Special Branch -SB, Bangladesh Police

Special Branch -SB, Bangladesh Police Vision
~~~~
A Safe, Secured and Smart Bangladesh through specific, reliable and timely intelligence.

ব্যবহারিক পরীক্ষার বিজ্ঞপ্তি
16/06/2025

ব্যবহারিক পরীক্ষার বিজ্ঞপ্তি

আজ ৭ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার সকালে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জনাব মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) স...
07/01/2025

আজ ৭ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার সকালে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জনাব মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) স্পেশাল ব্রাঞ্চ (এসবি) কার্যালয় পরিদর্শন করেন। এসময় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ জনাব বাহারুল আলম বিপিএম, এসবি প্রধান জনাব মোঃ গোলাম রসুল এবং এসবি’র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

08/12/2024

পুলিশের সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ পেতে কারো সাথে আর্থিক অনিয়মে জড়াবেন না- পুলিশ হেডকোয়ার্টার্স

বাংলাদেশ পুলিশে সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ চলছে। এ নিয়োগ প্রক্রিয়ায় শুধুমাত্র মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হচ্ছে।

সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ পেতে কারো প্রলোভনে পড়ে কোন ধরনের আর্থিক লেনদেন বা অন্য কোন অনিয়মে জড়িয়ে প্রতারিত না হতে সকলের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।

কেউ আর্থিক লেনদেনের বিনিময়ে নিয়োগের প্রতিশ্রুতি দিলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের প্রতারকদের সন্ধান পেলে নিকটস্থ থানায় বা পুলিশ সুপারের অফিসে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

পুলিশ কর্মকর্তাদের প্রতি আইজিপির নির্দেশ‘‘কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়’’ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদে...
23/11/2024

পুলিশ কর্মকর্তাদের প্রতি আইজিপির নির্দেশ
‘‘কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়’’

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ বাহারুল আলম বিপিএম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না। নিরীহ কারো নামে মামলা হলেও যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তা প্রত্যাহারের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আইজিপি আজ শনিবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে দেশের সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভায় সভাপতিত্বকালে মাঠ পর্যায়ের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের এ নির্দেশনা প্রদান করেন।

ডিআইজি (অপারেশনস) মোঃ রেজাউল করিমের সঞ্চালনায় সভায় সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপার ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে অতিরিক্ত আইজি মোঃ গোলাম কিবরিয়া, অতিরিক্ত আইজি মোঃ আকরাম হোসেন, অতিরিক্ত আইজি আবু নাসের মোহাম্মদ খালেদ, ডিআইজি মোঃ কামরুল আহসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আইজিপি পুলিশ সদস্যদের মনোবল বাড়াতে মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলার পুলিশ সুপারদেরকে ফোর্সের সাথে নিয়মিত মতবিনিময় করার জন্য নির্দেশ প্রদান করেন। তিনি বলেন, কোনো পুলিশ সদস্যকে অযথা ভিকটিমাইজ করা হবে না।

পুলিশ প্রধান জনগণের সাথে জনসংযোগ বাড়ানোর জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন। তিনি বলেন, পুলিশকে জনগণের কাছে যেতে হবে, তাদের সমস্যা বা অভিযোগ শুনতে হবে এবং তদানুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আইজিপি বলেন, বর্তমান পরিস্থিতিতে জনগণের প্রত্যাশা অনেক। কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উদ্ভব হলে তা মোকাবেলায় পুলিশকে ধৈর্যের সাথে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।

সভায় পুলিশের লুণ্ঠিত অস্ত্র উদ্ধার কার্যক্রম আরো জোরদার করার জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ প্রদান করা হয়।

23/11/2024
সতর্কীকরণ নোটিশসম্মানিত পাসপোর্ট আবেদনকারীগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে একটি প্রতারক চক্...
23/08/2024

সতর্কীকরণ নোটিশ

সম্মানিত পাসপোর্ট আবেদনকারীগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে একটি প্রতারক চক্র পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য পুলিশ পরিচয়ে বিকাশ/নগদ/রকেটে পাসপোর্ট আবেদনকারীর নিকট টাকা দাবী করছে। অনেক পাসপোর্ট আবেদনকারী দ্রুত ভেরিফিকেশন সম্পন্ন করার আশ্বাসে আশ্বস্ত হয়ে টাকা প্রদান করে প্রতারিত হচ্ছেন। পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্তে যে কোন প্রকার আর্থিক লেনদেন হতে বিরত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।

পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্তে কোন অভিযোগ থাকলে "Hello SB" অ্যাপসের মাধ্যমে অথবা মোবাইল নম্বর ০১৩২০০০৫৯২১ বা ০১৩২০০০৫৯২২ বা ০১৩২০০০৫৩৯৩ বা ০১৩২০০০৬৩৭৮-এ জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে।

Hello SB Download link
https://play.google.com/store/apps/details?id=com.miaki.hellosb2

স্পেশাল ব্রাঞ্চ, বাংলাদেশ পুলিশ, ঢাকা

08/08/2024

পুলিশ সদস্যদের ২৪ ঘন্টার মধ্যে স্ব-স্ব কর্মস্থলে যোগদান করার জন্য যে আহ্বান জানানো হয়েছিল সেটির প্রেক্ষিতে যে সকল পুলিশ সদস্য কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন তাদেরকে আসার পথে বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্র-ছাত্রী এবং আপামর জনসাধারণ যাতে পুলিশ সদস্যরা নিরাপদে কর্মস্থলে আসতে পারেন সেজন্য সর্বাত্মক সহযোগিতা করছেন।

পুলিশ সদস্যরা কর্মস্থলে আসার পথে বাধার সম্মুখীন হচ্ছেন মর্মে যে সংবাদ প্রচার করা হচ্ছে সেগুলোর সত্যতা পাওয়া যায়নি। সুতরাং গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ করা হলো।

- পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা।

স্পেশাল ব্রাঞ্চ এর ১১,১২, ও ১৩ আগষ্ট-২০২৪ এর কর্মচারী নিয়োগের ব্যবহারিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।
08/08/2024

স্পেশাল ব্রাঞ্চ এর ১১,১২, ও ১৩ আগষ্ট-২০২৪ এর কর্মচারী নিয়োগের ব্যবহারিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।

Address

Malibagh
Dhaka
1217

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00

Alerts

Be the first to know and let us send you an email when Special Branch -SB, Bangladesh Police posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share