মানব সেবায় তরুণ সংগঠন

মানব সেবায় তরুণ সংগঠন চল মানবসেবায় এগিয়ে যাই
একসাথে এক হৃদয়ে আবদ্য হই।

🦆 Zerin Agro Mart – অর্গানিক পণ্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান 🦆আপনি কি হাঁসের মাংস খুঁজছেন?আমরা সরবরাহ করি অত্যন্ত সুলভ মূল্যে...
24/01/2025

🦆 Zerin Agro Mart – অর্গানিক পণ্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান 🦆

আপনি কি হাঁসের মাংস খুঁজছেন?
আমরা সরবরাহ করি অত্যন্ত সুলভ মূল্যে বেইজিং হাঁস, দেশী হাঁস এবং রাজহাঁস।
🔹 প্রতি কেজি মাত্র - ৩৯৯ টাকা
🔹 প্রতি হাঁসের ওজন ২-২.৫ কেজি+

ড্রেসিং করা এবং নাড়িভুঁড়ি পরিষ্কার করা হাঁস সরবরাহ করা হয়, একদম তাজা এবং পরিষ্কার!

💥 অর্ডার করতে এবং বিস্তারিত তথ্য জানতে আমাদের পেজে মেসেজ করুন
📱 আমাদের অফিসিয়াল নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন:
☎️ 01518940013

কেন আমাদের নির্বাচন করবেন?
✅ বিশ্বস্ত এবং সেরা মানের হাঁস
✅ হোম ডেলিভারি সেবা
✅ বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসাবে একাধিক বার সঠিক সেবা

তাহলে আর দেরি কেন?
আবারও নিশ্চিত করুন আপনার হাঁসের অর্ডার এখনই!
ফেসবুক পেইজে মেসেজ করুন অথবা কল করুন!

❤️ Zerin Agro Mart –অর্গানিক পণ্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান ❤️

#বেইজিংহাঁস
#দেশীহাস
#রাজহাঁস
#অর্গানিক_পণ্য
#হাঁস_মাংস
#রেডি_টু_কুক
#ডেলিভারি_সেবা
#বিশ্বস্ত_প্রতিষ্ঠান





বিখ্যাত ৫০টি উক্তি যা আপনাকে সব সময়ে অনুপ্রেরণা দেবে০১. “জীবন হোক কর্মময়, নিরন্তর ছুটে চলা। চিরকাল বিশ্রাম নেয়ার জন্য তো...
08/01/2025

