ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর পশ্চিম

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর পশ্চিম

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর পশ্চিম *রুহানিয়াত ও জিহাদের সমন্বিত প্রয়াস।
*আমাদের কাম্য হয়তো শাহাদাত নয়তো ইসলামী হুকুমত

লক্ষ্যঃ জাহিলিয়াতের সকল প্রকার আধিপত্যের অবসান ঘটিয়ে কুরআন-সুন্নাহ অনুযায়ী খোলাফায়ে রাশেদার নমুনায় সাহাবায়ে কেরামের অনুসৃত পথে মানব জীবন গঠন ও সমাজের সর্বস্তরে পূর্ণ দ্বীন বাস্তবায়ন।

04/11/2023

অবৈধ সরকারের পতনে রাজপথে থাকবে ছাত্রজনতা

ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত জাতীয় মহাসমাবেশে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি বিপ্লবী ছাত্রনেতা শরিফুল ইসলাম রিয়াদ এর বক্তব্য।

ছাত্রনেতাদের বন্দুকের নল দেখিয়ে দমিয়ে রাখার অপচেষ্টা স্বৈরাচারের পতন তরান্বিত করবে।- ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ব্যর...
30/10/2023

ছাত্রনেতাদের বন্দুকের নল দেখিয়ে দমিয়ে রাখার অপচেষ্টা স্বৈরাচারের পতন তরান্বিত করবে।
- ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন (PR) পদ্ধতির প্রবর্তন, বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু-নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সংগ্রামী আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) ঘোষিত আগামী ৩ নভেম্বর'২৩ রোজ শুক্রবার ঢাকায় মহাসমাবেশ সফল করতে দেশপ্রেমিক মুক্তিকামী ছাত্রজনতার প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ।

আজ ৩০ অক্টোবর'২৩ সোমবার রাজধানীর পুরানা পল্টনস্থ আইসিএবি মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সেক্রেটারি জেনারেল ইউসুফ আহমাদ মানসুর-এর সঞ্চালনায় সভাপতির বক্তব্যে শরিফুল ইসলাম রিয়াদ এই আহবান জানান।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ বলেন, কর্তৃত্ববাদী শাসন টিকিয়ে রাখতে মরিয়া হয়ে উঠেছে আওয়ামী সরকার। দমন-পীড়নের মাধ্যমে দেশের মানুষের মত প্রকাশের স্বাধীনতা হরণ করা হচ্ছে। দেশের মানুষ আজ তাদের ন্যায্য অধিকার আদায়ে দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। সংকট নিরসন‌ ও জনতার অধিকার আদায়ে স্বৈরাচারের পতনের লড়াইয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সংগ্রামী আমীর ঘোষিত মহাসমাবেশ সফল করতে দেশপ্রেমিক মুক্তিকামী ছাত্রজনতার প্রতি আহ্বান জানান তিনি।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলকে আহত করার ঘটনায় নিন্দা জানিয়ে তিনি আরো বলেন, ছাত্রনেতাদের বন্দুকের নল দেখিয়ে দমিয়ে রাখার অপচেষ্টা স্বৈরাচারের পতন তরান্বিত করবে। তিনি অনতিবিলম্বে সকল রাজবন্দীদের দ্রুত মুক্তি দেয়ার আহ্বানও জানান।

এসময় বৈঠকে আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ-সভাপতি নূরুল বশর আজিজী, জয়েন্ট সেক্রেটারি জেনারেল ইবরাহীম হুসাইন মৃধা, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মুন্তাছির আহমাদ, তথ্য ও গবেষণা সম্পাদক মুহাম্মাদ আল আমিন সিদ্দিকী, দাওয়াহ সম্পাদক মুহাম্মাদ মিশকাতুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক সুলতান মাহমুদ, দফতর সম্পাদক শিব্বির আহমদ, প্রচার সম্পাদক শেখ মুহাম্মাদ মাহবুবুর রহমান, পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক আল আমিন, প্রকাশনা সম্পাদক ইমরান হোসাইন নূর, জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পাদক হাবিবুর রহমান, অর্থ ও কল্যাণ সম্পাদক গাজী মুহাম্মাদ আলী হায়দার, কওমি মাদ্রাসা সম্পাদক হোসাইন আহমেদ, আলিয়া মাদ্রাসা সম্পাদক মুহাম্মদ নাজিম উদ্দিন, স্কুল ও কলেজ সম্পাদক মুহাম্মাদ ইব্রাহিম খলিল, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সাব্বির আহমাদ, কার্যনির্বাহী সদস্য রায়হান চৌধুরী, খাইরুল হাসান মারজান।

