১নং কাঞ্চনপুর ইউনিয়ন ছাএলীগ

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • ১নং কাঞ্চনপুর ইউনিয়ন ছাএলীগ

১নং কাঞ্চনপুর ইউনিয়ন ছাএলীগ আমরা মুজিবের সৈনিক

বিনম্র শ্রদ্ধা...জাতীয় শোকদিবস.. এই জাতির জীবনে কালো অধ্যায়
14/08/2026

বিনম্র শ্রদ্ধা...জাতীয় শোকদিবস.. এই জাতির জীবনে কালো অধ্যায়

06/08/2026

বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের গভীর শ্রদ্ধাঞ্জলি

​আজ ৫ আগস্ট, আধুনিক বাংলাদেশের ক্রীড়াঙ্গন, সাংস্কৃতিক আন্দোলন এবং তারুণ্যের অপ্রতিরোধ্য শক্তির প্রতীক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৭তম জন্মবার্ষিকী। স্বাধীন বাংলাদেশের জন্মলগ্নে ও প্রগতির ইতিহাসে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এক বহুমাত্রিক তারুণ্যের অনুপম দীপ্তির নাম। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের পক্ষ থেকে তাঁর এই জন্মবার্ষিকীতে জানাই সশ্রদ্ধ অবনতি এবং গভীর শ্রদ্ধাঞ্জলি।

​শহীদ ক্যাপ্টেন শেখ কামালের সংক্ষিপ্ত অথচ বর্ণাঢ্য জীবন ছিল দেশপ্রেম, রাজনৈতিক প্রজ্ঞা, সংস্কৃতিমনস্কতা এবং তারুণ্যের অনমনীয় উদ্দীপনায় ভাস্বর। ছয় দফা আন্দোলন, গণঅভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধে রণাঙ্গনে সরাসরি অস্ত্র হাতে অংশগ্রহণ করা এই বীর সেনানী বাঙালি জাতির প্রতিটি মুক্তির সংগ্রামে ছিলেন অগ্রপথিক। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে, ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে স্বাধীনতাবিরোধী ঘাতকচক্রের নির্মম ও নৃশংস বুলেটের আঘাতে সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়। সেই অভিশপ্ত কালরাতে ঘাতকদের পশুবৃত্তির শিকার হয়ে নির্মমভাবে জীবন দিতে হয়েছিল সম্ভাবনাময় তরুণ নেতা, ক্রীড়া ও সংস্কৃতির প্রাণপুরুষ শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এবং তাঁর নবপরিণীতা স্ত্রী সুলতানা কামালকেও। সেই নারকীয় হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্যই ছিল বাঙালি জাতির মেধা, মনন ও প্রগতির মেরুদণ্ড চিরতরে ভেঙে দেওয়া।

​ইতিহাসের এক নিষ্ঠুর ও নিকৃষ্ট পুনরাবৃত্তি ঘটিয়ে আজও সেই একই পরাজিত শক্তি, দেশদ্রোহী ও কুচক্রী মহল ২০২৪ সালের ৫ আগস্ট এক পরিকল্পিত 'কালার রেভুলেশন' বা তথাকথিত রঙিন বিপ্লবের নামে জঙ্গি কায়দায় বলপ্রয়োগ করে রাষ্ট্রক্ষমতা দখল করেছে এবং দেশকে সর্বনাশা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। শহীদ শেখ কামালের অদম্য তারুণ্য ও দেশপ্রেমের চেতনাকে ভয় পেয়ে এই অপশক্তি বারবার দেশের প্রগতিশীল ধারাকে রুদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

​বাংলাদেশ ছাত্রলীগ আজ এই পবিত্র জন্মবার্ষিকীতে স্পষ্ট ও দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করতে চায় ষড়যন্ত্রের অন্ধকার গলিপথ দিয়ে ক্ষমতা দখলকারী এই অপশক্তির সমস্ত চক্রান্ত ও অপচেষ্টা বাংলার ছাত্রসমাজ ও আপামর জনতা কঠোর হাতে প্রতিহত করবে। শহীদ ক্যাপ্টেন শেখ কামালের আদর্শকে বুকে ধারণ করে এ দেশের মাটি থেকে সকল অশুভ শক্তি, ধর্মান্ধতা এবং দেশবিরোধী সিন্ডিকেটের শিকড় চিরতরে উপড়ে ফেলা হবে।
​
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু

04/08/2026

[জরুরি ঘোষণা]

জননেত্রী শেখ হাসিনার প্রেস কনফারেন্সের ঘোষণায় ভীত হয়ে বাংলাদেশের তথাকথিত সরকার জনগণের কষ্টের টাকায় পিআর ফার্ম ভাড়া করে বহির্বিশ্বের সাংবাদিকদের নানা রকম মিথ্যা তথ্য দিচ্ছে - যে শেখ হাসিনার সংবাদ সম্মেলন হচ্ছেনা, তিনি যুক্ত হবেন না। একই সাথে তারা বাংলাদেশের মিডিয়াকেও হুমকি ধামকি অব্যাহত রেখেছে, মামলা হামলার ভয় দেখাচ্ছে।

আমরা দেশবাসী ও বিশ্ব মিডিয়ার সব সাংবাদিকদের জানাতে চাই - আগামীকাল ৫ আগস্ট বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় (ভারতীয় সময় সন্ধ্যা ৬ টা), জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের ঘোষণা নিয়ে প্রেস কনফারেন্সে ভার্চুয়ালি সংযুক্ত হবেন, কথা বলবেন।
প্রেস কনফারেন্স যথাসময়েই শুরু হবে। বাংলাদেশ আওয়ামী লীগ সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রেস কনফারেন্স লাইভ করবে।
সবধরণের ষড়যন্ত্র আর অতিকথনের জবাব জননেত্রী শেখ হাসিনা নিজ মুখেই দেবেন।

জয় বাংলা
জয় বঙ্গবন্ধু।
—
[Urgent Announcement]

Fearing the announcement of Awami League President Sheikh Hasina’s upcoming press conference, Bangladesh’s so-called government is reportedly spending public money to hire PR firms to spread false information to journalists around the world, claiming that Sheikh Hasina’s press conference will not take place and that she will not participate.

At the same time, they have continued to intimidate media outlets in Bangladesh, threatening journalists with lawsuits and other forms of harassment.

We would like to inform the people of Bangladesh and journalists from media organizations around the world that tomorrow, August 5, at 6:30 PM Bangladesh time (6:00 PM India time), Awami League President Sheikh Hasina will virtually join and address a press conference regarding the announcement of her return to Bangladesh.

The press conference will begin as scheduled. Bangladesh Awami League will broadcast it live across all of its social media platforms.
Awami League President Sheikh Hasina will personally respond to all conspiracies and misinformation.

Joy Bangla.
Joy Bangabandhu.


রামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রিয় ভাই কামরুল বি.এস.সি কে কিছুখন আগে রামগঞ্জ থানা পুলিশ এরেস্ট করেছে , এই অবৈধ...
07/07/2026

রামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রিয় ভাই কামরুল বি.এস.সি কে কিছুখন আগে রামগঞ্জ থানা পুলিশ এরেস্ট করেছে , এই অবৈধ গেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, এবং নিঃশর্ত মুক্তি দাবি করছি।

আইসিইউতে হ‍্যান্ডকাপ ❗️মিজানুর রহমান মনির, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্য...
20/06/2026

আইসিইউতে হ‍্যান্ডকাপ ❗️

মিজানুর রহমান মনির, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।

গত ১০/০৬/২০২৬ তিনি ব্রেইন স্ট্রোক, নিউমোনিয়া ও মাল্টি অর্গান ফেইলিউর নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে ১৪/০৬/২০২৬ তাকে আইসিইউতে নেওয়া হয়।

এমন সংকটাপন্ন অবস্থায় থাকা একজন রোগীর হাতে হ্যান্ডকাফ—এই দৃশ্য সত্যিই বিবেককে প্রশ্নবিদ্ধ করে। স্ট্রোক রোগীর জন্য অপরিহার্য ফিজিওথেরাপি, অঙ্গ-প্রত্যঙ্গের নড়াচড়া, শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম এবং নিয়মিত পজিশন পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসা-সহায়ক কার্যক্রম এতে বাধাগ্রস্ত হতে পারে।

যে মানুষটি আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন, তিনি কি সত্যিই পালিয়ে যাওয়ার মতো অবস্থায় আছেন?

মনে রেখো বাংলাদেশ।
゚viralシfypシ゚viralシalシ

Address

81
Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when ১নং কাঞ্চনপুর ইউনিয়ন ছাএলীগ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share