বিখ্যাত ৫০টি উক্তি যা আপনাকে সব সময়ে অনুপ্রেরণা দেবে

০১. “জীবন হোক কর্মময়, নিরন্তর ছুটে চলা। চিরকাল বিশ্রাম নেয়ার জন্য তো কবর পড়েই আছে”
– হযরত আলী (রা)
০২. “সত্য কথা বলে শয়তানকে অপমান করো”
– প্রাচীন ইংলিশ প্রবাদ
০৩. “ বিখ্যাত না হয়ে জীবন কাটালেও সুন্দর জীবন কাটানো সম্ভব, কিন্তু জীবনের মত জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়া কখনও সুন্দর জীবন হতে পারে না”
– ক্লাইভ জেমস
০৪. “সম্পন্ন করার আগে সবকিছুই অসম্ভব মনে হয়”
– নেলসন ম্যান্ডেলা
০৫. “সফল মানুষেরা কাজ করে যায়। তারা ভুল করে, ভুল শোধরায় – কিন্তু কখনও হাল ছাড়ে না”
– কনরাড হিলটন (প্রতিষ্ঠাতা, হিলটন হোটেল চেইন)
০৬. “নিজের প্রতি বিশ্বাস রাখো! নিজের যোগ্যতার ওপর ভরসা রাখো! নিজের শক্তির ওপর বিনয়ী কিন্তু যথেষ্ঠ আস্থা ছাড়া তুমি সফল বা সুখী হতে পারবে না”
– নরম্যান ভিনসেন্ট পীল (লেখক, দার্শনিক)
০৭. “যদি স্বপ্ন দেখতে পারো, তবে তা বাস্তবায়নও করতে পারবে”
– ওয়াল্ট ডিজনি
০৮. “মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি। তাকে হয়তো ধ্বংস করা যায়, কিন্তু হারানো যায় না।”
– আর্নেস্ট হেমিংওয়ে
০৯. “চলুন আজকের দিনটাকে আমরা উৎসর্গ করি, যাতে আমাদের সন্তানরা কালকের দিনটাকে উপভোগ করতে পারে”
– ড. এপিজে আব্দুল কালাম
১০. “একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বললে তাতে কান দিও না। সবকিছু নিজের হাতে যাচাই করো।”
– হেনরি জেমস (বিখ্যাত লেখক)
১১. “যে তার পিতামাতাকে সম্মান করে, তার মৃত্যু নেই”
– প্রাচীন গ্রীক প্রবাদ
১২. “ভালো মানুষ খুব ধীরে ‘না’ বলে। বুদ্ধিমান মানুষ চট করে ‘না’ বলতে পারে”
– প্রাচীন গ্রীক প্রবাদ
১৩. “সবচেয়ে বড় জ্ঞানের পরিচয় হল, তুমি কিছুই জানো না – এটা জানা”
– সক্রেটিস (গ্রীক দার্শনিক)
১৪. “কাককে মুখে তুলে খাওয়াতে গেলে, সে তোমার চোখ উপড়ে খাবে”
– তুরস্কের বিখ্যাত প্রবাদ
১৫. “সৌন্দর্য একদিন তোমাকে ছেড়ে যাবে, কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে”
– তুরস্কের বিখ্যাত প্রবাদ
১৬. “লোভ আর হিংসা পরস্পরের নিকট আত্মীয়”
– বিখ্যাত স্কটিশ নীতিবাক্য
১৭. “অন্যদের তামাশা সহ্য করে ভদ্রতা দেখালে, তা এক সময়ে চরম রাগে পরিনত হয়”
– বিখ্যাত বেলজিয়ান নীতিবাক্য
১৮. “যদি বুদ্ধি খরচ করতে না জানো, তবে টাকার থলি থেকে খরচ হবে”
– বিখ্যাত বেলজিয়ান নীতিবাক্য
১৯. “পানির গভীরতা নাকের কাছে উঠে আসার আগেই সাঁতার শিখে নাও”
– ড্যানিশ প্রবাদ
২০. “আলস্য হল শয়তানের বালিশ”
– বিখ্যাত ড্যানিশ প্রবাদ
২১. “নেকড়ের পালের সাথে বসবাস করো, তুমি বিড়াল হলেও একদিন গর্জন করতে শিখবে”
– বিখ্যাত ড্যানিশ প্রবাদ
২২. “অপব্যয় কারী শয়তানের ভাই”
– আল হাদিস
২৩. “বুদ্ধিমানেরা নিজেদের মধ্যে ঝগড়া করে না”
– বিখ্যাত ড্যানিশ প্রবাদ
২৪. “প্রশ্ন করতে যে লজ্জা পায়, সে শিখতে পারে না”.
– বিখ্যাত ড্যানিশ প্রবাদ
২৫. “তুমি যদি টাকা ধার করো, তবে তুমি ব্যাংকের কাছে দায়বদ্ধ; আর যদি টাকার মালিক হও, তাহলে ব্যাংক তোমার কাছে দায়বদ্ধ”
