বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিজ্ঞান শাখা - ঢাবি সংসদ

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিজ্ঞান শাখা - ঢাবি সংসদ

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিজ্ঞান শাখা - ঢাবি সংসদ স্বাধীন-প্রগতিশীল-বিপ্লবী ধারার ছাত্র গণসংগঠন

তাং funk এ থাকছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিজ্ঞান শাখা - ঢাবি সংসদ এর আহ্বায়ক অনিন্দ্য বিশ্বাস। ২৮ই আগস্ট, টিএসসি সুইমিংপ...
26/08/2026

তাং funk এ থাকছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিজ্ঞান শাখা - ঢাবি সংসদ এর আহ্বায়ক অনিন্দ্য বিশ্বাস।

২৮ই আগস্ট, টিএসসি সুইমিংপুলে বিকাল ৫ টা থেকে।
আপনারা সকলে আমন্ত্রিত।
আয়োজনে: ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক ইউনিয়ন

মাতাল রাজ্জাক জন্মোৎসব - ১৪৩৩ এ অন্যতম যন্ত্রশিল্পী হিসেবে থাকবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিজ্ঞান শাখা - ঢাবি সংসদ এর আহ্...
26/08/2026

মাতাল রাজ্জাক জন্মোৎসব - ১৪৩৩ এ অন্যতম যন্ত্রশিল্পী হিসেবে থাকবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিজ্ঞান শাখা - ঢাবি সংসদ এর আহ্বায়ক অনিন্দ্য বিশ্বাস।

২৭ আগস্ট (বৃহস্পতিবার) বিকাল ৪ টা।
সঞ্জীব চত্বর, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়।

সবাই আমন্ত্রিত।

সংবাদ বিজ্ঞপ্তি ।। ২৪ আগস্ট, ২০২৬ ফজলুল হক মুসলিম হলের ঘটনায় শিক্ষার্থী মো. ইব্রাহিমকে শোকজের প্রতিবাদ ও সিসিটিভি ফুটেজ ...
24/08/2026

সংবাদ বিজ্ঞপ্তি ।। ২৪ আগস্ট, ২০২৬

ফজলুল হক মুসলিম হলের ঘটনায় শিক্ষার্থী মো. ইব্রাহিমকে শোকজের প্রতিবাদ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের আবাসিক শিক্ষার্থী মো. ইব্রাহিমকে শোকজ নোটিশ পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিজ্ঞান শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ।

হলের প্রভোস্ট ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে হয়রানি, ভয়ভীতি প্রদর্শন, মোবাইল ফোন নিয়ে নেওয়া এবং জোরপূর্বক লিখিত বক্তব্য আদায়ের অভিযোগ তোলা শিক্ষার্থী মো. ইব্রাহিমকেই শোকজ করা প্রশাসনের পক্ষপাতদুষ্ট ও প্রহসনমূলক আচরণের বহিঃপ্রকাশ। অভিযোগের নিরপেক্ষ তদন্ত নিশ্চিত না করে অভিযোগকারী শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া মূল ঘটনাকে আড়াল করার এবং তাঁর ওপর প্রশাসনিক চাপ সৃষ্টির আশঙ্কা তৈরি করে।

গত ১৬ আগস্ট হলের বিভিন্ন সমস্যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার পর মো. ইব্রাহিমকে প্রভোস্টের কার্যালয়ে ডেকে নেওয়া হয়। সেখানে তাঁকে দীর্ঘ সময় আটকে রাখা, ভয়ভীতি প্রদর্শন, মোবাইল ফোন নিয়ে নেওয়া এবং লিখিত বক্তব্য দিতে চাপ প্রয়োগের অভিযোগ ওঠে। ঘটনার সত্যতা নিরূপণে গুরুত্বপূর্ণ সিসিটিভি ফুটেজ শিক্ষার্থীদের কাছে প্রকাশ না করে প্রশাসন নিজেদের হেফাজতে রেখেছে। তদন্তের স্বার্থে ফুটেজ সংরক্ষণ করা হলেও এর স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সামনে তা প্রকাশ ও যাচাইয়ের সুযোগ দিতে হবে।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিজ্ঞান শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের দাবি—

• ইব্রাহিমের বিরুদ্ধে জারি করা শোকজ নোটিশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
• ঘটনার সম্পূর্ণ ও মূল সিসিটিভি ফুটেজ প্রকাশ করতে হবে।
• ইব্রাহিমের অভিযোগের নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে হবে।
• প্রভোস্ট ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

