বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন - Bangladesh Khelafath Chatro Andolon

  • Home
  • বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন - Bangladesh Khelafath Chatro Andolon

বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন - Bangladesh Khelafath Chatro Andolon শিক্ষা || শিষ্টা || নিষ্ঠা || শুদ্ধি

📣 মাসিক ইসলাহী মাহফিল 📖আসুন, হৃদয় পরিশুদ্ধির এই মাহফিলে নিজেকে গড়ে তুলি ঈমান-আখলাক ও আমলের আলোকে। 🗓️ ২৮ অগাস্ট  ২০২৬, শু...
27/08/2026

📣 মাসিক ইসলাহী মাহফিল 📖

আসুন, হৃদয় পরিশুদ্ধির এই মাহফিলে নিজেকে গড়ে তুলি ঈমান-আখলাক ও আমলের আলোকে।

🗓️ ২৮ অগাস্ট ২০২৬, শুক্রবার, বাদ এশা
📍 কেন্দ্রীয় কার্যালয়: ৩১৪/২ জে. এন. সাহা রোড, কেল্লার মোড়, লালবাগ, ঢাকা

#ইসলাহী_মাহফিল #বাংলাদেশ_খেলাফত_ছাত্র_আন্দোলন #আখলাক #আল্লাহভীতি #ইলম #আমল

এস.এস.সি, দাখিল/সমমান পরীক্ষায় উত্তীর্ণ ও কৃতি শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
10/08/2026

এস.এস.সি, দাখিল/সমমান পরীক্ষায় উত্তীর্ণ ও কৃতি শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান -২০২৪ এর স্মৃতিচারণ উপলক্ষে ”ফিরে দেখা ২০২৪” আলোচনা সভা ও দোয়...
06/08/2026

বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান -২০২৪ এর স্মৃতিচারণ উপলক্ষে ”ফিরে দেখা ২০২৪” আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ জুলাই-আগস্টে তাদের সংগ্রামী সময়ের স্মৃতিচারণ করেন এবং আন্দোলনে শহীদ ও আহতদের জন্য দোয়া করেন।

05/08/2026
জুলাই গণঅভ্যুত্থানে মাদ্রাসা শিক্ষার্থীদের অবিস্মরণীয় অবদানের স্বীকৃতিস্বরূপ “মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে” বাস্তবায়নের লক্...
26/07/2026

জুলাই গণঅভ্যুত্থানে মাদ্রাসা শিক্ষার্থীদের অবিস্মরণীয় অবদানের স্বীকৃতিস্বরূপ “মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে” বাস্তবায়নের লক্ষ্যে মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ জুলাই ২০২৬) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, ঢাকায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান ও ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, এমপি। এ সময় বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ জাকির বিল্লাহ ও সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীনুর আলম আকন্দসহ মাদ্রাসা শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

📍 স্থান: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, ঢাকা📅 তারিখ: রবিবার, ২৬ জুলাই ২০২৬

আল্লামা বাবুনগরীকে নিয়ে ইলিয়াস হোসাইনের কটূক্তির তীব্র প্রতিবাদ খেলাফত ছাত্র আন্দোলনের----------------------------------...
20/07/2026

আল্লামা বাবুনগরীকে নিয়ে ইলিয়াস হোসাইনের কটূক্তির তীব্র প্রতিবাদ খেলাফত ছাত্র আন্দোলনের
----------------------------------------------------------------------
হেফাজেতে ইসলাম বাংলাদেশের মান্যবর আমীর, প্রবীণ আলেম ও এদেশের তৌহিদী জনতার আস্থার প্রতীক আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে নিয়ে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইনের চরম কটূক্তি, অশালীন ও কুৎসাপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন। আজ(২০ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হাফেজ জাকির বিল্লাহ ও সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন এই ঘটনাকে এদেশের শীর্ষ আলেম সমাজ ও ইসলামপ্রিয় জনতার হৃদয়ে চরম আঘাত হিসেবে আখ্যায়িত করেন।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী এদেশের সর্বজনশ্রদ্ধেয় একজন অভিভাবকতুল্য বুজুর্গ। প্রবীণ এই আলেমে দ্বীন ও আমীরে হেফাজতকে নিয়ে হলুদ সাংবাদিক ইলিয়াস হোসাইন যে কুরুচিপূর্ণ, অশালীন ও বিভ্রান্তিকর বক্তব্য প্রচার করছে তা বরদাশতযোগ্য নয়। সাংবাদিকতার ন্যূনতম নৈতিকতা ও শিষ্টাচার বিসর্জন দিয়ে সে সুকৌশলে এদেশের আলেম সমাজ ও সাধারণ ছাত্র-জনতার মাঝে ফাটল ধরাতে চাইছে।