– অস্ট্রিয়ান প্রবাদ
২৭. “অন্ধরা দেখতে না পেলেও আলো আলোই থাকে, সে অন্ধকার হয়ে যায় না”
– অস্ট্রিয়ান প্রবাদ
২৮. “অতীত নিয়ে সবসময়ে পড়ে থাকলে তোমার এক চোখ অন্ধ; অতীতকে ভুলে গেলে তোমার দুই চোখই অন্ধ”
– বিখ্যাত রাশিয়ান প্রবাদ
২৯. “শুধু কথা দিয়ে চুলায় রুটি ওঠানো যায় না”
– পর্তুগীজ প্রবাদ
৩০. “নিজেকে বদলাও, ভাগ্য নিজেই বদলে যাবে”
– বিখ্যাত পর্তুগীজ প্রবাদ
৩১. “চোখ নিজেকে বিশ্বাস করে; কান বিশ্বাস করে অন্যকে”
– জার্মান প্রবাদ
৩২. “খারাপ হওয়ার জন্য ভালো কাজ না করে হাত গুটিয়ে বসে থাকাই যথেষ্ঠ”
– জার্মান প্রবাদ
৩৩. “অকর্মার কাছেও মাঝে মাঝে সৌভাগ্য আসে, কিন্তু কখনওই বেশিক্ষণ থাকে না”
– জার্মান প্রবাদ
৩৪. “সৎ কর্ম যত ছোটই হোক, তা কখনও বৃথা যায় না”
– দার্শনিক ঈশপ এর বিখ্যাত উক্তি
৩৫. “খারাপ মানুষের সঙ্গের চেয়ে একা থাকাও অনেক ভালো”
– জর্জ ওয়াশিংটন
৩৬. “যদি খুব ভালো কিছু করতে না পারো, তবে ছোট ছোট কাজ খুব ভালো করে করো”
– নেপোলিয়ন হিল
৩৭. “সব ধরনের অনিশ্চয়তা, হতাশা আর বাধা সত্ত্বেও নিজের সবটুকু দিয়ে সফল হওয়ার চেষ্টাই শক্তিমান মানুষকে দুর্বলদের থেকে আলাদা করে”
– থমাস কার্লাইল (স্কটিশ দার্শনিক ও গণিতবিদ)
৩৮. “যুদ্ধের সবচেয়ে সেরা কৌশল হল, লড়াই করা ছাড়াই শত্রুকে পরাজিত করতে পারা”
– সান জু (লেখক, দি আর্ট অব ওয়ার)
৩৯. “হাজার মাইলের যাত্রা শুরু হয় একটি মাত্র পদক্ষেপের মধ্য দিয়ে”
– লাও ঝু (বিখ্যাত চীনা দার্শনিক)
৪০. “সততা হল জ্ঞানী হওয়ার বইয়ের প্রথম অধ্যায়”
– থমাস জেফারসন
৪১. “আলো ছড়ানোর দু’টি উপায় আছে। এক – নিজে মোমবাতি হয়ে জ্বলো, দুই – আয়নার মত আলোকে প্রতিফলিত করো”
– এডিথ ওয়ারটন (বিখ্যাত লেখিকা)
৪২. “একসাথে হওয়া মানে শুরু; একসাথে থাকা মানে উন্নতি; দীর্ঘ সময় একসাথে চলা মানে সাফল্য”
– এডওয়ার্ড এভরিট হ্যালি (বিখ্যাত লেখক)
৪৩. “যারা নতুন কিছু খোঁজে না, একদিন তাদেরও কেউ খুঁজবে না”
– জে আর আর টলকিন (লেখক, লর্ড অব দ্য রিংস)
৪৪. “বললে আমি ভুলে যাব। শেখালে মনে রাখব। সাথে নিলে আমি শিখব”
– বেন্জামিন ফ্র্যাঙ্কলিন
৪৫. “সুখী জীবনের জন্য খুব অল্প কিছুর প্রয়োজন। এটা তোমার মধ্যেই আছে, এটা তোমার ভাবনার ধরন।”
– মার্কাস ইলেরিয়াস (প্রাচীন রোমান শাসক ও দার্শনীক)
৪৬. “সুযোগ যদি তোমার দরজায় কড়া না নাড়ে, তবে নতুন একটি দরজা বানাও”
– মিল্টন বার্লে (বিখ্যাত অভিনেতা)
৪৭. “জীবনে উন্নতি করার গোপন সূত্র হল কাজ শুরু করা”
– মার্ক টোয়েন (ইতিহাসের সফলতম লেখকদের একজন)
৪৮. “বুদ্ধিমানেরা তখন কথা বলে যখন তাদের কিছু বলার থাকে। বোকারা কথা বলে কারণ তারা ভাবে তাদের কথা বলতে হবে”
– প্লেটো (দার্শনিক)
৪৯. “আমরা ভেতর থেকে যেভাবে বদলাই, সে অনুযায়ীই আমাদের বাইরের বাস্তবতা বদলে যায়”
– প্লুতার্ক (প্রাচীন গ্রীক দার্শনিক)
৫০. “সুখ কখনও সম্পত্তি বা অর্থের ওপর নির্ভর করে না। সুখের বাস আত্মার গহীনে”
– দেমোক্রিতাস (প্রাচীন গ্রীক দার্শনিক)

