11/06/2025
~~~আমার দেশ তোমার দেশ
জনগণের বাংলাদেশ~~~
দেশের মানুষ নিজ দেশে নির্বাসনে বন্দী। এই ১৮ কোটি মানুষের স্বাধীন সার্বভৌম বাংলাদেশে মুক্তভাবে দেশের আইন ও শাসনব্যবস্থার অধীনে জীবন যাপন করতে দিতে গিয়ে প্রফেসর ড. মোহাম্মদ ইউনুসের বিরূপ সমালোচনা করা সমাধান নয়। নিজ দেশে নির্বাসনে মানুষ কেন কিভাবে বন্দী উত্তর কি বাহির করেন। তখনই কেবল সমস্যার সমাধান করার সাহসিকতা যোগান দিতে পারবেন ও সমাধান করার সুযোগ পাবেন।
দেশের অর্থনৈতিক উন্নয়নের নামে সরকারী তহবিলের যে ব্যবহার তা কখনো উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নয়নের সাথে সম্পর্কিত ছিল না। এসব উন্নয়ন অর্থ অপচয় তহবিল অপসারণের জন্য একটি অপরাধী অভিপ্রায়ের স্বার্থে জড়িত। যে দেশটিতে কোনো জবাবদিহিতা নেই, সেখানে উন্নয়ন একটি গুরুত্বপূর্ণ বিষয় নয়। দেশের প্রতিটি বাজেট ঘাটতি বাজেট, এ এক জনগণকে লুট করার খেলা।
আমরা জনগণ নির্বাসনে। জনগণের আশা আকাঙ্ক্ষা নিয়ে কথা বলার কোনো প্রতিষ্ঠান নাই; যেখানে বসে জনগণ কি আশা করেন তাদের জনগণকে জিজ্ঞাসা করে জেনে নিয়ে তাদের চাহিদা পূরণ করার জন্য। একটি রিক্সার মুল্য হলো ধরেন ২৫-৫০ হাজার টাকা। একটি মানুষের মুল্য কত? এখন ২৫-৫০ হাজার টাকার রিক্সা চালিয়ে চালক যদি তার ২০০ টাকা মালিককে দিতে হয় আর ৪০০-৫০০ টাকা রিক্সা চালক নিজের পরিবারের জন্য আয় করে, এটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন। এটা কোনো ধরনের অর্থনীতির বিষয়?
ঢাকাসহ সকল এয়ারপোর্ট, সমুদ্র বন্দর, নদীবন্দর কারা দখল করে রেখেছে লুটতরাজের জন্য, যার জন্য কেউ কেউ মনে করছেন বিদেশীদের হাতে সব দিয়ে দেয়ার জন্য, অন্তত ব্যবস্থাপনার জন্য। এসব কোনো প্রাসঙ্গিক বিষয় নয়, যখন সরকারকে কোনো জবাবদিহিতার মুখোমুখি হতে হয় না, দিতে হয় না কোথাও কোনো কাজে প্রশ্নের উত্তর। অর্থাৎ দেশ আমাদের নয়। দেশ কিভাবে আপনাদের জনগণের হবে চিন্তা না করে ব্যক্তি সমালোচনা করাতে শুধু দেশের ধ্বংস ও নির্মম পতন ডেকে আনবে। সবাই ঐক্যবদ্ধভাবে একবাক্যে দাবী তুলেন- তোমরা সরে বিলীন হয়ে যাও, আমাদের দেশ আমাদের হাতে ফেরত দাও, বাংলাদেশের মালিক বাংলাদেশের জনগণ। বাংলাদেশের এক কথা এক ধ্বনি, “আমার দেশ তোমার দেশ — জনগণের বাংলাদেশ।” জনগণের বাংলাদেশ বাস্তবে কায়েম করে, সর্বত্র শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে, সাথে ন্যায়বিচার, জবাবদিহিতা, স্বচ্ছতা, ও সুশাসন প্রতিষ্ঠিত হবে।
আমরা নিউক্লিয়াস পার্টি, বাংলাদেশ যতক্ষন পর্যন্ত দেশ জনগণের মালিকানাধীন সোপর্দ করে প্রতিষ্ঠিত করা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কাজ, কথা, ও লিখনি অব্যাহত থাকবে। আপনারা দেশের জনগণ, আপনারা দেশের মালিক তাই পরিপুর্ণরূপে সকল আইন কানুন ও সাংবিধানিক বিধান মোতাবেক জনগণকে দেশের মালিকানা হস্তান্তর না করার পূর্ব মুহূর্ত পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
Make Bangla Great Again
Be Independent To Be Independent
নিউক্লিয়াস পার্টি, বাংলাদেশ- NPB