিতে চূড়ান্ত প্রতিবেদনটি তৈরি করা হবে, যা ভবিষ্যতে সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে বিজ্ঞানভিত্তিক নীতি নির্ধারণে পথ দেখাবে।আসুন বিশ্বের সর্ববৃহৎ এই ম্যানগ্রোভ বন এবং এর অফুরন্ত জলজ প্রাণসম্পদ রক্ষায় আমরা সবাই সচেতন হই। 🌊🌳

বিশ্ব হাতি দিবস উপলক্ষ্যে ১২ আগস্ট ২০২৬ তারিখ বুধবার সকাল ১১.৩০ টায় রাজধানীর আগারগাঁও বন ভবনের হৈমন্তি মিলনায়তনে বন অধিদ...
13/08/2026

বিশ্ব হাতি দিবস উপলক্ষ্যে ১২ আগস্ট ২০২৬ তারিখ বুধবার সকাল ১১.৩০ টায় রাজধানীর আগারগাঁও বন ভবনের হৈমন্তি মিলনায়তনে বন অধিদপ্তর কর্তৃক একটি আলোচনা অনুষ্ঠান আয়োজন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আবদুল আউয়াল মিন্টু এমপি মহোদয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. মোঃ সাইমুম পারভেজ; মাইগ্রেটরি হাতি সমৃদ্ধ এলাকা হিসেবে সুপরিচিত শেরপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মাহমুদুল হক রুবেল এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন অধিদপ্তরের সম্মানিত প্রধান বন সংরক্ষক জনাব আমীর হোসাইন চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক জনাব মোঃ ছানাউল্যা পাটওয়ারী। এছাড়া, বাংলাদেশে হাতি সংরক্ষণ ও মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসণ বিষয়ক বিষয়ভিত্তিক উপস্থাপনা করেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা জনাব আবু নাছের মোহাম্মদ ইয়াছিন নেওয়াজ এবং আরণ্যক ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ আবদুল মোতালেব। অভিব্যক্তি প্রকাশ করেন শেরপুর মধুটিলা এলিফ্যান্ট রেসপন্স টিম (ERT)-এর সদস্য আব্দুর রাজ্জাক এবং সরকারী তিতুমীর কলেজের জুওলজি ক্লাব অফ তিতুমীর এর সাধারণ সম্পাদক শুভ সাহা।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও বন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বন্য়প্রাণী বিষয়ক কার্যক্রমে সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

12/08/2026

বিশ্ব হাতি দিবস ২০২৬ উপলক্ষ্যে বন অধিদপ্তর কর্তৃক আয়োজিত আলোচনা অনুষ্ঠান।

 #সবুজ_বাংলাদেশ  #পরিবেশ_সংরক্ষণ 🌲✨ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শেখ ফরিদুল ইসল...
11/08/2026

#সবুজ_বাংলাদেশ #পরিবেশ_সংরক্ষণ 🌲✨

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শেখ ফরিদুল ইসলাম এমপি গত ১০ আগস্ট ২০২৬ তারিখ প্রত্যুষে কক্সবাজারের চকরিয়া উপজেলাধীন মেধা কচ্ছপিয়া জাতীয় উদ্যান পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে উদ্যানের শত শত বিশালাকৃতির শতবর্ষী গর্জন গাছ এবং তার নিচে হাজার হাজার নতুন জন্মানো চারা দেখে তিনি অত্যন্ত উচ্ছ্বাস প্রকাশ করেন। এই ঐতিহ্যবাহী গর্জন বন সংরক্ষণে নিয়োজিত বন কর্মীদের আন্তরিক ধন্যবাদ জানান এবং সংরক্ষণ কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা দেন।

এরপর তিনি ডুলাহাজারা সাফারি পার্ক এবং চকরিয়ার মালুমঘাটে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক গত ১৩/০৬/২০২৬ তারিখে উদ্বোধন করা "৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি"র আওতায় রোপিত চারাগুলো পরিদর্শন করেন এবং সেগুলোর সঠিক পরিচর্যার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। মালুমঘাটে মাননীয় প্রতিমন্ত্রী নিজে একটি গর্জনের চারা রোপণ করেন। 🌱

সবশেষে তিনি ট্রলারযোগে চকরিয়া সুন্দরবনে যান। সেখানকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ ও স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় করেন। চকরিয়া সুন্দরবনের খালের ধার এবং উঁচু আইলে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণের মাধ্যমে এই বনের সবুজায়ন ও জীববৈচিত্র্য ফিরিয়ে আনার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন মাননীয় প্রতিমন্ত্রী।


পরিবেশ, বনও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শেখ ফরিদুল ইসলাম এমপি গতকাল ০৯ আগস্ট ২০২৬ তারিখে চট...
10/08/2026

পরিবেশ, বনও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শেখ ফরিদুল ইসলাম এমপি গতকাল ০৯ আগস্ট ২০২৬ তারিখে চট্টগ্রাম অঞ্চলের অধীন কক্সবাজার দক্ষিণ বন বিভাগে HELP প্রকল্পের আওতায় কক্সবাজার জেলার অন্তর্গত টেকনাফ ও উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ী বনভূমিতে ২০২৫-২৬ অর্থবছরে সরকারের ৫ বছরের ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির আওতায় ৪০ হেক্টর এবং ১৫০ হেক্টর সৃজিত বাগান পরিদর্শন করেন। খাড়া ও উঁচু পাহাড়ি এলাকায় সৃজিত সমস্ত বাগান এলাকা তিনি পরিদর্শন করেন। বাগানে জীবিত চারার হার, প্রজাতি বৈচিত্র্য, চারার বৃদ্ধি হার ও রক্ষণাবেক্ষণ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। বাগান এলাকায় তিনি একটি চালতা ও একটি নিমের চারা রোপন করেন। তপ্ত দুপুরে ঝুঁকিপূর্ণ পাহাড়ে হেঁটে হেঁটে সমস্ত বাগান দেখে বনকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। বাগান সৃজনের সাথে সম্পৃক্ত বন কর্মীদেরকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।

Address

Bon Bhaban, Plot # E8 B2, Agargaon
Dhaka
1207

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801999000042

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Forest Department posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Forest Department:

Shortcuts

Share