জাতীয় যুবশক্তি - বনানী থানা

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • জাতীয় যুবশক্তি - বনানী থানা

জাতীয় যুবশক্তি - বনানী থানা অফিসিয়াল ফেসবুক পেজ !!!

বনানী থানা, ঢাকা মহানগর উত্তর
জাতীয় যুবশক্তি (এনসিপি)

জুলাই আন্দোলনে হাসিনা গালি খাইছে । পোলাপাইন দেয়ালে লিখে দিছিলো  ' হাসিনা C*Di... এটা তখন অশ্লী**লতা মনে হয় নি? তোমার তখন...
04/09/2026

জুলাই আন্দোলনে হাসিনা গালি খাইছে । পোলাপাইন দেয়ালে লিখে দিছিলো ' হাসিনা C*Di...

এটা তখন অশ্লী**লতা মনে হয় নি?
তোমার তখন কেনো মনে হয় নাই এটা গা*লি?

কারণ হাসিনার গণহ*ত্যা থেকে আমরা ধইরা নিছিলাম হাসিনাকে গা**লি দেওয়ার লেজিটম্যাসি তৈরী হয়ে গেছে ।

৭১ এ জামায়াতের নেগেটিভ ইমেজের কারণে এদের গালি দেওয়া হয় রাজাকারের বাচ্চা ।

এটাও একটা লেজিটম্যাসি!

ক্যাপ্টেন মাশরাফি জুলাই আন্দোলনে মানুষ হ*ত্যার সময় চুপ ছিলো বলে বুয়েটের পোলাপাইন দেয়ালে লিখে দিয়েছিলো ' হ্যা*ডার এক্সপ্রেস। '

ঐ গা*লি দেইখা আমরা দুঃখ পাইছিলাম না উচ্ছ্বসিত হয়েছিলাম ?

তারমানে আপনার দেশের রাজনীতিতে ' গালি*কে বৈধ**তা ' দেওয়ার নিয়ম আছে ।

এই বৈ*ধতা কখন আসে?

সরকারের প্রতি জনগণের ক্রোধ থেকে । কখনো কখনো একটা বিশেষ পরিস্থিতিতে ।

এই গালি আবার ক্রাইম হয় , যদি তুমি যা'রে গালি দিছো সে ক্ষমতায় থাকে ।

ক্ষমতায় না থাকলে যা'রে খুশি গালি দাও , এটা আবার তখন ক্রাইম না।

দুইদিন আগে দেখলাম এক এমপি বইসা জনগণরে গালি দিতেছে । এটা কিন্তু ক্রাইম না...

এবার বলি ' ভুতূড়ে বিদ্যুৎ এর জের ধরে ' সিফাতের গা*লা*গা*লি নিয়ে ।

আমার এখানে ২ টা জিনিস বাড়াবাড়ি মনে হয়েছে।

১। ছেলেটা যে ওয়েতে প্রধানমন্ত্রীকে গা**লাগা**লি করেছে এটা একসেপ্টবল না । তার ক্রোধ থেকেই তার প্রতিবাদের ভাষা ভিন্ন হইতে পারতো ।

কিন্তু সে প্রতিবাদ করলো ' প্রধান*মন্ত্রী তারেক জা***রজের বাচ্চা ' বইলা।

এটা নিন্দনীয় ব্যাপার । রুচিসম্মত না । মানসিক বিকৃতিই বলা যায় ।

ধরেন , আপনি রাজনৈতিক কারণে এই গালিরে লেজিটমেসি দিলেন ।

এরপর দেখা গেলো পুরো রাজনীতি আর রাজনীতি নাই , সবাই যে কোনো ক্ষোভে লাইভে আইসা গালি দেওয়াটাই ট্রেন্ড হয়ে গেছে ।

সবাই সবাইরে গালি দিতেছে ।

তাহলে কি হইবো পরিস্থিতি?

আর আমি মনে করি , গালাগা**লি কোনো বাকস্বাধীনতা না।

আপনি যখন নিজের স্বাধীনতা প্রকাশ করতে গিয়ে আরেকজনের স্বাধীনতা নষ্ট করবেন , তখন বুঝবেন সেটা আর আপনার স্বাধীনতা নাই ।

২। পুলিশের এই ছেলেকে গ্রেফতার করা ।

আমার সেন্স বলে , এই পোলারে থানায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া উচিত ছিলো ।

কারণ ' ইউনুস গালি খাইছে , শফিক সাহেব গালি খাইছে , উপদেষ্টা গালি খাইছে....