বার্তা প্রেরক
শেখ মুহাম্মাদ মাহবুবুর রহমান
কেন্দ্রীয় প্রচার সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
[email protected]
01517-140964

23/10/2023

ইসলামী ছাত্র আন্দোলন ও ইসলামী যুব আন্দোলনের যৌথ উদ্যোগে আয়োজিত ছাত্র-যুব সমাবেশে এর ড্রোন ফুটেজ।

ফ্যাসিবাদ বিরোধী সমাবেশে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পশ্চিম
20/10/2023

ফ্যাসিবাদ বিরোধী সমাবেশে
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পশ্চিম

19/10/2023

চলো চলো
ঢাকা চলো
ছাত্র যুব সমাবেশ সফল করো।

আয়োজনে
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
#ছাত্র_যুব_সমাবেশ



#ইসলামী_আন্দোলন_বাংলাদেশ
#ইসলামী_যুব_আন্দোলন_বাংলাদেশ
#ইসলামী_ছাত্র_আন্দোলন_বাংলাদেশ

#ঐতিহাসিক_সোহরাওয়ার্দী_উদ্যান

আগামী ২০ অক্টোবর ২০২৩ শুক্রবার ছাত্র-যুব সমাবেশে আপনি আসছেন তো? #ছাত্র_যুব_সমাবেশ     #ইসলামী_আন্দোলন_বাংলাদেশ #ইসলামী_য...
18/10/2023

আগামী ২০ অক্টোবর ২০২৩ শুক্রবার ছাত্র-যুব সমাবেশে আপনি আসছেন তো?

#ছাত্র_যুব_সমাবেশ



#ইসলামী_আন্দোলন_বাংলাদেশ
#ইসলামী_যুব_আন্দোলন_বাংলাদেশ
#ইসলামী_ছাত্র_আন্দোলন_বাংলাদেশ

#ঐতিহাসিক_সোহরাওয়ার্দী_উদ্যান

অথর্ব প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন (PR) পদ্ধতির প্রবর্তন, বিদ...
17/10/2023

অথর্ব প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন (PR) পদ্ধতির প্রবর্তন, বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু-নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে "ছাত্র যুব সমাবেশ"

২০ অক্টোবর ২০২৩
শুক্রবার, বাদ জুম'আ
ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা

প্রধান অতিথি
মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম
(পীর সাহেব চরমোনাই) আমীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ

উদ্বোধক
শরিফুল ইসলাম রিয়াদ
কেন্দ্রীয় সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

বক্তব্য রাখবেন জাতীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ

সভাপতি
মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন
কেন্দ্রীয় সভাপতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ

আয়োজনে
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

#ছাত্র_যুব_সমাবেশ



#ইসলামী_আন্দোলন_বাংলাদেশ
#ইসলামী_যুব_আন্দোলন_বাংলাদেশ
#ইসলামী_ছাত্র_আন্দোলন_বাংলাদেশ

#ঐতিহাসিক_সোহরাওয়ার্দী_উদ্যান

ফিলিস্তিনে অবৈধ ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে-বিক্ষোভ মিছিল* ১০ অক্টোবর ২০২৩ মঙ্গলবার, বিকাল ৩টা* জাতীয় মসজিদ বায়তুল মোকার...
09/10/2023

ফিলিস্তিনে অবৈধ ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে-
বিক্ষোভ মিছিল

