স্বাধীন সংসদ

স্বাধীন সংসদ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from স্বাধীন সংসদ, Siddhirganj.

কলম নয়ভোটই ইতিহাস লিখবেগণভোটে "হ্যাঁ" দিন
11/02/2026

কলম নয়
ভোটই ইতিহাস লিখবে
গণভোটে "হ্যাঁ" দিন

সমাজে শিক্ষিত মানুষ জনপ্রতিনিধি হলে উন্নয়ন হয় পরিকল্পিতভাবে, সিদ্ধান্ত হয় জ্ঞান ও বাস্তবতার ভিত্তিতে, দুর্নীতি কমে এবং জ...
11/02/2026

সমাজে শিক্ষিত মানুষ জনপ্রতিনিধি হলে উন্নয়ন হয় পরিকল্পিতভাবে, সিদ্ধান্ত হয় জ্ঞান ও বাস্তবতার ভিত্তিতে, দুর্নীতি কমে এবং জনগণের অধিকার সুরক্ষিত থাকে। শিক্ষা মানুষকে দায়িত্বশীল, দূরদর্শী ও ন্যায়পরায়ণ করে তোলে।

অন্যদিকে অশিক্ষিত মানুষ প্রতিনিধিত্ব করলে ভুল সিদ্ধান্ত, স্বার্থপরতা, দুর্নীতি ও অযোগ্যতার কারণে সমাজ পিছিয়ে পড়ে। উন্নয়নের বদলে সৃষ্টি হয় বিশৃঙ্খলা, অবিচার ও অনিশ্চিত ভবিষ্যৎ।
তাই সমাজের অগ্রগতির জন্য শিক্ষিত ও যোগ্য নেতৃত্ব অত্যন্ত জরুরি।

11/02/2026

ভোট দিন যোগ্য ব্যক্তিকে
কোনো মার্কার মোহে নয়

মার্কা দেখে অযোগ্য কাউকে ভোট দিলে
আপনি নিজেই আপনার মূল্যবান ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলছেন

মনে রাখবেন
আপনার একটি ভোটই নির্ধারণ করে আপনার ভবিষ্যৎ সুন্দর হবে নাকি অন্ধকার।
বিবেক দিয়ে ভোট দিন
দায়িত্বশীল হোন

ভোট আসবে!ভোট যাবে!কিন্তু জুলাই অভ্যুত্থানকে অস্বীকার করা যাবে না।জুলাই অভ্যুত্থানকে ভুলে যাওয়াও যাবে না।ইতিহাসের সেই জুল...
11/02/2026

ভোট আসবে!
ভোট যাবে!

কিন্তু জুলাই অভ্যুত্থানকে অস্বীকার করা যাবে না।
জুলাই অভ্যুত্থানকে ভুলে যাওয়াও যাবে না।

ইতিহাসের সেই জুলাই আমাদের চেতনায় থাকবে,
সংগ্রামের সেই অধ্যায় আমাদের মনে করিয়ে দেবে
অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসের কথা।

ভোটের ফল বদলাতে পারে, সময় পাল্টাতে পারে,
কিন্তু জুলাই অভ্যুত্থানের স্মৃতি
অমলিন!!

ইতিহাসের পাতায় আপোষহীন নেতৃত্বের এক শক্ত নাম বেগম খালেদা জিয়াবাংলাদেশ আপনাকে চিরকাল স্মরণ করবে সম্মানের সাথে
31/12/2025

ইতিহাসের পাতায় আপোষহীন নেতৃত্বের এক শক্ত নাম বেগম খালেদা জিয়া
বাংলাদেশ আপনাকে চিরকাল স্মরণ করবে সম্মানের সাথে

21/12/2025

ফ্যাসিবাদ জন্ম নেয় নীরব মানুষের ভিড়ে।
কোনো একদিন হঠাৎ নয়—
ধীরে ধীরে অধিকার কেড়ে নিয়ে
স্বাধীনতার বুক চিরে বসে পড়ে এক অন্ধকার শক্তি।

যারা প্রশ্ন করে না
যারা ভয় পায় সত্য বলতে
তাদের নীরবতাই ফ্যাসিবাদের খাদ্য।

বিপ্লব মানে অস্ত্র নয়
সাহসী কণ্ঠ, মুক্ত চিন্তার অস্তিত্ব।

তাই মাথা তুলে দাঁড়াও
অন্যায়ের সামনে চুপ থাকা মানে
শৃঙ্খলকে আমন্ত্রণ✊🔥

20/12/2025

দুই দিকে সুবিধা পেলেই মানুষ বদলায়
ডান হাতে ক্ষমতা, বাম হাতে স্বার্থ।
সমাজের শিকড় ভুলে, বংশের ইতিহাসও ভুলে
হাওয়ার দিক বুঝে পতাকার রঙ পাল্টায় যারা
তারা দেশ নয়, শুধু নিজের ভবিষ্যৎ গড়ে।

বিপ্লব শুরু হয় বাহিরে নয়
শুরু হয় হৃদয়ের সততায়।
তাই শিকড় চিনে দাঁড়াতে শিখো
সুবিধার লোভে নয়
সত্যের পথে হাঁটো
✊🔥

20/12/2025

সময় বদলায় না
বদলায় মানুষ
আর মানুষ বদলায় সাহসে!!

বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা 🕊️
19/12/2025

বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা 🕊️

স্বাধীনতা কাগজে লেখা শব্দ নয়,প্রতিরোধের নাম - বেঁচে থাকা।
19/12/2025

স্বাধীনতা কাগজে লেখা শব্দ নয়,
প্রতিরোধের নাম - বেঁচে থাকা।

08/09/2025

সমাজকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রধান প্রয়োজনীয়তা!!

সমাজকে সুষ্ঠ ও উন্নতভাবে পরিচালনা করার জন্য সর্বপ্রথম এবং প্রধান শর্ত হচ্ছে সমাজের মানুষের মধ্যে একতা, শান্তিপূর্ণ সহাবস্থান এবং নিয়ম-শৃঙ্খলার চর্চা।

একজন যোগ্য নেতা নিঃসন্দেহে সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন, তবে কেবলমাত্র একজন ব্যক্তি তিনি রাজনৈতিক নেতা, সামাজিক সংসদের সভাপতি বা সাধারণ মানুষ একাই সমাজ পরিবর্তন করতে সক্ষম নন। প্রকৃত পরিবর্তন আসে তখনই, যখন সমাজের সকল মানুষ ভেদাভেদ ভুলে একত্রিত হয় এবং সহযোগিতার হাত বাড়ায়।

মানুষে মানুষে বিভেদ দূর করে পারস্পরিক আস্থা ও সহযোগিতা গড়ে তুলতে পারলেই সমাজের ভিত মজবুত হয়। তখন একজন যোগ্য ব্যক্তিত্ব সেই জনগণের সহায়তায় কাঠামোগত পরিবর্তন আনতে পারেন এবং সমাজ তথা রাষ্ট্র ও দেশের সার্বিক উন্নয়ন সম্ভব হয়।

#স্বাধীনসংসদ

07/09/2025

স্বাধীন সংসদ – ন্যায়ের পথে আমাদের অঙ্গীকার!!

আমরা স্বাধীন সংসদ, ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করে সমাজের সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর লক্ষ্যে গড়ে উঠেছি। কোনো অশুভ শক্তি যেন সমাজের মানুষের অসুবিধা সৃষ্টি করতে না পারে কিংবা নতুন প্রজন্মকে পথভ্রষ্ট করতে না পারে, সেই উদ্দেশ্যেই এই সংগঠনের জন্ম।

আমরা কখনো কল্পনা করিনি যে আমাদের কার্যক্রম সমাজের মানুষ ও এলাকার কাছে এত প্রিয় হবে এবং তারা আমাদের কাজকে এত ভালোবাসবে। আমরা সবসময় বিশ্বাস করি ন্যায়ের পথে থাকলে সবকিছুই সুন্দর হয়। তাই আমরা ন্যায়কে সবার সামনে তুলে ধরেছি এবং অন্যায়ের বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান নিয়েছি।

এই কার্যক্রম পরিচালনা করতে গিয়ে আমাদের অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গের হুমকি পেয়েছি, সমাজের ঘৃণিত শ্রেণীর লোকদের যারা চোর, চাঁদাবাজ, ভূমি আত্মসাৎকারী—তাদের গালিগালাজ শুনেছি, কটু কথার মুখোমুখি হয়েছি। কিন্তু আমরা কখনো থেমে থাকিনি, ভবিষ্যতেও থাকব না।

স্বাধীন সংসদ কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করে না। আমাদের মূল কাজ হলো

ন্যায়কে জনগণের সামনে তুলে ধরা

অন্যায়ের বিরুদ্ধে কথা বলা

অন্যায়কারীদের প্রশ্নবিদ্ধ করা

আজ আমাদের প্রশ্ন রইল
👉 আপনারা কি আবারও স্বাধীন সংসদের পূর্বের মতো কার্যক্রম দেখতে চান?

Address

Siddhirganj
1430

Website

Alerts

Be the first to know and let us send you an email when স্বাধীন সংসদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to স্বাধীন সংসদ:

Share