অ্যামেরিকার দুই যুবকের বাসা ভাড়া দিতে সমস্যা হচ্ছে। তারা যে বাসায় থাকতেন, সেটা ছিলো অনেক বড় বাসা। গেস্টরুম প্রায়ই খালি থ...
03/01/2025

অ্যামেরিকার দুই যুবকের বাসা ভাড়া দিতে সমস্যা হচ্ছে। তারা যে বাসায় থাকতেন, সেটা ছিলো অনেক বড় বাসা। গেস্টরুম প্রায়ই খালি থাকতো।

সান ফ্রান্সিসকো শহরে তখন অনেক কনফারেন্স হয়। বিভিন্ন জায়গা থেকে মানুষ ২/৩ দিনের জন্য এখানে আসে। হোটেল ভাড়া অনেক বেশি।

ব্রায়ান এবং জয় গেবিয়া নামের দুই যুবক প্ল্যান করলেন - তারা অতিথিদের জন্য রুম ভাড়া দিবেন। হোটেলের চেয়ে কম টাকায় ভাড়া, সাথে ওয়াইফাই এবং ব্রেকফাস্ট।

প্রথমদিকে তারা ভালোই সাড়া পান। নিজেদের বাসার এক রুম ২/৩ দিনের জন্য ভাড়া দিয়ে দেখা যেতো মাসে তাদের বাসা ভাড়ার অর্ধেক উঠে আসতো।

প্রত্যেকের বাসায়ই তো গেস্টরুম আছে। বাইরের অতিথি এসে হঠাৎ কারো বাসায় থাকবে, এটা কি অন্যরা ভালোভাবে নিবে?

এই আইডিয়া কি সবার মাঝে ছড়িয়ে দেয়া যায়? তারা ওয়েবসাইট তৈরি করলেন। দেখলেন অনেকেই আগ্রহী।
সালটা ২০০৭।

অতঃপর রাজনৈতিক ক্যাম্পেইন, বিভিন্ন সেমিনার সব মিলিয়ে এই আইডিয়া বেশ জনপ্রিয় হয়। অনেকেই বাড়তি ইনকামের জন্য বাসার এক রুম এভাবে রাখে যেন ‘ভাড়া’ দিতে পারে। এটা সাবলেট না, তারচেয়েও লাভজনক ব্যবসা।

গত ১৭ বছর ধরে ব্রায়ান এবং জয় গেবিয়া সেই আইডিয়া পুরো বিশ্বে ছড়িয়ে দেন। তাদের সাথে পার্টনার হিশেবে যুক্ত হন নাথান। তাদের কোম্পানির নাম ‘Airbnb’।

২০২৩ সালে এই ব্যবসার মোট আয় হয় ৯.৯২ বিলিয়ন ডলার।

বাংলাদেশে টেলিফোন কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি আয় করে গ্রামীণফোন। Airbnb –এর বার্ষিক আয় গ্রামীণফোনের চেয়ে ৩ গুণ বেশি!