কিন্তু তারেক রহমান গালি খাইয়া রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গ্রেফ**তার করছে , এই ন্যারেটিভ তারেক রহমানের ইমেজেরই ডাউনফল করে ।

কিন্তু সবচেয়ে তিক্ত সত্য হইলো , এই দেশের প্রতিটা সরকারই গালি খায় । রাজনীতিবিদরা গালি খায় ।
মন্ত্রীরা গালি খায় ।

এক — অফলাইনে গালি খায় , ক্যামেরা বন্ধ কইরা ।
দুই — অনলাইনে গালি খায় , ক্যামেরা অন কইরা ।

চট্টগ্রামে যে ব্যবসায়ী চাঁদার টাকা দেয় নাই বইলা ৪০-৫০ জনের একটা দল অ**স্ত্রের মহড়া দিয়া তার ঘর , সব সহায় সম্পদ লু**ট করে গেছে দিনে দুপুরে -

সে সরকাররে গা**লি না দিয়া প্রশংসা করবে ?

গ্যাস না থাকার কারণে রান্নার কষ্ট করা, লোডশেডিং এ বিপর্যস্ত জনজীবন অথবা ভুতূড়ে বিলে আটকে থাকা মানুষেরা কেউই সরকারকে চুমু খাইতে বসে নাই।

তারেক রহমানের সরকারের ' ভুতূড়ে বিল ' নিয়ে ভাবা উচিত, এটা আরও বেশি হাইলাইটস হবে এখন।

সরকারের ভাবা উচিত প্রশাসন নিয়ে৷।

আইনশৃঙ্খলা পরিস্থিতি আর অ**স্ত্রের ঝনঝনানি দেইখা দেশরে আফ্রিকা মনে হইতেছে ।

সামনে পে স্কেলের কারণে মূল্যস্ফীতি বাড়বে ।

দু্র্নীতি , ঋণখেলাপী , চাঁদাবাজি , ডাকাতি, ছিনতাই বন্ধ করতে না পারলে জনজীবন আরো নষ্ট হইবো ।

একজন দুইজনরে গ্রেফতার কইরা আসলে গা**লি আটকানো যাইবো না ।

গালি আটকানোর সহজ উপায় হইলো ' গালি খাওয়ার / গালির লেজিটম্যাসি ক্রিয়েট হওয়ার পথগুলা ' বন্ধ কইরা দেওয়া...

তারেক রহমানের সরকারকে বলি , পারলে এটাই করুন।

গালি ব*ন্ধ করার সদিচ্ছা থাকলে দুই জায়গাতেই বন্ধ করার পথ ক্রিয়েট করুন।

ধন্যবাদ।

02/09/2026

শীর্ষ নেতৃত্বের হাত ধরে নতুনরূপে হাজির হচ্ছে জাতীয় যুবশক্তি।

📢 বিশেষ আমন্ত্রণবনানী থানা জাতীয় যুবশক্তির কমিটি পুনর্গঠন ও সদস্য সংগ্রহ কার্যক্রম চলছে।সংগঠনকে আরও সুসংগঠিত, গতিশীল ও শ...
31/08/2026

📢 বিশেষ আমন্ত্রণ

বনানী থানা জাতীয় যুবশক্তির কমিটি পুনর্গঠন ও সদস্য সংগ্রহ কার্যক্রম চলছে।

সংগঠনকে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বনানী থানা জাতীয় যুবশক্তির কমিটি পুনর্গঠন এবং নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।

যারা সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত হতে আগ্রহী, সমাজের জন্য কাজ করতে চান এবং একটি সুন্দর ও কার্যকর যুব সংগঠনের সঙ্গে যুক্ত হতে ইচ্ছুক—তাদের সবাইকে বনানী থানা জাতীয় যুবশক্তির সদস্য সংগ্রহ ও কমিটি পুনর্গঠন কার্যক্রমে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে।

আপনার অংশগ্রহণ ও সহযোগিতাই পারে সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করে তুলতে।

আসুন, নতুন নেতৃত্ব ও নতুন উদ্যমে গড়ে তুলি
বনানী থানা জাতীয় যুবশক্তি।

📌 সদস্য হতে ও কমিটি পুনর্গঠন কার্যক্রমে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন।

জাতীয় যুবশক্তি
বনানী থানা, ঢাকা

শোক সংবাদজাতীয় যুবশক্তির সাবেক কেন্দ্রীয় সদস্য সচিব ডা. জাহিদুল ইসলাম ভাইয়ের শ্রদ্ধেয় মা আজ সন্ধ্যা ৬টায় ইন্তেকাল ক...
25/08/2026

শোক সংবাদ

জাতীয় যুবশক্তির সাবেক কেন্দ্রীয় সদস্য সচিব ডা. জাহিদুল ইসলাম ভাইয়ের শ্রদ্ধেয় মা আজ সন্ধ্যা ৬টায় ইন্তেকাল করেছেন।

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তাঁর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে দোয়া করছি, তিনি যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