তারা আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে এ ধরনের সস্তা ও কুরুচিপূর্ণ বক্তব্যের মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি এবং জনমনে বিভেদ তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে। কোনো দায়িত্বশীল কিংবা সুস্থ মস্তিষ্কের মানুষ এ ধরনের নোংরা ভাষায় একজন প্রবীণ ও বুজুর্গ আলেমকে নিয়ে বিষোদগার করতে পারে না। ইলিয়াস হোসাইনের এই অশালীন মন্তব্য তার নৈতিক দেউলিয়াত্বকেই ফুটিয়ে তুলেছে।

সরকারের প্রতি কঠোর আহ্বান জানিয়ে কেন্দ্রীয় দুই নেতা বলেন, ডিজিটাল ও সাইবার মাধ্যমকে ব্যবহার করে যারা উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় এবং এদেশের সম্মানিত আলেম-ওলামাদের হেয় প্রতিপন্ন করার অপচেষ্টায় লিপ্ত, সেসব অপসাংবাদিক ও কুচক্রীদের অবিলম্বে প্রতিহত করতে হবে। এ ধরনের অনলাইন অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাদের অপতৎপরতা বন্ধ করা রাষ্ট্রের দায়িত্ব।

নেতৃদ্বয় ইলিয়াস হোসাইনের এই বিতর্কিত বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করে তাকে প্রকাশ্যে আলেম সমাজ ও দেশের ইসলামপ্রিয় তৌহিদী জনতার কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

18/07/2026

বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত মাসিক ইসলাহী মাহফিল জুলাই-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। প্রধান আলোচকের আলোচনায় মাওলানা সাঈদুর রহমান দা. বা. যে আলোচনা করেছেন তার সংক্ষিপ্ত ভাষান্তরসহ অডিও ক্লিপ সংযুক্ত করা হলো।

১. শুধু শোনা নয়, আমলই আসল সাফল্য: কেবল ওয়াজ বা নসিহত শুনলে হবে না, বরং সেই অনুযায়ী আমল করা জরুরি। অনেক মানুষ সারারাত ওয়াজ শুনেও ফজরের নামাজ পড়ে না, যা কোনো উপকারে আসে না ।

২. উপদেশ মানলে ৪টি বিশেষ পুরস্কার: পবিত্র কুরআনের সূরা নিসার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, আল্লাহর উপদেশ মেনে আমল করলে চারটি বড় পুরস্কার পাওয়া যায়: দুনিয়া ও আখেরাতের কল্যাণ, ঈমানের ওপর অবিচলতা, আল্লাহর পক্ষ থেকে মহা প্রতিদান এবং সিরাতে মুস্তাকিমের হেদায়েত।

৩. নফস বা মনের সাথে লড়াই: মানুষ কেন জানার পরেও আমল করতে পারে না, তার কারণ হিসেবে 'নফসে আম্মারা' বা কুপ্রবৃত্তিকে চিহ্নিত করা হয়েছে । বিশ্বকাপ ফুটবল বা অন্যান্য বিনোদনের মোহে পড়ে মানুষ যেভাবে ইবাদত থেকে দূরে সরে যায়, তা থেকে বাঁচতে নফসকে নিয়ন্ত্রণ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

৪. কলব (অন্তর) সংশোধনের গোপন রহস্য: ভিডিওতে একটি চমৎকার উদাহরণ দেওয়া হয়েছে—খুঁটি বাঁকা হলে তার ছায়াও বাঁকা হয়। তেমনি কলব বা অন্তর নষ্ট হলে মানুষের আমলও নষ্ট হয়ে যায়। তাই জীবন ও কাজ সঠিক করতে হলে আগে নিজের অন্তরকে সংশোধন করতে হবে।

৫. মৃত অন্তরকে জীবিত করার উপায়: রোদে শুকিয়ে যাওয়া জমি যেমন বৃষ্টির পানিতে জীবিত হয়, তেমনি কুরআনের নূর এবং ওলামায়ে কেরামের সাহচর্য মৃত অন্তরকে পুনরায় জীবিত করতে পারে । নিয়মিত কুরআন তেলাওয়াত এবং দ্বীনি মজলিসে বসার মাধ্যমে কলব ঠিক করা সম্ভব।

হযরত সূরা নিসার একটি আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেছেন যে, কেউ যদি প্রাপ্ত উপদেশ শুনে সেই অনুযায়ী আমল বা বাস্তবায়ন করে, তবে আল্লাহ তাআলা তাকে ৪টি বিশেষ পুরস্কার দান করবেন :

