01/10/2017
হঠাৎ কেন এমন প্রশ্ন
উদয় হল পাগল মনে
আমরা কি সত্যি মানুষ?
প্রেম,মানবতাবোধ জ্ঞানে?
স্বাধীনতা কি সহজেই এসেছিল?
না পেয়েছি কঠর সাধনে
অনেক (রক্ত)আর বাঙালী জাতির
প্রাণের প্রতিদানে।
নাকি হিংস্র জন্তুজাত পিশাচ দানব
আমাদের মানব মুখোশ আরালে?
বাঙালী কি ছিল কখন প্রেমহীন
নিঠুর বধির পাষানসভাব, চামচে চারালে।
আজ তোমার প্রয়জন হে জাতীর পিতা
সেই বলিষ্ঠ কন্ঠে মানবতার ভাষণ
স্বাধীনতার জাগরনী বাংলার বিধান দাতা।
আবার তুমি আসো ফিরে মুজিব
তোমার প্রয়জন বাংলায়
চোরের দল আমার দেশে ত্রাসনীতি কেন
অবাদে চালায়?
আজ কোথায়া তুমি হারালে?
সমাজ চালায় দালালে
ভুলিয়া মানবপ্রেম মানব চলে দানবরন্যে।
আজ পাষান দানব পিশাচের মুখে
কে মারিবে জুতা, লাথি?
ভুলেও এ কথা আমি বলিনি
মন পাগলের প্রশ্ন মিছে
তাই খাতায় লিখি।
আমি মানব দেখেছি,দানব দেখিনি
শুনেছি পুথি গ্লপপ্রাচীনে
এই মানবই কি কখন হয় ভন্ড দানব
জালিম,জুলুম বিধানে?
ইতিহাসের পাতায় পড়েছি
জালিমের ঘৃণীত পরাজয়
হয় মহাপ্রলয়
ঘটিবে অতিনিকটে।
সমাজপতি যদি হয় মুর্খ,
ভন্ড,ঘুষখোরি
লভি, দেশোদ্রোহী?
সেই সমাজ জাতীর কি পরিনতিঘটে
হায় আজ সত্য সরল মানবতার সংকটে।
আবার কি কখন জন্মিবে বাংলায়
শেরেবাংলা,মাওলানা ভাসানী?
শেখ মুজিবুর,জিয়াউর রহমান।
তাদের মত জ্ঞানী গুনি?
হয়ত সেদিন থাকবনা আমি
থাকবেনা কোন প্রশ্ন পাগল মন?
মনের প্রশ্ন তাই লিখিলাম
বক,বকানি কবিতাচারন।
বক,বকানি
রিফাত কানন