Bangladesh Trade and Tariff Commission

Bangladesh Trade and Tariff Commission The Commission is obliged to look into any matter referred to its by the government. It was renamed Bangladesh Tariff Commission.

Bangladesh Trade and Tariff Commission (BTTC) is a statutory organization of the government, which works for the protection of genuine interests of local industries facing unfair competition from foreign firms. Bangladesh Trade and Tariff Commission (BTTC) is an statutory advisory public institution of the Government, which works for the protection of assistance to the genuine interests of the ind

igenous industries facing unfair competition from foreign firms. Any matter relating to the protection of or assistance to domestic industries or the efficient use of resources in any industry may be referred to the Commission by the government or the business community for recommendations on appropriate course of action. The Commission also advises the government on inducing greater competition in industrial production; encouraging efficient use of resources in the economy, obtaining greater market access through bilateral, regional and multilateral trade agreements; and taking remedial measures against dumping and other unfair trade practices in respect of imports into Bangladesh. An organization named Tariff Commission was established as a Directorate under the Ministry of Commerce on July 28, 1973 by an executive order of the government. The objectives of the Tariff Commission included the protection of indigenous industries, saving foreign exchange and the generation of local employment. The remit of the Commission also included making specific recommendations to the government for the protection of consumers' interests. The Tariff Commission acted as a Directorate of the government up to November 5, 1992 under the Protective Duties Act, 1950

The Commission was re-organised as a statutory body under Bangladesh Tariff Commission Act 1992. As a statutory body the Commission became an autonomous agency under the administrative umbrella of the Ministry of Commerce. The relentless drive for globalisation of the world economy and multilateral trade disciplines are posing new and difficult challenges for government policy making. The Commission advises the government in charting courses in this complex international environment to safeguard the interests of the nation and its economy.

২২ এপ্রিল ২০২৪ তারিখে জনাব আহসানুল ইসলাম টিটু এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, বাণিজ্য মন্ত্রণালয়-এঁর বাংলাদেশ ট্রেড এন্ড ট্যা...
24/04/2024

২২ এপ্রিল ২০২৪ তারিখে জনাব আহসানুল ইসলাম টিটু এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, বাণিজ্য মন্ত্রণালয়-এঁর বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন পরিদর্শন উপলক্ষ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের কমিশন পরিদর্শন ও তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্য, কমিশনের কাজের সপ্রশংস স্বীকৃতি এবং কমিশনকে তার যৌক্তিক অবস্থানে নিয়ে যাওয়ার অঙ্গীকার সংশ্লিষ্ট সবাইকে উদ্দীপ্ত করবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন কমিশনের সুযোগ্য চেয়ারম্যান (সিনিয়র সচিব), জনাব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। উক্ত অনুষ্ঠানে কমিশনের সম্মানিত সদস্যগণসহ সকল স্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অদ্য ২০ ডিসেম্বর, ২০২৩ তারিখ জাতীয় দৈনিক যুগান্তর,বণিকবার্তা, Business Standard ও Financial Express পত্রিকায় শিল্প কাচাম...
20/12/2023

অদ্য ২০ ডিসেম্বর, ২০২৩ তারিখ জাতীয় দৈনিক যুগান্তর,বণিকবার্তা, Business Standard ও Financial Express পত্রিকায় শিল্প কাচামাল ও মূলধনী যন্ত্রপাতি আমদানিতে শুল্ক নির্ধারণে বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সুপারিশ প্রেরণের নিমিত্ত গণবিজ্ঞপ্তির মাধ্যমে সুনির্দিষ্ট প্রস্তাব আহবান করা হয়েছে।

বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ৫-৬ এপ্রিল ২০২৩ সময়ে আয়োজিত "Protection of dome...
06/04/2023

বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ৫-৬ এপ্রিল ২০২৩ সময়ে আয়োজিত "Protection of domestic industries and its tariff rationalization" শীর্ষক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব জনাব শরিফা খান এবং সভাপতি হিসেবে বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সরকারের সচিব)জনাব মোঃ ফয়জুল ইসলাম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সরকারের সচিব) জনাব মাহফুজা আখতার এঁর অবসরজনিত বিদায় সংবর্ধনা
23/02/2023

বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সরকারের সচিব) জনাব মাহফুজা আখতার এঁর অবসরজনিত বিদায় সংবর্ধনা

বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন কর্তৃক প্রকাশিত ‘সাফল্যের অগ্রযাত্রা :২০০৯-২০২২' শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন
23/02/2023

বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন কর্তৃক প্রকাশিত ‘সাফল্যের অগ্রযাত্রা :২০০৯-২০২২' শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন

PTA/FTA সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন প্রণয়নে বিভিন্ন মডেলিং প্রয়োগ সংক্রান্ত অভ্যন্তরীণ প্রশিক্ষণPTA/FTA সম্ভাব্যতা যাচাই ...
23/02/2023

PTA/FTA সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন প্রণয়নে বিভিন্ন মডেলিং প্রয়োগ সংক্রান্ত অভ্যন্তরীণ প্রশিক্ষণ

PTA/FTA সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন প্রণয়নে বিভিন্ন মডেলিং প্রয়োগ (Gravity Model using R এবং Machine Learning and Text Mining for Trade Policy ) সংক্রান্ত ২০ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখ সকাল ১০:০০ টায় কমিশনের সভাকক্ষে দিনব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সরকারের সচিব) জনাব মাহফুজা আখতার। প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন, স্বল্পোন্নত দেশ হতে উত্তরণ পরবর্তী সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় PTA/FTA খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এসব বাণিজ্য চুক্তি বাংলাদেশের পক্ষে রপ্তানি বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে সম্ভবপর হতে পারে। বাণিজ্য মডেল বিশ্লেষণে এ প্রশিক্ষণ কমিশনের কর্মকর্তাদের জন্য অত্যন্ত ফলপ্রসু হবে মর্মে তিনি আশা প্রকাশ করেন। প্রশিক্ষণে রির্সোস পার্সন হিসাবে উপস্থিত ছিলেন কমিশনের যুগ্মপ্রধান (চ.দা.) জনাব মো: মামুন-উর-রশীদ আসকারী। ফিডব্যাক ও সমাপনী বক্তব্য রাখেন, কমিশনের সদস্য (আন্তর্জাতিক সহযোগিতি বিভাগ) জনাব শীষ হায়দার চৌধুরীর, এনডিসি। বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সকল স্তরের কর্মকর্তাগণ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়নে করণীয় সংক্রান্ত অভ্যন্তরীণ প্রশিক্ষণবাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের...
23/02/2023

ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়নে করণীয় সংক্রান্ত অভ্যন্তরীণ প্রশিক্ষণ

বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সভাকক্ষে ০৬ ফেব্রুয়ারি ২০২৩ সকাল ১০:০০ টায়ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়নে করণীয় সংক্রান্ত দিনব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সরকারের সচিব) জনাব মাহফুজা আখতার। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সঠিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে নাগরিক সেবা সহজীকরণ সম্ভব। তিনি আরো বলেন, বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। সেবা সহজীকরণ কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে কাজের গতিশীলতা বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রশিক্ষণ কর্মসূচির রিসোর্স পার্সন হিসেবে ছিলেন ড. মো: আব্দুল মান্নান, Lead Consultant, Government Employee Management System (GEMS),MoP. রিসোর্স পার্সন কমিশনের উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়নের বিভিন্ন কলা-কৌশল নিয়ে আলোচনা করেন। কমিশনের সকল কর্মকর্তা প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহন করেন।

গত ২৭ নভেম্বর ২০২২ তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সচিব-সভায় মাননীয় প্রধানমন্ত্রী সচিবগণের উদ্দেশে দিক-নির্দেশনা...
22/12/2022

গত ২৭ নভেম্বর ২০২২ তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সচিব-সভায় মাননীয় প্রধানমন্ত্রী সচিবগণের উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন, নির্দেশনা ও সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের লক্ষ্যে ২১ ডিসেম্বর ২০২২ তারিখ সকাল ১০:৩০টায় বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সভাকক্ষে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সরকারের সচিব) জনাব মাহফুজা আখতার। মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন, নির্দেশনা ও সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের নিমিত্ত কমিশনের কাজের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত বিষয়গুলি বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ কার হয়। বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সকল স্তরের কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় “Market Access Database” বিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্...
22/12/2022

বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় “Market Access Database” বিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষণ ১৯-২০ ডিসেম্বর, ২০২২ খ্রি: বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সরকারের সচিব) জনাব মাহফুজা আখতার। প্রধান অতিথি তাঁর বক্তব্যের শুরুতে বাংলাদেশের বিজয় ও গৌরবের মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-কে বিনম্র ও শ্রদ্ধাভরে স্মরণ করেন। প্রশিক্ষণের প্রাসঙ্গিকতা বিষয়ে তিনি বলেন, শুল্ক ও বাণিজ্য সম্পর্কিত সম্যক ধারণালাভের জন্য Market Access বিষয়ক তথ্য-উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের কোন বিকল্প নেই। Market Access বিষয়ক তথ্য-উপাত্তের মধ্যে বাণিজ্য বিষয়ক পরিসংখ্যানের পাশাপাশি শুল্ক ও অশুল্ক বাধা সংক্রান্ত তথ্য ও বাণিজ্য চুক্তি সংক্রান্ত তথ্যের প্রয়োজন হয় মর্মে তিনি উল্লেখ করেন। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের যুগ্মপ্রধান ও প্রকল্প পরিচালক জনাব মো: মশিউল আলম। প্রশিক্ষণে বাণিজ্য মন্ত্রণালয়, বিভিন্ন সরকারি দপ্তর-সংস্থা, বাণিজ্য ও শিল্প সংগঠনের প্রতিনিধি এবং বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ অংশগ্রহন করেন।

“চতুর্থ শিল্প বিপ্লবের সম্ভাব্য  চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের করণীয়” শীর্ষক কর্মশালা---------...
15/12/2022

“চতুর্থ শিল্প বিপ্লবের সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের করণীয়” শীর্ষক কর্মশালা
-----------------------------------------------------------------------চতুর্থ শিল্প বিপ্লবের সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের করণীয়” শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা ১৫ ডিসেম্বর ২০২২ খ্রি: কমিশন এর সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সরকারের সচিব) জনাব মাহফুজা আখতার। প্রধান অতিথি বলেন, জ্ঞানভিত্তিক চতুর্থ শিল্প বিপ্লবে প্রাকৃতিক সম্পদের চেয়ে দক্ষ মানব সম্পদই হবে বেশি মূল্যবান। চতুর্থ শিল্প বিপ্লবের ফলে বিপুল পরিমাণ মানুষ চাকরি হারালেও এর বিপরীতে সৃষ্টি হবে নতুন ধারার নানাবিধ কর্মক্ষেত্র। চতুর্থ শিল্প বিপ্লবের সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের ওপর তিনি গুরুত্বারোপ করেন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এটুআই এর কনসালট্যান্ট জনাব আবু সালেহ মো: মাহফুজুল আলম। মূল প্রবন্ধের ওপর বক্তব্য রাখেন কমিশনের সদস্য জনাব শীষ হায়দার চৌধুরী এনডিসি এবং যুগ্মপ্রধান (চ.দা.) জনাব মো: মশিউল আলম। বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সকল স্তরের কর্মকর্তাগণ কর্মশালায় অংশগ্রহন করেন।

শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২২ পালন উপলক্ষ্যে ১৪ই ডিসেম্বর ২০২২ তারিখ সকাল ১১.০০ টায় বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন এর সভা...
14/12/2022

শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২২ পালন উপলক্ষ্যে ১৪ই ডিসেম্বর ২০২২ তারিখ সকাল ১১.০০ টায় বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন এর সভাকক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সরকারের সচিব) জনাব মাহফুজা আখতার। মুক্তিযুদ্ধের শৈশব স্মৃতি স্মরণ করে সভাপতি তাঁর বক্তব্যে বলেন, পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তান হানাদার বাহিনী বাঙালী জাতিকে মেধাশূন্য করার জন্য ষড়যন্ত্র করে এদেশের বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। এদেশীয় দালালদের সহায়তায় পাকিস্তানি হানাদার বাহিনী দেশের প্রতিথযশা শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, আইনজীবী, চিন্তক, সাহিত্যিক, প্রকৌশলী, সাংস্কৃতিক কর্মী, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন পেশার ব্যক্তিদের ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করে। তিনি শহীদ বুদ্ধিজীবী ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনা করেন। কমিশনের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচনা শেষে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে দাড়িয়ে একমিনিট নীরবতা পালন করা হয়। পরবর্তীতে শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বুদ্ধিজীবীদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। দোয়া ও আলোচনা সভা সঞ্চালনায় ছিলেন কমিশনের সদস্য জনাব শীষ হায়দার চৌধুরী এনডিসি। বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সকল স্তরের কর্মকর্তাগণ দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

Address

1st 12 Storied Govt. Office Building(9th Floor), Segunbagicha
Dhaka
1000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+88029335930

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Trade and Tariff Commission posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Trade and Tariff Commission:

Share