১. দুনিয়া ও আখেরাতের কল্যাণ: আল্লাহ তাকে দুনিয়া এবং পরকাল—উভয় জগতেই অভূতপূর্ব এবং অশেষ কল্যাণ দান করবেন।
২. ঈমানের ওপর অবিচলতা: মানুষ অনেক সময় পরিবেশ বা নফসের তাড়নায় (যেমন: খেলাধুলা বা বিনোদনের মোহে) গুনাহের দিকে ঝুঁকে পড়ে। উপদেশ মেনে চললে আল্লাহ তাকে ঈমানের ওপর অটল ও অবিচল থাকার শক্তি দান করেন ।

৩. আল্লাহর পক্ষ থেকে মহা প্রতিদান: আল্লাহ তাআলা নিজ পক্ষ থেকে তাকে মহা পুরস্কার বা 'আজরা আজীমা' দান করবেন। হযরতের মতে, দুনিয়ার কোনো রাষ্ট্রপতি পুরস্কার দিলে তা যেমন বড় হয়, সারা জাহানের মালিক যখন মহা প্রতিদানের ঘোষণা দেন, তা কল্পনাাতীত শ্রেষ্ঠ হবে।

৪. সিরাতে মুস্তাকিমের হেদায়েত: আল্লাহ তাকে সরাসরি সিরাতে মুস্তাকিম বা সরল সঠিক পথে পরিচালিত করবেন, যে পথ মানুষকে সরাসরি জান্নাতে নিয়ে যায় ।

শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিন: খেলাফত ছাত্র আন্দোলন---------------------------------------------------------------...
14/07/2026

শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিন: খেলাফত ছাত্র আন্দোলন
----------------------------------------------------------------
দেশের বিভিন্ন জেলায় চলমান ভয়াবহ বন্যা ও নজিরবিহীন জলাবদ্ধতার কারণে এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের চরম সংকটের কথা বিবেচনা করে পরীক্ষা কিছুদিনের জন্য স্থগিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন। আজ(১৪ জুলাই) সন্ধ্যায় এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হাফেজ জাকির বিল্লাহ, সাধারণ সম্পাদক জাকির হোসেন এবং সাংগঠনিক সম্পাদক শাহীনুর আলম আকন্দ আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবির সাথে পূর্ণ একাত্মতা ঘোষণা করেন এবং সরকারকে অবিলম্বে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার জোর আহ্বান জানান।

নেতৃবৃন্দ বলেন, দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন জেলায় বন্যা ও আকস্মিক জলাবদ্ধতা ভয়াবহ রূপ ধারণ করেছে। চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা ইতিমধ্যে স্থগিত করা হলেও দেশের অন্যান্য বন্যাদুর্গত ও জলমগ্ন এলাকার পরীক্ষার্থীদের ব্যাপারে এখনো কোনো মানবিক সিদ্ধান্ত নেওয়া হয়নি। ঘরবাড়ি ও রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় লাখ লাখ মানুষ যখন পানিবন্দি, তখন শিক্ষার্থীদের জোর করে পরীক্ষার হলে পাঠানো এক চরম অমানবিক সিদ্ধান্ত। বন্যাদুর্গত এলাকার শিক্ষার্থীরা যেখানে বেঁচে থাকার লড়াই করছে, যাদের বই-খাতা বানের পানিতে ভেসে গেছে কিংবা নষ্ট হয়েছে, তারা কীভাবে এই মানসিক ট্রমার মধ্যে পরীক্ষায় অংশ নেবে?

নেতৃবৃন্দ তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, বিভিন্ন স্থানে পরীক্ষা দিতে যাওয়ার মতো ন্যূনতম যোগাযোগ ব্যবস্থা অবশিষ্ট নেই। বুক সমান পানি পাড়ি দিয়ে শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যেতে হচ্ছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পরীক্ষার্থীদের এই মানবিক সংকট ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। আমরা সরকারকে আহ্বান করছি, একগুঁয়েমি পরিহার করে অবিলম্বে চলমান এইচ.এস.সি পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করুন।

নেতৃবৃন্দ জোরালা আহ্বান জানিয়ে বলেন, আগামী দিনগুলোতে এইচএসসি বা সমমানের সকল পাবলিক পরীক্ষা যেন বর্ষাকাল শুরু হওয়ার আগেই, অর্থাৎ শুষ্ক মৌসুমেই সম্পূর্ণভাবে সম্পন্ন করার স্থায়ী পরিকল্পনা গ্রহণ করা হয়। এতে শিক্ষার্থীরা এই চরম ভোগান্তি ও অনিশ্চয়তা থেকে রেহাই পাবে।

