30/08/2026
একজন তরুণ কতটা অনুকরণীয়,কতখানি বিচক্ষণ আর ম্যাচিউরড হতে পারে?
অনুকরণীয়, বিচক্ষণ ,ম্যাচিউরড আর ক্লিন ইমেজ শব্দগুলোর সংমিশ্রণ পেতে চাইলে জানতে হবে একজন মোস্তাফিজকে।
ছাত্রদলের Mustafizur Rahman ভাই , ভিপি মুস্তাফিজকে।
বর্তমান সময়ে তারুণ্যের সামনে তথা জাতীয়তাবাদী ছাত্রদলের সামনে অনুকরণীয় আদর্শবান কোন ফিগার নেই বললেই চলে। কিন্তু এখনো এই ভেজালের ভিড়ে,নৈতিক স্খলনের ভিড়ে একজন তরুণ,একজন ছাত্রনেতা যার উপর চোখ বন্ধ করে আস্থা রাখা যায়,বিশ্বাস রাখা যায়,প্রতিশ্রুতি প্রদান করা যায়-
সেই তরুণের নাম মোস্তাফিজ।ছাত্রদলের মোস্তাফিজুর রহমান।যার ইতিহাস বিগত ফ্যাসিষ্ট সরকারের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন সংগ্রামের ইতিহাস।
ফলস্বরূপ বরণ করতে হয়েছে জেল জুলুম সীমাহীন নির্যাতন।
মামলা-১৭ টি
গুম-২ বার (হত্যার উদ্দেশ্যে)
রিমান্ড- ২ বার
কারাবরণ-৪ বার
এই প্রতিরোধের ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ মিছিলে ছাত্রলীগ আক্রমণ করে নির্মমভাবে অত্যাচার-নির্যাতনের পর তাকে মৃত ভেবে রাস্তায় ফেলে রেখে যায়। সৃষ্টিকর্তার অশেষ কৃপায়, জাতীয়তাবাদী শক্তিতে পুনর্জীবন লাভ করে।
জুলাই বিপ্লবে 5 আগস্ট পূর্ববর্তী সময়ে তারেক রহমানের নির্দেশনায় মোস্তাফিজের নেতৃত্বে তার অনুসারীগণ শাহবাগ,গাজীপুর এবং উত্তরা ফ্রন্টে তুমুল প্রতিরোধ গড়ে তোলে এবং সকল আন্দোলনে নিজের স্বশরীরে উপস্থিত ছিল।
আগস্ট পরবর্তীতে অনেকের অনেক কিছু হয়েছে। অনেকেরই নানা সুযোগ গ্রহণের খবর পাওয়া যায়। কিন্তু মোস্তাফিজ এক অবিচল সারথি। চলনে-যাপনে অতি সাধারণ কিন্তু জাতীয়তাবাদের প্রশ্নে ইস্পাত কঠিন দৃঢ়তা সম্পন্ন এক তরুণ। ভেজালের ভিড়ে যাচাইয়ের মানদণ্ডের কষ্টি পাথরে বারবার উত্তীর্ণ এক অবিচল আস্থাবান তরুণ।
এই ছাত্রনেতার “ক্লিন ইমেজ” চ্যালেঞ্জ গ্রহণ করা সমসাময়িক অনেকের জন্যই দুঃসাধ্য।অথচ তাঁকে আমরা কখনোই সঠিক মূল্যায়নের সুযোগ পাইনি। এবার আমাদের সু-বিবেচনা করতে হবে, সঠিক সিদ্ধান্ত নিতে হবে। যোগ্য নেতৃত্বের হাতে দায়িত্ব তুলে দিতে হবে।
দাবি একটাই -পরীক্ষিত তারুণ্যের মূল্যায়ন চাই।
এগিয়ে যাক ছাত্রদল, এগিয়ে যাক মোস্তাফিজ,ভিপি মোস্তাফিজ!
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল - Bangladesh Jatiyotabadi Chatrodol