বার্তাপ্রেরক,

রবিউল ইসলাম
যুগ্ম-আহ্বায়ক, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন,
বিজ্ঞান শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিটের সংস্কারের রূপরেখাবাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিজ্ঞান শাখা - ঢাবি সংসদ এর পক্ষ থেকে ঢাকা বি...
22/08/2026

ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিটের সংস্কারের রূপরেখা

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিজ্ঞান শাখা - ঢাবি সংসদ এর পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিটের শিক্ষার্থীদের শিক্ষা, গবেষণা ও দৈনন্দিন জীবনকে সহজ, নিরাপদ ও শিক্ষাবান্ধব করার লক্ষ্যে সংস্কারের রূপরেখা ধারাবাহিকভাবে তুলে ধরা হচ্ছে।

এই রূপরেখার অষ্টম পর্ব—পরিবেশ ও বাস্তুসংস্থান।

সংস্কার প্রস্তাব ৪৪:
ক্যাম্পাসে কুকুর-বিড়ালের জন্য নিয়মিত খাদ্য ও চিকিৎসা সহায়তাসহ TNR (Trap–Neuter–Return) কর্মসূচি চালু করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বহু বছর ধরে অসংখ্য পথকুকুর ও পথবিড়ালের আবাসস্থল। তারা ক্যাম্পাসের বাস্তুতন্ত্রেরও একটি অংশ। কিন্তু নিয়মিত চিকিৎসা, টিকাদান, নির্বীজন ও খাদ্যের অভাবে প্রাণীগুলো রোগ, অপুষ্টি এবং অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধির ঝুঁকিতে থাকে। এর প্রভাব প্রাণীদের পাশাপাশি ক্যাম্পাসের জনস্বাস্থ্য ও পরিবেশের ওপরও পড়ে।

তাই বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে একটি প্রাতিষ্ঠানিক TNR (Trap–Neuter–Return) কর্মসূচি চালু করতে হবে। এর আওতায় মানবিক উপায়ে প্রাণীদের ধরার পর নির্বীজন, টিকাদান, প্রয়োজনীয় চিকিৎসা এবং সুস্থ হওয়ার পর আবার তাদের নিজস্ব এলাকায় ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

একইসঙ্গে ক্যাম্পাসে নিয়মিত খাদ্য ও পানির ব্যবস্থা, জরুরি ভেটেরিনারি চিকিৎসা এবং প্রাণী কল্যাণে কাজ করা শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীদের সঙ্গে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিটের সংস্কারের রূপরেখাবাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিজ্ঞান শাখা - ঢাবি সংসদ এর পক্ষ থেকে ঢাকা বি...
22/08/2026

ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিটের সংস্কারের রূপরেখা

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিজ্ঞান শাখা - ঢাবি সংসদ এর পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিটের শিক্ষার্থীদের শিক্ষা, গবেষণা ও দৈনন্দিন জীবনকে সহজ, নিরাপদ ও শিক্ষাবান্ধব করার লক্ষ্যে সংস্কারের রূপরেখা ধারাবাহিকভাবে তুলে ধরা হচ্ছে।

এই রূপরেখার অষ্টম পর্ব—পরিবেশ ও বাস্তুসংস্থান।

সংস্কার প্রস্তাব ৪৩:
কার্জন হলের বাস্তুতন্ত্র সংরক্ষণ করতে হবে।

কার্জন হল শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ঐতিহাসিক ভবন নয়; এটি ক্যাম্পাসের অন্যতম গুরুত্বপূর্ণ নগর বাস্তুতন্ত্র। শতবর্ষী বৃক্ষ, পাখি, প্রজাপতি, ছোট স্তন্যপায়ী প্রাণী, সরীসৃপ, জলাশয় ও নানা ধরনের উদ্ভিদের সমন্বয়ে এই অঞ্চল একটি সমৃদ্ধ জীববৈচিত্র্যের আবাসস্থল।

অপরিকল্পিত নির্মাণ, বৃক্ষনিধন, আবাসস্থল ধ্বংস এবং পরিবেশ দূষণের কারণে এই বাস্তুতন্ত্র ক্রমেই হুমকির মুখে পড়ছে। বিজ্ঞান শিক্ষার কেন্দ্র হিসেবে কার্জন হলের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও পরিবেশগত দায়িত্ব।