* ১০ অক্টোবর ২০২৩ মঙ্গলবার, বিকাল ৩টা
* জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেইট, পুরানা পল্টন, ঢাকা

প্রধান অতিথি:
মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম
(পীর সাহেব চরমোনাই) আমীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ

বিশেষ অতিথি:
অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ
মহাসচিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ

মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম
সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর দক্ষিণ

* বক্তব্য রাখবেন: জাতীয় ও নগর নেতৃবৃন্দ

সভাপতিত্ব করবেন:
অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ
সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর উত্তর

* জিকিরের সাথে দলে দলে যোগ দিন

আয়োজনে:
ইসলামী আন্দোলন বাংলাদেশ
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ

অথর্ব প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন (PR) পদ্ধতির প্রবর্তন, বিদ...
04/10/2023

অথর্ব প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন (PR) পদ্ধতির প্রবর্তন, বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু-নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে "ছাত্র যুব সমাবেশ"

২০ অক্টোবর ২৩ইং
শুক্রবার, বাদ জুম'আ
ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা

প্রধান অতিথি
মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম
(পীর সাহেব চরমোনাই) আমীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ

উদ্বোধক
শরিফুল ইসলাম রিয়াদ
কেন্দ্রীয় সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

বক্তব্য রাখবেন জাতীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ

সভাপতি
মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন
কেন্দ্রীয় সভাপতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ

আয়োজনে
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

#ছাত্র_যুব_সমাবেশ



#ইসলামী_আন্দোলন_বাংলাদেশ
#ইসলামী_যুব_আন্দোলন_বাংলাদেশ
#ইসলামী_ছাত্র_আন্দোলন_বাংলাদেশ

#ঐতিহাসিক_সোহরাওয়ার্দী_উদ্যান

দাওয়াত ও সদস্য সংগ্রহ মাসে দেশের সচেতন শিক্ষার্থীদের প্রতি দাওয়াতী মাসের আহবান!প্রিয় ভাই।যখন আপনি ইসলামী ছাত্র আন্দোল...
01/10/2023

দাওয়াত ও সদস্য সংগ্রহ মাসে দেশের সচেতন
শিক্ষার্থীদের প্রতি দাওয়াতী মাসের আহবান!

প্রিয় ভাই।
যখন আপনি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর এই প্রচারপত্রটি পড়ছেন; তখন নিশ্চয়ই দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আপনি আতঙ্কিত ও উদ্বিগ্ন। ব্যাংকে টাকা নেই! রিজার্ভে ডলার নেই! নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম জনসাধারণের ক্রয় ক্ষমতার বাহিরে! আদালতে ন্যায়বিচার নেই! বাংলাদেশের চিরায়ত সংস্কৃতি সহমর্মিতা, মায়া-ভালোবাসা, শ্রদ্ধাবোধ ও আন্তরিকতার মতো সামাজিক পুঁজিগুলো বিলুপ্তির পথে! মোটের উপর বলতে গেলে সর্বত্র অনিয়ম-বিশৃঙ্খলা বিরাজ করছে। বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থা যে জায়গায় এসে দাঁড়িয়েছে, তাতে দেশের নাগরিক মাত্রই মনে প্রশ্ন জাগে এমন বাংলাদেশ কি আমাদের প্রত্যাশিত ছিল? খুন, গুম, মিথ্যা মামলা, বিদেশে অর্থ পাচা ব্যাংক লুটপাটের মত অনৈতিক দেশে সেকেন্ড হোম / থার্ড হোম ও পাচার, বিভিন্ন দেশে চরম অপরাধমূলক কার্যক্রম এখন আরও বীভৎস রূপ নিয়েছে। সরকার ও রাষ্ট্র মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো স্বকীয়তা হারিয়ে সরকারের সেবাদাসে পরিণত হয়েছে। সরকারও নিজের স্বার্থে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করে ফেলেছে। ফলে যা সরকার তা রাষ্ট্র এবং যা রাষ্ট্র তা সরকারে পরিণত হয়েছে। কোথাও স্বচ্ছতা, জবাবদিহিতা ও ইনসাফ নেই। ভোট ও ভাতের অধিকার নেই। এক কথায় আমাদের সমাজ ও দেশের জনগণ ইতিহাসের সবচেয়ে অস্থির সময় পার করছে।

