Gyandeep Gano Granthagar> জ্ঞানদীপ গণ গ্রন্থাগার, মির্জাপুর, টাঙ্গাইল

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Gyandeep Gano Granthagar> জ্ঞানদীপ গণ গ্রন্থাগার, মির্জাপুর, টাঙ্গাইল

Gyandeep Gano Granthagar> জ্ঞানদীপ গণ গ্রন্থাগার, মির্জাপুর, টাঙ্গাইল ইহা একটি অরাজ‌নৈতিক, অসাস্প্রদা‌য়িক বে-সরকা‌রী মানব উন্নয়নমূলক গ্রন্থাগার

25/04/2026
জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৫ ইং উপলক্ষ্যে আয়োজিত বই পড়া, রচনা, আবৃত্তি , চিত্রাংকন  প্রতিযোগীতা ও র‌্যালী অনুষ্ঠিত হয়।
05/02/2025

জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৫ ইং উপলক্ষ্যে আয়োজিত বই পড়া, রচনা, আবৃত্তি , চিত্রাংকন প্রতিযোগীতা ও র‌্যালী অনুষ্ঠিত হয়।

02/02/2025

গ্রন্থাগার দিবস উপলক্ষ্যে কবিতা আবৃত্তি প্রতিযোতীর প্রস্তুতি চলছে।

02/02/2025
26/10/2024

বিসমিল্লাহির রাহমানির রহিম
আসসালামু আলাইকুম,
অদ্য সভায় উপস্থিত প্রগতি সংঘের সম্মানিত সকল সদস্য ও প্রিয় এলাকাবাসীকে আজকের সভায় উপস্থিত হওয়ার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা, কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।
প্রগতি সংঘের আজকের সভার আলোচ্য বিষয় হলো- নিয়মিত খেলাধুলা ও টুর্নামেন্ট সংক্রান্ত। আপনার অবগত আছেন যে, প্রগতি সংঘ আয়োজিত একটি টুর্নামেন্ট চলমান কিন্তু প্রাকৃতিক কারণ অর্থাৎ মাঠে পানি আসার কারণে একটি ম্যাচ হওয়ার পর থেকে সাময়িক স্থগিত আছে। বর্তমানে মাঠ পুরাপুরি টুর্নামেন্ট পরিচলানার জন্য উপযোগী এবং এলাকাবাসীও আগ্রহ নিয়ে জানতে চান টুর্নামেন্ট সম্পর্কে। বর্তমান কমিটিও মনে করে বিষয়টি নিয়ে কমিটির কি চিন্তা-ভাবনা রয়েছে তা আপনাদের সম্মুখে সবাইকে অবহিত করা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য।
টুর্নামেন্ট সংক্রান্ত বিষয়টি বলার পুর্বে আপনাদের কিছু বিষয়াদি জানা একান্ত প্রয়োজন বলে মনে করছি -