নেতৃবৃন্দ অবিলম্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলোকে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের সাথে বসে দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেওয়ার এবং দেশের ছাত্রসমাজকে শান্ত করার আহ্বান জানান।

📣 মাসিক ইসলাহী মাহফিল 📖আসুন, হৃদয় পরিশুদ্ধির এই মাহফিলে নিজেকে গড়ে তুলি ঈমান-আখলাক ও আমলের আলোকে। 🗓️ ১৭ জুলাই ২০২৬, শুক্...
13/07/2026

📣 মাসিক ইসলাহী মাহফিল 📖

আসুন, হৃদয় পরিশুদ্ধির এই মাহফিলে নিজেকে গড়ে তুলি ঈমান-আখলাক ও আমলের আলোকে।

🗓️ ১৭ জুলাই ২০২৬, শুক্রবার, বাদ এশা
📍 কেন্দ্রীয় কার্যালয়: ৩১৪/২ জে. এন. সাহা রোড, কেল্লার মোড়, লালবাগ, ঢাকা

#ইসলাহী_মাহফিল #বাংলাদেশ_খেলাফত_ছাত্র_আন্দোলন #আখলাক #আল্লাহভীতি #ইলম #আমল

বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের---------------------------------------------------...
13/07/2026

বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের
--------------------------------------------------------------------
টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের বিস্তীর্ণ অঞ্চলে আকস্মিক বন্যা পরিস্থিতির চরম অবনতি এবং লাখ লাখ মানুষের পানিবন্দি ও বিপর্যস্ত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন। আজ(১৩ জুলাই) এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি হাফেজ জাকির বিল্লাহ,সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন ও সাংগঠনিক সম্পাদক শাহীনুর আলম আকন্দ বন্যাকবলিত এলাকার দুর্গত মানুষের কষ্ট লাঘবে অনতিবিলম্বে সরকারি-বেসরকারি উদ্ধার তৎপরতা জোরদার এবং পর্যাপ্ত ত্রাণ সহায়তার দাবি জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন জেলায় আকস্মিক বন্যায় লাখ লাখ মানুষ আজ ঘরবাড়ি, ফসলি জমি ও গবাদিপশু হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। বিস্তীর্ণ জনপদ পানির নিচে তলিয়ে যাওয়ায় শিশু, বৃদ্ধ ও নারীদের অবস্থা সবচেয়ে শোচনীয় হয়ে পড়েছে। অনেক এলাকায় তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে এবং উপদ্রুত মানুষ আশ্রয় ও চিকিৎসার অভাবে চরম অবর্ণনীয় কষ্ট ভোগ করছেন। একটি স্বাধীন দেশে নাগরিকরা এভাবে খোলা আকাশের নিচে কিংবা বানের পানিতে ভেসে বেড়াবে, তা কোনোভাবেই কাম্য হতে পারে না

নেতৃবৃন্দ আরও বলেন, বিপদের এই কঠিন মুহূর্তে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের ধর্মীয় ও নৈতিক দায়িত্ব। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, 'যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়াবি বিপদ দূর করবে, আল্লাহ কিয়ামতের দিন তার কঠিন বিপদ দূর করে দেবেন।' বন্যা পরিস্থিতির যে ভয়াবহ চিত্র আমরা দেখছি, তা মোকাবিলায় শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়। অনেক দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে এখনও সরকারি ত্রাণ বা উদ্ধারকারী দল পৌঁছায়নি বলে খবর পাওয়া যাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। আমরা সরকারকে দ্রুত বিশেষ টাস্কফোর্স গঠন করে সব এলাকায় ত্রাণ পৌঁছানোর জোর দাবি জানাচ্ছি।

বিত্তবান, তরুণ সমাজ ও সর্বস্তরের তৌহিদী জনতার প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, যখন দেশের একটা বিশাল অংশের ভাই-বোনেরা তীব্র খাদ্য ও পানির কষ্টে দিন কাটাচ্ছেন, তখন আমরা আরাম-আয়েশে দিন কাটাতে পারি না। আসুন, যার যার সামর্থ্য অনুযায়ী শুকনো খাবার, বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় ওষুধ এবং আর্থিক সহায়তা নিয়ে বন্যাদুর্গত এলাকায় ছুটে যাই। বিশেষ করে যুব সমাজ ও ছাত্র জনতাকে স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছাসেবী হিসেবে এই মানবিক সংকটে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানাচ্ছি।

Address

Jagannath Shaha Road

1211

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন - Bangladesh Khelafath Chatro Andolon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন - Bangladesh Khelafath Chatro Andolon:

Shortcuts

  • Want your organization to be the top-listed Government Service?

Share