ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থকগোষ্টী

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থকগোষ্টী

ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থকগোষ্টী ইসলামী আন্দোলন বাংলাদেশ

পরাজিত শক্তি সংখ্যালঘুদের ঢাল বানিয়েনিপীড়নের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে -মুফতী  সৈয়দ ফয়জুল করীমইসলামী আন্দোলনের সিনিয়র নায়...
12/08/2024

পরাজিত শক্তি সংখ্যালঘুদের ঢাল বানিয়ে
নিপীড়নের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে
-মুফতী সৈয়দ ফয়জুল করীম

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই বলেছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ি, সহায়-সম্পত্তি ও উপাসনালয়সমূহের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি উপাসনালয়ে সিসি ক্যামেরা প্রতিস্থাপন করার আহ্বান জানিয়ে বলেছেন, দেশপ্রেমিক জনগণকে যে কোন মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের পাঁয়তারা রুখে দিতে হবে। দেশের সকল নাগরিককে স্ব-স্ব জায়গায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ভূমিকা রাখতে হবে।

আজ সোমবার দুপুরে পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সাক্ষাত করতে এলে তিনি তাদের উদ্দেশ্যে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইনুছ আহমাদ, সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মাওলানা মোহাম্মদ নেছার উদ্দিন, এইচ এম রফিকুল ইসলাম।

মুফতী ফয়জুল করীম বলেন, পরাজিত শক্তি সংখ্যালঘুদের ঢাল বানিয়ে দেশকে নতুন করে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে চক্রান্ত করছে। তিনি বলেন, আওয়ামী লীগের হাতিয়ার সংখ্যালঘু সম্প্রদায়। এরাই সংখ্যালঘুদের বাড়ী-ঘরে হামলা করে বিরোধী মতকে দমন করেছে অতীতে। অনেককে গ্রেফতার করার পর জানা যায় তারা আওয়ামী লীগের কর্মী, অনেকে সংখ্যালঘু সম্প্রদায়ের লোক। এবার বিশ্বে নজির স্থাপন করেছে ইসলামপন্থি সংগঠন ও কওমী মাদরাসার ছাত্রসহ অন্যান্য ছাত্ররা। বিশেষ করে গণহত্যাকারী সরকারের দেশ থেকে পলায়নের পর দেশের আইন-শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পরে। ঐ সময় ইসলামী আন্দোলন এবং এর সহযোগী সংগঠন ইসলামী যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলনের নেতাকর্মীরা পুরোদেশে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে থানা, উপজেলা, সংখ্যালঘুদের উপাসনালয়, বাড়ী-ঘর, পাহার দেয়। সড়কে যানবাহন নিয়ন্ত্রণে ট্রাফিকের দায়িত্ব পালন, রাস্তা-ঘাট পরিস্কারকরণ, চোর-ডাকাত রোধে রাত্রী জেগে পাহারা প্রদানসহ দেশের সর্বক্ষেত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে দেশ-বিদেশের প্রসংশিত হয়েছে। আন্তর্জাতিক মিডিয়াগুলোতে সচিত্র সংবাদ পরিবেশন করেছে। ইসলামী আন্দোলনের কর্মী ও ইসলামপন্থিদের প্রসংশা করে ভারতের জয় শঙ্কর মিডিয়ায় বক্তব্য দিয়েছে। এরপরও এদেশের কিছু দালাল দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে সংখ্যালঘুদের দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার অপরিণামদর্শি খেলয় মেতে উঠেছে।

তিনি বলেন, দেশের আইন, বিচার, সংসদ, প্রশাসন, অর্থ, শিক্ষা, শিল্প ও দেশপরিচালনার প্রতিটি ক্ষেত্রেই আমরা সাম্য ও ন্যায়বিচারের বাংলাদেশ চাই।

আগামীকালের মতবিনিময় সভা। সবাই প্রচারণায় অংশগ্রহণ করুন।
10/08/2024

আগামীকালের মতবিনিময় সভা। সবাই প্রচারণায় অংশগ্রহণ করুন।

10/08/2024
আলহামদুলিল্লাহ বাংলাদেশের ইতিহাসে এই প্রথম অন্তর্বর্তীকালীন সরকারে একজন আলেম প্রতিনিধি যুক্ত হচ্ছেন। আগে বিভিন্ন মাধ্যমে...
08/08/2024

আলহামদুলিল্লাহ
বাংলাদেশের ইতিহাসে এই প্রথম অন্তর্বর্তীকালীন সরকারে একজন আলেম প্রতিনিধি যুক্ত হচ্ছেন।
আগে বিভিন্ন মাধ্যমে শোনা গেলেও এবার জাতীয় গণমাধ্যমের মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছি।
আলেম সমাজের সম্ভাব্য সেই প্রতিনিধি হলেন, শ্রদ্ধেয় আলেম, লেখক, অধ্যাপক, মাওলানা আ ফ ম খালেদ সাহেব।
আজ সন্ধ্যায় শপথ গ্রহণ করবেন।

05/08/2024

জাতির উদ্দেশ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মুহতারাম আমীর পীর সাহেব চরমোনাই’র আহবান।

04/08/2024

গণমিছিল নয় - "মার্চ টু ঢাকা"

সোমবার সারা দেশে গণমিছিল পরিবর্তন করে "মার্চ টু ঢাকা" কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন পীর সাহেব চরমোনাই।

04/08/2024

আজ শাহবাগে শায়খে চরমোনাই’র বক্তব্য

04/08/2024

ছাত্রজনতার সাথে সংহতি জানিয়ে শায়েখে চরমোনাই'র নেতৃতে গতকালকের বৃহৎ মিছিল।

03/08/2024

মিছিল পরবর্তি বক্তব্যে মুহতারাম নায়েবে আমীর দেশবাসির কাছে আহ্ববান ও কর্মসুচি ঘোষনা ।

ব্রেকিং নিউজ ৫ আগষ্ট সোমবার সকাল ১০ টায় ঢাকা সহ সারা দেশে ঐতিহাসিক গণমিছিলের ঘোষণা দিয়েছেন মুহতারাম শায়খে চরমোনাই।
03/08/2024

ব্রেকিং নিউজ
৫ আগষ্ট সোমবার সকাল ১০ টায় ঢাকা সহ সারা দেশে ঐতিহাসিক গণমিছিলের ঘোষণা দিয়েছেন মুহতারাম শায়খে চরমোনাই।

25/07/2024

রাষ্ট্রের যে সম্পদ নষ্ট হয়েছে ওই সম্পদ সোনা দিয়ে মুড়িয়ে দেব প্রাণগুলো ফিরিয়ে দে

পীরসাহেব চরমোনাই'র নেতৃত্বে আগামী ৩১মে-এর গণমিছিল সফল হোক।
30/05/2024

পীরসাহেব চরমোনাই'র নেতৃত্বে আগামী ৩১মে-এর গণমিছিল সফল হোক।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থকগোষ্টী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share