তাই কার্জন হল এলাকায় জীববৈচিত্র্য সংরক্ষণ পরিকল্পনা প্রণয়ন করতে হবে, শতবর্ষী বৃক্ষ ও প্রাকৃতিক আবাসস্থল রক্ষা করতে হবে, জলাশয় ও সবুজ এলাকা সংরক্ষণ করতে হবে এবং পরিবেশের ক্ষতি করে এমন উন্নয়ন কার্যক্রম বন্ধ করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিটের সংস্কারের রূপরেখাবাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিজ্ঞান শাখা - ঢাবি সংসদ এর পক্ষ থেকে ঢাকা বি...
22/08/2026

ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিটের সংস্কারের রূপরেখা

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিজ্ঞান শাখা - ঢাবি সংসদ এর পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিটের শিক্ষার্থীদের শিক্ষা, গবেষণা ও দৈনন্দিন জীবনকে সহজ, নিরাপদ ও শিক্ষাবান্ধব করার লক্ষ্যে সংস্কারের রূপরেখা ধারাবাহিকভাবে তুলে ধরা হচ্ছে।

এই রূপরেখার অষ্টম পর্ব—পরিবেশ ও বাস্তুসংস্থান।

সংস্কার প্রস্তাব ৪২:
কার্জন হল, মোকাররম ভবন ও মোতাহের হোসেন ভবন এলাকায় দেশীয় ও বিরল দেশীয় বৃক্ষ রোপণ ও সংরক্ষণ করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিট শুধু একটি একাডেমিক এলাকা নয়; এটি ক্যাম্পাসের অন্যতম গুরুত্বপূর্ণ সবুজ অঞ্চল ও জীববৈচিত্র্যের আবাসস্থল। পরিকল্পনাহীন বৃক্ষনিধন, অপরিকল্পিত নির্মাণ এবং পর্যাপ্ত সংরক্ষণের অভাবে দেশীয় বৃক্ষ ও বিরল উদ্ভিদ ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে।

বিজ্ঞান ইউনিটজুড়ে দেশীয় ও বিলুপ্তপ্রায় দেশীয় বৃক্ষের তালিকা প্রণয়ন, নতুন বৃক্ষরোপণ এবং বিদ্যমান গাছ সংরক্ষণের দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে। শুধু সৌন্দর্যবর্ধনের জন্য বিদেশি অলংকারিক গাছ নয়, বরং স্থানীয় বাস্তুতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ দেশীয় প্রজাতিকে অগ্রাধিকার দিতে হবে।

একইসঙ্গে শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট বিভাগগুলোর অংশগ্রহণে বৃক্ষ সংরক্ষণ, পরিচর্যা এবং ক্যাম্পাসের সবুজায়ন কর্মসূচিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিটের সংস্কারের রূপরেখাবাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিজ্ঞান শাখা - ঢাবি সংসদ এর পক্ষ থেকে ঢাকা বি...
22/08/2026

ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিটের সংস্কারের রূপরেখা

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিজ্ঞান শাখা - ঢাবি সংসদ এর পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিটের শিক্ষার্থীদের শিক্ষা, গবেষণা ও দৈনন্দিন জীবনকে সহজ, নিরাপদ ও শিক্ষাবান্ধব করার লক্ষ্যে সংস্কারের রূপরেখা ধারাবাহিকভাবে তুলে ধরা হচ্ছে।

এই রূপরেখার সপ্তম পর্ব—আয়োজন।

সংস্কার প্রস্তাব ৪১:
বিজ্ঞান ইউনিটের সব বিভাগ ও ইনস্টিটিউটের অংশগ্রহণে একটি কেন্দ্রীয় Science Fest আয়োজন করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে সারা বছর নানা ধরনের গবেষণা, উদ্ভাবন, প্রজেক্ট ও একাডেমিক কার্যক্রম পরিচালিত হলেও সেগুলোর একটি বড় অংশ বিশ্ববিদ্যালয় সম্প্রদায় ও সাধারণ মানুষের সামনে তুলে ধরার সুযোগ খুবই সীমিত।