শোকসন্তপ্ত পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা। মহান আল্লাহ যেন পরিবারের সকল সদস্যকে এই শোক সইবার শক্তি ও ধৈর্য দান করেন।

আমিন।

জাতীয় যুবশক্তি, বনানী থানা

#জাতীয়যুবশক্তিবনানীথানা
#জাতীয়নাগরিকপার্টি

আন্তর্জাতিক যুব দিবসে জাতীয় যুবশক্তির পক্ষ থেকে দেশের সকল তরুণকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা।জাগবে তারুণ্য, গড়বে নতুন ...
12/08/2026

আন্তর্জাতিক যুব দিবসে জাতীয় যুবশক্তির পক্ষ থেকে দেশের সকল তরুণকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা।

জাগবে তারুণ্য, গড়বে নতুন বাংলাদেশ।

#জাতীয়যুবশক্তিবনানীথানা
#জাতীয়নাগরিকপার্টিএনসিপি
#যুবদিবস২০২৬

সবাই কে একটু দৃস্টি আকর্শন করার জন্য অনুরোধ করছি।
08/08/2026

সবাই কে একটু দৃস্টি আকর্শন করার জন্য অনুরোধ করছি।

০৭ আগস্ট ২০২৬  ❤️--------দোয়া ও মিলাদ মাহফিল সম্পন্ন------------------------------------------------আলহামদুলিল্লাহ, আমা...
08/08/2026

০৭ আগস্ট ২০২৬ ❤️
--------
দোয়া ও মিলাদ মাহফিল সম্পন্ন
------------------------------------------------
আলহামদুলিল্লাহ, আমাদের শ্রদ্ধাভাজন মাহবুব মন্ডল লাভলু ভাইয়ের সম্মানিত পিতা মরহুম মোঃ নুর ইসলাম (জুসনা মন্ডল) সাহেবের রূহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।

মাহফিলে মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একইসঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের রূহের মাগফিরাত কামনা করে তাঁদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

এই দোয়া ও মিলাদ মাহফিল সফলভাবে সম্পন্ন করতে উপস্থিতি ও সার্বিকভাবে পাশে থাকার জন্য বনানী থানা জাতীয় নাগরিক পার্টি, ছাত্রশক্তি বনানী থানা, সরকারি তিতুমীর কলেজ ছাত্রশক্তি, জাতীয় নারী শক্তি সহ উপস্থিত সকল সম্মানিত অতিথিদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
এছাড়াও আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই,

খন্দকার খালেদা আক্তার - যুগ্ন আহবায়ক, ঢাকা মহানগর উত্তর এনসিপি।

ওয়াহেদুজ্জামান সুমন ভাই, যুগ্ন সদস্য সচিব -ঢাকা মহানগর উত্তর এনসিপি।

মোনাব্বের হোসাইন - সদস্য সচিব, জাতীয় যুবশক্তি,ঢাকা মহানগর উত্তর।

এবং বাংলাদেশ জামায়াতে ইসলাম, বনানী থানা।
--
বিশেষভাবে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বনানী থানা এনসিপির অন্যতম সদস্য ও প্রস্তাবিত আহ্বায়ক( Harun Ur Rashid) হারুন উর রশীদ ভাইকে, যিনি মাহফিলের সার্বিক আয়োজনে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন।

একইসঙ্গে আমাদের শ্রদ্ধাভাজন মাহবুব মন্ডল লাভলু ভাই, আহ্বায়ক, জাতীয় যুবশক্তি এবং জাতীয় যুবশক্তির সকল নেতা-কর্মীর প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। তাঁদের আন্তরিক সহযোগিতা, উপস্থিতি ও প্রচেষ্টায় এই আয়োজন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।

সকলের সম্মিলিত দোয়া ও ভালোবাসা মরহুমের পরিবারের জন্য নিঃসন্দেহে একান্ত সান্ত্বনার বিষয়।

🤲 হে মহান আল্লাহ, মরহুম মোঃ নুর ইসলাম (জুসনা মন্ডল) সাহেব এবং জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের রূহের মাগফিরাত দান করুন। তাঁদের কবরকে নূরে পরিপূর্ণ করুন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করুন। শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ও শক্তি দান করুন।
আমিন, ইয়া রাব্বাল আলামিন❤️

কৃতজ্ঞতায়
জাতীয় যুবশক্তি, বনানী থানা
---
প্রচার সেল-বনানী থানা,জাতীয় যুবশক্তি

#জাতীয়যুবশক্তিবনানীথানা
#জাতীয়নাগরিকপার্টি
#প্রচারসেলযুবশক্তিবনানী
#জুলাইশহিদেরসরনেমিলাদমাহফিল

Address

Banani Model Town
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when জাতীয় যুবশক্তি - বনানী থানা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share