প্রিয় বন্ধু!
এভাবে একটা সমাজ ও রাষ্ট্র চলতে পারে না। আমরা চলতে দিতে পারি না। যদি এখনো সমাজ ও রাষ্ট্রে অর্থনৈতিক বৈষম্য থাকে, এখনো জনগণ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়, যদি এখনো জনগণকে ভোট ও ভাতের অধিকারের জন্য লড়াই করতে হয়, তাহলে কিভাবে আমাদের স্বাধীনতা অর্থবহ হয়? এত শত সমস্যা থেকে দেশ ও দেশের মানুষকে রক্ষা করে বাংলাদেশকে একটি কার্যকর রাষ্ট্রে পরিণত করতে আপনি কি বিবেকের কোন তাড়না অনুভব করেন না? আমাদের উপমহাদেশে দীর্ঘ সময় অপরাজনীতি চর্চার ফলে এবং আত্মকেন্দ্রিক শিক্ষাব্যবস্থার ফলে সামগ্রিকভাবে তারুণ্যের মাঝে রাজনীতির ভীতি ও অনীহা তৈরি হয়েছে। 'আই হেইট পলিটিক্স' একটি ফ্যাশনে রূপ নিয়েছে। অথচ সমাজ-বাস্তবতা, তত্ত্ব, দর্শন, শিক্ষা-সাহিত্য, ক্যারিয়ার, সংস্কৃতি ও অর্থনীতির মত জীবনঘনিষ্ঠ সবকিছুর ওপর রাজনীতির প্রভাব স্পষ্ট। আপনি রাজনীতি অপছন্দ করে দূরে থাকলেও রাজনীতি ঠিকই আপনার জীবনকে ষোলআনা নিয়ন্ত্রন করে। অন্যদিকে অসাধু ও অশিক্ষিত লোকজন রাজনীতির মত গুরুত্বপূর্ণ জায়গার নেতৃত্ব দখল করে।

প্রিয় সুহৃদ
ইসলাম পরিপূর্ণ জীবনব্যবস্থা। বিদায় হজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ওপর আয়াত নাজিলের মাধ্যমে ইসলামকে পূর্ণাঙ্গ বলে ঘোষণা দেওয়া হয়েছে। এই পূর্ণাঙ্গ রূপের মাঝে সমাজ, রাজনীতি, অর্থনীতি, রাষ্ট্র সবকিছুই শামিল। মানব জীবনের সাথে সম্পৃক্ত সবকিছুই ইসলাে মর আলোচ্য বিষয়। ইসলাম মানুষের দুনিয়ার কল্যাণ ও পরকালের মুক্তি নিশ্চিত করতে চায়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সা. মদিনা হিজরতের পর ইসলামী রাষ্ট্র অস্তিত্ব লাভ করে। হিজরতের পর মাত্র ১০ বছরের ব্যবধানে ইসলামী রাষ্ট্রের সীমানা হয়ে গেল ১০ লক্ষ বর্গমাইল। পরবর্তী ৩০ বছরে চার খলিফার শাসনামলে ইসলামী রাষ্ট্রের আয়তন দাঁড়ায় ১ কোটি ৩০ লক্ষ বর্গমাইলে । একটু ভেবে দেখেন তো, আয়তন টা কতটা বাংলাদেশের সমান?