১. আপনারা নিশ্চয় জানেন যে, স্বৈরাচারী সরকারের পতনের মধ্যে দিয়ে ছাত্র জনতার বিপ্লবের মাধমে দেশে অর্ন্তবর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। দীর্ঘ ১৫ বছর যাবৎ যারা স্বৈরাচারী সরকারের জেল-জুলুম, খুন-গুমের স্বীকার এবং জুন ও আগষ্টে ছাত্র জনতার বিপ্লবে যারা শহীদ হয়েছেন সেই সকল শহীদদের আতœার মাগফেরাত কামনা করছি। এবার বলছি টুর্নামেন্ট প্রসঙ্গে বর্তমানে দেশের পরিবর্তিত প্রেক্ষাপট ও দেশের আইন শৃঙ্খলাও যথেষ্ট নহে বিধায় বন্যার পানি কমে গেলেও টুর্নামেন্ট নিয়ে বর্তমান কমিটি আশু পদক্ষেপ গ্রহন করতে পারেন নি। এমতাবস্থায় খেলা পরিচালনায় কোন প্রকার অঘটন ঘটলে তা আইন শৃঙ্খলা অবনতি হতে প ারে এতে প্রগতি সংঘেরও সুনাম ক্ষুন্ন হবে।
২. অদ্য সভাটির আরেকটি অর্ন্তরনিহিত উদ্দ্যেশ্য হলো - সংঘের মধ্যে ঐক্য বা ঐক্যমতে আশা। অদ্য সভায় থেকে কোন প্রকার বিভেদ বা ঝামেলা করার অভিপায় নিয়ে কেউ কথা বলবেন না এবং কথাগুলো যেন ব্যক্তি কেন্দ্রীক না হয় এবং সংঘ/ক্লাব ভিত্তিক হয়। সভায় উপস্থিত সদস্যদের/এলাকাসীর আলাদা আলাদা মতামত থাকবে বা থাকতে পারে তবে এখান থেকে কিভাবে বিষয়টি সুরাহা করা যায় সভার সেই দিক মাথায় রাখবেন আশা করছি।
৩. পৃক্ষাপট-
৪. সংগঠন পরিচালনার জন্য অর্থের প্রয়োজন। আপনারা কি জানেন? প্রগতি সংঘের অর্থের উৎস কি বা অর্থের যোগান কোথা থেকে আসে- সবাই জানেন মেলা অথবা আগের কারো রোপন করা বৃক্ষ/গাছ বিক্রি থেকে এই তো । আপনারা বলে থাকেন- ওমোক কমিটি এইটা করে নাই ঐ টা করে নাই তাহলে কেমনে করবে টাকা তো নেই বা কোথা থেকে আসবে ফান্ড কালেশনের চেষ্টাও করেনি। আমরা যদি প্রগতি সংঘের সদস্য বাবদ একটা নিদিষ্ট হারে টাকা দেই, হতে পারে ১০০/২০০/৩০০ তাহলে কিন্তু এই রূপ ৫০০ জন দিলে অন্তত ৫০০০০ টাকা হয়ে যায়। টাকা কিন্তু একক ভাবে দিচ্ছি ১০০/২০০ কিন্তু টাকা ভালো একটি এ্যামাউন্ট হয়ে যায়। তাহলে কিন্তু সংঘের পক্ষে যে কোন উন্নয়নমূলক কাজ অনায়াশে করা সম্ভব হয়। জানি না আপনারা আমার কথাগুলো কি মনে করছেন? আসলে যে কোন সংঘ/ক্লাব চাঁদা সিস্টেম না থাকলে আয় টা আসবে কোথা থেকে? আমি মনে করছি বা বিশ^াস করছি গত কমিটি এবং বর্তমান কমিটি ছাড়া ঐরকম ভাবে নিজের টাকা দিয়ে সংগঠন পরিচালনা ঐরূপভাবে কেউ করেনি।
৫. বর্তমান কমিটিতে কে বা কারা আছেন ও টুর্নামেন্ট পরিচালনা কমিটিতে কে বা কারা আছেন
৬. আমাদের সময়ে কি কি করা হয়েছে
৭. হিসাব নিকাশ উপস্থাপান।

আমাদের প্রস্তাবনা সমূহ উপস্থিত সাধারণ সদস্য ও অত্র এলাকাবাসীর নিকট মতামত/ সিদ্ধান্ত বা সুরাহার জন্য নিন্ম বিষয়গুলো আপনাদের নিকট পেশ করছি -

