08/01/2026
কেন এবারের 'হ্যাঁ ভোট' আপনার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ লড়াই? এই "হ্যাঁ ভোট" জয়ী হলে আমাদের সাধারণ মানুষের লাভ কী?
চলুন একটু ঠান্ডা মাথায় System-টা বুঝে নিই:
🟣 মৌলিক অধিকার রক্ষা (Internet Shutdown বন্ধ): হা'সিনা সরকার ২০ দিন ইন্টারনেট বন্ধ করে দিয়ে নির্বিচারে মানুষ খু'ন করেছে, লা'শ পুড়িয়েছে, গু'ম করেছে। গু'লি করে পাখির মতো মানুষ মা'রলেও বিশ্বকে তা দেখতে দেয়নি। "হ্যাঁ ভোট" জয়ী হলে কোনো সরকার আর কখনো নেট বন্ধ করে মানুষ মা'রার সাহস পাবে না। আপনার Information পাওয়ার অধিকার হবে নিরাপদ।
🟣 প্রধানমন্ত্রীত্বের মেয়াদের সীমা (Term Limit): কেউ সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। অর্থাৎ দ্বিতীয় কোনো 'হা'সিনা' হওয়ার সুযোগ পুরোপুরি বন্ধ হয়ে যাবে। যেটা আমেরিকাতেও প্রচলিত। টানা ক্ষমতায় থাকলে মানুষ স্বৈ'রাচার হয়ে ওঠে, এই নিয়ম সেটা রুখে দেবে।
🟣 স্বাধীন বিচারব্যবস্থা (Independent Judiciary): বিচারব্যবস্থা আর দ'লীয় সরকারের কাছে জি'ম্মি থাকবে না। সরকার যা বলবে বিচারপতিরা শুধু তাই করবে—এই দিন শেষ হবে। বিচার হবে স্বাধীন, বিচারপতিদের ক্ষমতা থাকবে, সরকারের হু'মকি-ধামকি আর কাজ হবে না।
🟣 ত'ত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার: নির্বাচনের আগে হাসিনাদের মতো ক্ষমতায় থেকে ভোট চু'রি করা বন্ধ হয়ে যাবে। ত'ত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং পিএসসি (PSC) গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে। এর ফলে দ'লীয় দা'লালদের BCS ক্যাডার বানানো বা চাকরিতে স্বজনপ্রীতি বন্ধ হবে। মেধাবীরা তাদের যোগ্য সম্মান পাবে।
🟣 সংবিধানের সুরক্ষা: গত ৫৪ বছরে রাজনৈতিক বাট'পাররা নিজেদের সুবিধামতো সংবিধান বারবার সংশোধন করেছে জনগণকে শো'ষণ করার জন্য। "হ্যাঁ ভোট" জিতলে সরকারি দল চাইলেই আর সংবিধান পরিবর্তন করে নিজেদের আজীবন ক্ষমতায় রাখার পথ বের করতে পারবে না।
🟣রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য: আমাদের দেশে রাষ্ট্রপতি ছিলেন প্রধানমন্ত্রীর হাতের পু'তুল। হা'সিনা আব্দুল হামিদকে যা বলতেন, তিনি তাই করতেন। "হ্যাঁ ভোট" জয়ী হলে রাষ্ট্রপতিরও ক্ষমতা থাকবে, তিনি আর প্রধানমন্ত্রীর কাছে জি'ম্মি থাকবেন না।
🟣 গণভোটের বিধান: সংবিধানের কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে আপনার এবং আমার মতামত (Referendum) নিতে হবে। ক্ষমতাসীনরা নিজেদের মনগড়ামতো দেশের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে পারবে না।
🟣 সংসদে শক্তিশালী বিরোধী দল: বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত হবেন। এবার আর সংসদে গিয়ে সবাই 'আপা আপা' বলে চিৎকার করতে পারবে না, কারণ কাউন্টার দেওয়ার মতো শক্তিশালী লোক থাকবে।
🟣 উচ্চকক্ষ গঠন: ক্ষমতার ভারসাম্য ঠিক রাখতে পার্লামেন্টে একটি উচ্চকক্ষ (Upper House) গঠিত হবে।
🟣 দণ্ডপ্রাপ্ত অপরাধীর সাজা: ফাঁ'সির আসা'মি বা চিহ্নিত অপ'রাধীরা আর রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়ে মাফ পাবে না। অপ'রাধীদের মুক্তি দেওয়ার পুরোনো নাটক পুরোপুরি বন্ধ হয়ে যাবে।
🟣 নারীর প্রকৃত প্রতিনিধিত্ব: সংসদে নারীদের সুযোগ ও প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে, যাতে তারা দেশের নীতিনির্ধারণে সরাসরি ভূমিকা রাখতে পারেন।
আপনি যদি সত্যিই দেশকে ভালোবাসেন, তবে এই পরিবর্তনগুলো আনা এখন আমাদের নৈতিক দায়িত্ব।
"না ভোট" দেওয়া মানে আপনার সকল ক্ষমতা আবারও নেতাদের হাতে তুলে দেওয়া। আপনি হবেন গোলাম, আর নেতারা হবে আপনার মালিক।
সোজাকথা, কোনো 'যদি' 'কিন্তু' ছাড়া "হ্যাঁ ভোট" জয়ী করতেই হবে!
আর যদি না ভোট দেন, তবে আবারও নব্য স্বৈ'রাচারের জন্য অপেক্ষা করেন।
জুলাইয়ের আন্দো'লনে যারা রক্ত দিয়েছেন,
তাদের রক্তের সাথে বেইমানি করবেন না।