একটি কেন্দ্রীয় Science Fest বিজ্ঞান ইউনিটের সব বিভাগ, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রকে এক মঞ্চে নিয়ে আসতে পারে। এখানে শিক্ষার্থীদের গবেষণা প্রকল্প, পোস্টার প্রেজেন্টেশন, বিজ্ঞান প্রদর্শনী, রোবটিক্স ও প্রযুক্তি প্রদর্শনী, পাবলিক লেকচার, কর্মশালা, অলিম্পিয়াড এবং স্কুল-কলেজ শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান কার্যক্রম আয়োজন করা যেতে পারে।

এই উৎসব শুধু উদযাপনের আয়োজন নয়; এটি বিজ্ঞানমনস্কতা, আন্তঃবিভাগীয় সহযোগিতা, গবেষণার সংস্কৃতি এবং জনসাধারণের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের জ্ঞান বিনিময়ের একটি প্ল্যাটফর্ম হতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিটের সংস্কারের রূপরেখাবাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিজ্ঞান শাখা - ঢাবি সংসদ এর পক্ষ থেকে ঢাকা বি...
21/08/2026

ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিটের সংস্কারের রূপরেখা

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিজ্ঞান শাখা - ঢাবি সংসদ এর পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিটের শিক্ষার্থীদের শিক্ষা, গবেষণা ও দৈনন্দিন জীবনকে সহজ, নিরাপদ ও শিক্ষাবান্ধব করার লক্ষ্যে সংস্কারের রূপরেখা ধারাবাহিকভাবে তুলে ধরা হচ্ছে।

এই রূপরেখার ষষ্ঠ পর্ব—ঐতিহ্যবাহী স্থাপনা ও সেবা।

সংস্কার প্রস্তাব ৪০:
ঢাকা বিশ্ববিদ্যালয় টেলিমেডিসিন কার্যক্রমকে শিক্ষার্থীদের জন্য সক্রিয়, সম্প্রসারিত ও আধুনিকায়ন করতে হবে।

২০১৫ সাল থেকে বায়োমেডিকেল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগ পরিচালিত ঢাকা বিশ্ববিদ্যালয় টেলিমেডিসিন কার্যক্রমের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের ৩১,৭০০-এরও বেশি রোগী এমবিবিএস ও বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ পেয়েছেন। এই উদ্যোগ আন্তর্জাতিক পর্যায়েও একাধিক পুরস্কারে স্বীকৃতি পেয়েছে।

এই কার্যক্রমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চিকিৎসকের পরামর্শ, ডিজিটাল স্টেথোস্কোপ, ডিজিটাল ইসিজি, রক্তচাপ, গ্লুকোজসহ বিভিন্ন স্বাস্থ্যতথ্য আদান-প্রদানের নিজস্ব প্রযুক্তি ও ক্লাউডভিত্তিক স্বাস্থ্য রেকর্ডের সুবিধা রয়েছে।

কিন্তু এত গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পূর্ণাঙ্গ ক্যাম্পাস স্বাস্থ্যসেবায় রূপান্তরিত হয়নি।

তাই ঢাকা বিশ্ববিদ্যালয় টেলিমেডিসিন কার্যক্রমকে শিক্ষার্থীদের জন্য সক্রিয় করতে হবে, পর্যাপ্ত বাজেট ও জনবল বাড়াতে হবে এবং ক্যাম্পাস থেকে সহজে ব্যবহারযোগ্য টেলিমেডিসিন সেবা চালু করতে হবে। এর আওতায় সাধারণ ও বিশেষজ্ঞ চিকিৎসক, মানসিক স্বাস্থ্যসেবা, ফলো-আপ পরামর্শ এবং প্রয়োজনীয় ডিজিটাল স্বাস্থ্যসুবিধা নিশ্চিত করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিটের সংস্কারের রূপরেখাবাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিজ্ঞান শাখা - ঢাবি সংসদ এর পক্ষ থেকে ঢাকা বি...
21/08/2026

ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিটের সংস্কারের রূপরেখা

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিজ্ঞান শাখা - ঢাবি সংসদ এর পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিটের শিক্ষার্থীদের শিক্ষা, গবেষণা ও দৈনন্দিন জীবনকে সহজ, নিরাপদ ও শিক্ষাবান্ধব করার লক্ষ্যে সংস্কারের রূপরেখা ধারাবাহিকভাবে তুলে ধরা হচ্ছে।

