23/08/2026
ঔষধের অনিয়ম প্রতিরোধে ২৩/০৮/২০২৬ এবং ১৯/০৮/২০২৬ ইং তারিখে মানিকগঞ্জ জেলার দৌলতপুর এবং হরিরামপুর উপজেলার ছয়টি (০৬) টি ফার্মেসীতে, ঔষধ প্রশাসন, জেলা কার্যালয় মানিকগঞ্জ এবং জেলা প্রশাসন, মানিকগঞ্জ এর সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ঔষধ, ফিজিশিয়ান স্যাম্পল
এবং প্রেস্ক্রিপশন ব্যতীত এন্টিবায়োটিক ঔষধ বিক্রির অপরাধে বিক্রির অপরাধে "ঔষধ ও কসমেটিক আইন ২০২৩" এর ৪০(খ), ৪০(গ) এবং ৪০(ঘ) ধারায় ছয়টি (০৬) ফার্মেসিকে মোট ২৩,০০০/- (তেইশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।