১. আপনারা অবগত আছেন যে, টুর্নামেন্টের প্রধান পৃষ্টপোষক ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় যুবলীগ নেতা উনি বর্তমানে দেশে নাই উনার সাথে যোগাযোগ করা হয়েছে। তিনি সরাসরি অপারগতা প্রকাশ করেনি তবে এমতাবস্থায় উনি সিদ্ধান্ত দিতে পারেন নি তবে সময় চেয়েছে। যেহেতু প্রগতি সংঘ টুর্নামেন্টে আয়োজন করেছে তাই অন্যান্য দল/ক্লাব সাথে প্রগতি সংঘেরই দায় দায়িত্ব থাকে। তাই আমাদের সুপারিশ হচ্ছে নতুন করে পৃষ্টপোষক নিয়ে অথবা নিজেরা আর্থিক সহযোগীতা করে টুর্নামেন্টটি চালু করা যায় কিনা? তাহলে অন্তত অত্র এলাকার বা ক্লাবে সুনাম অক্ষুন্ন থাকবে।
২. অত্র এলাকায় কিছু বিভক্তির কারণে সম্মিলিত ভাবে কাজ করা সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় আমিও সভাপতি হিসাবে কাজ করতে স্বাচ্ছন্দবোধ করছি না। আমাকে আপনারা চাইলে আমাকে অব্যহৃতি দিতে পারেন। আমি শুধুমাত্র এই মুহুর্তে পদত্যাগ করছি না কারণ আপনারা বলবেন যে, খেলা দিয়ে কাপুরুষের মত এখন পদত্যাগ করে ফেললাম।
৩. উপস্থিত এলাকাবাসী ও প্রগতি সংঘের সকল সদস্য আপনারা যদি মনে করেন যে, বর্তমান কমিটি যথার্থ নহে তাহলে আপনাদের নিকট থেকে সর্বসম্মতিক্রমে প্রস্তাব আসলে বর্তমান কমিটি ভেংঙ্গে দিবো এবং তার আগে আপনাদের সকলের সংঘের নিয়মানুসারে সদস্য পদ গ্রহন করতে হবে এবং এই সদস্যদের ভোটের মাধ্যমে/ নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি করা হবে। আর আপনারা যদি মনে করেন বর্তমান কমিটির কয়েকজন সদস্যকে পরিবর্তন প্রয়োজন তাহলে ঐ সদস্যদের বিপরীতে কে প্রতিযোগীতা / নির্বাচন করবে তাকে নির্ধারিত ফি দিয়ে নির্বাচনের মাধ্যমে ঐ স্থান পুনরায় নির্বাচিত হবেন।
৪. প্রগতি সংঘ দল ও মতের উর্ধ্বে থাকবে কি না? তবে যে কোন দলীয় সরকারের অধীনেই আমাদের কাজ করতে হবে তা সংঘের স্বার্থে
৫. মাঠে নিয়মিত খেলাধুলা করার জন্য সবাইকে উৎসাহী করা প্রয়োজন তবে তা যেন গান বাজনার মধ্যেই সীমিত না হয়ে যায়।
৬. সংগঠন যারা করে তারা হলো নিজের খেয়ে বনের মহিষ তাড়ায়। কথাটা বলার কারণ হলো -অনেকে সংগঠনে আসতে চাবেন আবার পদবী পাওয়ার পর বলবেন আমার অমোক/ তমোক কাজ আছে আমি সময় দিতে পারবো না তাহলে পদত্যাগ করুন। সক্রিয় হয়ে কাজ না করলে সংঘ ঘোরে দাড়াবে না। পদ পদবী আছে তারা যদি কর্মের তাগিদে প্রবাসে অথবা অন্যত্র কোথাও চলে যায় তাহলে অন্তত কমিটিকে অবহিত করা যায় যে, আমি দেশে থাকতে পারছি না অন্যকাউকে দায়িত্ব দিন অথবা আমি পদত্যাগ করছি।
৭. খেলাধুলার স্বার্থে যতপ্রকার সামগ্রী লাগবে তা সংঘ থেকে দেওয়ার প্রতিশ্রæতি দিচিছ।

Address

23. 777176
Dhaka
1944

Opening Hours

Monday 15:00 - 19:15
Tuesday 15:00 - 19:15
Wednesday 15:00 - 19:15
Thursday 15:00 - 19:15
Friday 15:00 - 19:15
Saturday 15:00 - 19:15
Sunday 15:00 - 19:15

Telephone

+8801816638366

Alerts

Be the first to know and let us send you an email when Gyandeep Gano Granthagar> জ্ঞানদীপ গণ গ্রন্থাগার, মির্জাপুর, টাঙ্গাইল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Gyandeep Gano Granthagar> জ্ঞানদীপ গণ গ্রন্থাগার, মির্জাপুর, টাঙ্গাইল:

Share

Category