এই রূপরেখার ষষ্ঠ পর্ব—ঐতিহ্যবাহী স্থাপনা ও সেবা।

সংস্কার প্রস্তাব ৩৯:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনের গ্রীনহাউসের বরাদ্দ বৃদ্ধি, আধুনিকায়ন ও গবেষণা কার্যক্রম সম্প্রসারণ করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল বোটানিক্যাল গার্ডেনে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ডের অর্থায়নে একটি আধুনিক গ্রীনহাউস প্রতিষ্ঠা করা হয়েছে, যার মূল উদ্দেশ্য জলবায়ু-সহনশীল (climate tolerant) ও রোগ-প্রতিরোধী ফসল উদ্ভাবন এবং উদ্ভিদ-জলবায়ু গবেষণাকে এগিয়ে নেওয়া। এই গ্রীনহাউসে তাপমাত্রা, আর্দ্রতা ও আলোর মতো পরিবেশগত উপাদান নিয়ন্ত্রণ করে সারা বছর গবেষণা ও চারা উৎপাদনের সুযোগ রয়েছে।

কিন্তু এত গুরুত্বপূর্ণ গবেষণা অবকাঠামোর পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে প্রয়োজন পর্যাপ্ত অর্থায়ন, আধুনিক যন্ত্রপাতি, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং গবেষকদের জন্য সহজলভ্য ব্যবহার নিশ্চিত করা।

তাই গ্রীনহাউসের বরাদ্দ বৃদ্ধি, গবেষণা সুবিধা সম্প্রসারণ, আধুনিক যন্ত্রপাতি সংযোজন এবং শিক্ষার্থী-গবেষকদের জন্য উন্মুক্ত গবেষণা ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিটের সংস্কারের রূপরেখাবাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিজ্ঞান শাখা - ঢাবি সংসদ এর পক্ষ থেকে ঢাকা বি...
21/08/2026

ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিটের সংস্কারের রূপরেখা

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিজ্ঞান শাখা - ঢাবি সংসদ এর পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিটের শিক্ষার্থীদের শিক্ষা, গবেষণা ও দৈনন্দিন জীবনকে সহজ, নিরাপদ ও শিক্ষাবান্ধব করার লক্ষ্যে সংস্কারের রূপরেখা ধারাবাহিকভাবে তুলে ধরা হচ্ছে।

এই রূপরেখার ষষ্ঠ পর্ব—ঐতিহ্যবাহী স্থাপনা ও সেবা।

সংস্কার প্রস্তাব ৩৮:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের কাজী জাকের হোসেন জুওলজিক্যাল মিউজিয়ামের সংস্কার, সংরক্ষণ, অর্থায়ন বৃদ্ধি ও নিয়মিত নিয়োগ নিশ্চিত করতে হবে।

কাজী জাকের হোসেন জুওলজিক্যাল মিউজিয়াম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের শিক্ষণ ও গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এটি দেশের সবচেয়ে বড় টিচিং জুওলজিক্যাল মিউজিয়াম, যেখানে প্রাণিজগতের প্রায় সব প্রধান পর্ব (phyla) ও বাংলাদেশের পরিচিত প্রাণী প্রজাতির বিপুল সংখ্যক specimen, embryological ও histological slide, প্রাণীর skeleton, model এবং বিভিন্ন শিক্ষণ ও গবেষণা উপকরণ সংরক্ষিত রয়েছে।

কিন্তু এত বড় একটি জাতীয় গুরুত্বসম্পন্ন সংগ্রহশালায় বর্তমানে মাত্র একজন Senior Taxidermist কর্মরত আছেন। প্রয়োজনীয় জনবল, সংরক্ষণবিদ, কিউরেটর ও টেকনিক্যাল স্টাফের অভাবে সংগ্রহ সংরক্ষণ, নতুন specimen প্রস্তুত, রক্ষণাবেক্ষণ এবং শিক্ষার্থীদের ব্যবহার—সবই ব্যাহত হচ্ছে।

তাই এই মিউজিয়ামের সংস্কার, আধুনিকায়ন, পর্যাপ্ত অর্থায়ন এবং নিয়মিত জনবল নিয়োগ নিশ্চিত করতে হবে। একইসঙ্গে ডিজিটাল ক্যাটালগ, আধুনিক specimen preservation, গবেষণা সুবিধা এবং শিক্ষার্থী ও সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত শিক্ষা কার্যক্রম চালু করতে হবে।

Address

University Of Dhaka
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিজ্ঞান শাখা - ঢাবি সংসদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share