02/12/2025
যে ছাত্র HSC পাশ করার পর কোন ধরণের একটা ডিগ্রী অর্জন করতে পারেনি; যে স্বামী বা বাবা সারা জীবন নিজের পরিবারের ভরণ পোষণ করতে একদিনও জীবিকা নির্বাহ করার জন্য কোন ধরণের কাজ করে নি; যে নেতা ১৭ বছর পর দেশ স্বৈরশাসন থেকে মুক্ত হবার ১৮ মাসের মধ্যে ১৮ ঘণ্টার জন্যেও দেশে আসার প্রয়োজন অনুভব করে নি; যে সন্তান ক্ষমতায় যাবার স্বপ্নে ৮০ বছরের অসুস্থ, wheel চেয়ারে চলাফেরা করা মাকে তিন তিনটি নির্বাচনী আসনে মনোনয়ন দেয় কিন্তু হাসপাতালে শয্যাসায়ী মাকে দেখার জন্যেও দেশে আসার প্রয়োজন বোধ করে না……. এমন দায়িত্বজ্ঞানহীন, অর্ধ শিক্ষিত, মায়া মমতা বিবর্জিত, সাধারণ মানুষের জীবন যাপনের বাস্তব অভিজ্ঞতাহীন মানুষ ১৮ কোটি মানুষের দেশ পরিচালনা করতে পারবে এই চিন্তা করাটাই তো বিশাল মাপের মূর্খতা! নেতৃত্বের গুণের সাথে বাপের নামের কোন সম্পর্ক নেই; পরিবার তন্ত্রের সাথে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই!
আবার বলি, যে মানুষ ৫৫ বছরের জীবনে একজন ছাত্র, বাবা, স্বামী, সন্তান, পেশাজীবী, কিংবা নেতা হিসেবে নিজে অনুকরণীয় কোন দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি তাঁকে ১৮ কোটি মানুষের দেশ শাসনের দায়িত্ব দিয়ে কি আশা করতে পারেন? কথায় আছে morning shows the day অথবা একটা ভাত টিপলেই পুরো হাড়ির ভাতের খবর পাওয়া যায়। এই হাড়ি কি বলছে।
copyright