পৃথিবীর ১ লক্ষ শহরে Airbnb আছে; এমনকি আমাদের ঢাকা-কক্সবাজারেও আছে।

ব্রায়ানদের বিজনেস আইডিয়াটি দেখুন। তারা একটা সমস্যায় পড়েছে, সেটা থেকে উত্তরণের জন্য এমন একটি প্ল্যান বের করলো, যা দুনিয়ার পর্যটকদের আবাসন সমস্যা দূর করে দিলো!

আপনি পৃথিবীর যে শহরেই যাবেন না কেনো, Airbnb পাবেন।

উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখলে আপনার আশেপাশের সমস্যা দেখুন। পৃথিবীর বেশিরভাগ উদ্যোগই সমস্যা থেকেই সমাধানের রাস্তা দেখিয়েছে।

-- আরিফুল ইসলাম

আমার অফিসে একটা মহিলা ছোট একটা পদে কর্মরত আছে। হ্যাপি নিউ ইয়ার কে সামনে রেখে অফিসের সব কর্মীরা মিলে  দুপুরের খাবার একসাথ...
31/12/2024

আমার অফিসে একটা মহিলা ছোট একটা পদে কর্মরত আছে। হ্যাপি নিউ ইয়ার কে সামনে রেখে অফিসের সব কর্মীরা মিলে দুপুরের খাবার একসাথে খাওয়ার আয়োজন করি

সবাই খাওয়া শুরু করলেও আমাদের সেই কলিগ না খেয়ে বসেই আছে, তাকে প্রশ্ন করাতে সে উত্তর দিল না স্যার বাসায় গিয়ে খাবো। কারন জিজ্ঞাসা করতেই সে বলে আমার ২জন বাচ্চা আছে ওরা পোলাও খুব পছন্দ করে। ওদের নিয়েই খাবো নি স্যার আপনারা খান। এটা শুনতেই আমার পাশে বসে থাকা দুই কলিগ তাদের খাবার দিয়ে বলল আমাদের এই দুইটা প্যাকেট তুমি তোমার বাচ্চাদের দিও আর তোমার টা তুমি খেয়ে নিও!

আসলেই মেয়েরা মমতাময়ী, মেয়েরা মায়ের জাতি। মায়েদের ভালোবাসা সব কিছুকেই হার মানায়! ❤️

© Sumon

30/12/2024

শীতকাল আসছে,

তোমাদের যাদের আব্বুরা, "একটা কমলা খা" বলে পিছন পিছন ঘুরঘুর করবে; একটা কোয়া হলেও খেয়ো। আমরা যারা পৃথিবীর সমস্ত কিছুর বিনিময়েও এই মুহুর্তটা আর কোনোদিন পাবো না, আমাদের কথা মনে করে হলেও খেয়ো!🖤

-Iffat Zerin

19/09/2024

চোখের পানি ধরে রাখতে পারলাম না ভাই আল্লাহ আপনাকে বেহেস্ত নসিব করুক আমিন!!😓💔 #মানবসেবা

05/09/2024

মানব সেবায় তরুণ সংগঠন এর পক্ষ থেকে বন্যার্ত দুর্গম এলাকায় খাবার ও চিকিৎসা সামগ্রী বিতরণ কর্মসূচী ।আমরা চেষ্টা করছি আপনাদের অনুদান তাদের কেই পৌঁছে দিয়েছি যারা আসলেই পাওয়ার যোগ্য ।আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের সংগঠন নিয়ে আরো এগোতে পারি মানব সেবায় নিয়োজিত থাকতে পারি। #মানবসেবা #বন্যাদুর্গত #চিকিৎসা

29/08/2024

দেশ ও দেশের মানুষকে ভালোবাসুন কোন দিন ও ঠকবে না ইনশাআল্লাহ

22/08/2024

মুরাদনগরে গোমতি নদীর পানি বেড়েই চলছে সাথে অঝোরে বৃষ্টি 😭😭ভালো নেই আমাদের কুমিল্লা

Address

1204/Faridabad/gendari
Dhaka

Telephone

+8801600748240

Website

Alerts

Be the first to know and let us send you an email when মানব সেবায় তরুণ সংগঠন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category