ইসলাম রাজনৈতিকভাবে বিশ্বকে নেতৃত্ব দিয়েছে প্রায় সাড়ে তেরোশত বছর, ১৯২৩ সাল পর্যন্ত। থিবীর ইতিহাসে এমন কোন সভ্যতা আপনি খুঁজে পাবেন, এত দীর্ঘ সময় ধরে পথিবীর নেতৃত্বে মুসলিম শাসনামলে শুধু মানুষ নয় প্রতিটি সৃষ্টি সুখ-স্বাচ্ছ্যন্দে বসবাস করতে পেরেছে। নারীরা পেয়েছিলো তাদের ন্যায্য অধিকার ও আত্মমর্যাদাসম্পন্ন জীবনব্যবস্থা। সকল ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষ ভোগ করেছিলো রাষ্ট্রীয় সমঅধিকার। রাসূলুল্লাহ সা. এর হাত ধরে গড়ে উঠেছিলো একটি অসাম্প্রদায়িক পৃথিবী। পৃথিবীব্যাপী ইনসাফ প্রতিষ্ঠা হয়েছিলো। গোটা বিশ্বমানবতার ত্রাহী আর্তনাদ মিলিয়ে গিয়েছিলো কল্যাণের বাতাসে। আজ আমরা রাজনৈতিকভাবে পরাজিত। তবে মুসলমানদের বিজয়ের ধ্বনি আবারও নতুন করে শোনা যাচ্ছে। এখন আমাকে-আপনাকে একজন মুসলিম হিসেবে ইসলামের সেই সোনালী ইতিহাস-ঐতিহ্য ফিরিয়ে আনতে সজাগ ও সোচ্চার হতে হবে।

প্রিয় ভাই।
রাজনীতি যেহেতু মানুষের জন্য, সংগঠন যেহেতু আগামীর সৎ, দক্ষ ও যোগ্য নেতৃত্ব তৈরির জন্য। সেহেতু আমরা চিন্তা করেছি যদি মানুষ না বাঁচে তাহলে কিসের রাজনীতি, আর কিসেরই বা সংগঠন! তাই মানবিক কাজ ও আগামীর প্রজন্মের বহুমাত্রিক দক্ষতা বৃদ্ধির কর্মসূচির মাধ্যমে আমরা ছাত্র রাজনীতিকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছি। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বুদ্ধিবৃত্তিক ও চিন্তাশীল দেশপ্রেমী প্রজন্ম তৈরিতে কাজ করে যাচ্ছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের দক্ষতার পাশাপাশি নৈতিকতা --সমৃদ্ধ নাগরিক হিসেবে গড়ে তুলতে আমাদের রয়েছে নানাবিধ কর্মসূচি। অন্যদিকে মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের জাগতিক দক্ষতা বৃদ্ধি ও রাজনৈতিক সচেতন প্রজন্ম হিসেবে গড়ে তুলতেও রয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কর্মসূচি। রাজনীতির সহিংস ধারা পরিবর্তন, ছাত্রবান্ধব বিভিন্ন ইস্যুতে রাজপথে সরব উপস্থিতি, পেশাভিত্তিক জনশক্তি তৈরি, বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজ, ভিনদেশী সংস্কৃতির আধিপত্য রোধে ইসলাম বিধৌত বাঙালি সংস্কৃতির চর্চা ও বিকাশে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এখন এক অনন্য নাম সচেতন শিক্ষার্থীদের আস্থার ঠিকানা।

আমরা এক নতুন বাংলাদেশ ও নতুন পৃথিবীর জন্য কাজ করে যাচ্ছি। যেখানে থাকবে স্বচ্ছতা, জবাবদিহিতা, ইনসাফ, পরস্পর শ্রদ্ধা, ভালোবাসা সততা। তাই আমাদের এই অপ্রতিরোধ্য পথচলায় আপনাকেও স্বাগতম। আমরা আপনার অপেক্ষায়.......

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

৫৫/বি, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন : ০২-২২৩৩৮৭১৩১

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের নগর সমাবেশে বক্তব্য প্রদান করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পশ...
30/09/2023

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের নগর সমাবেশে বক্তব্য প্রদান করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পশ্চিমের সংগ্রামী সভাপতি মুহাম্মাদ নজরুল ইসলাম

সফল হোক
28/09/2023

সফল হোক

Address

৭৮/বি, দক্ষিণ বিশিল জামে মাসজিদ মার্কেট (২য় তলা)
Dhaka
১২১৬

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর পশ্চিম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share