05/09/2026
হাটহাজারীতে ছাত্র জমিয়তের সীরাত সম্মেলন অনুষ্ঠিত
রাসূল ﷺ-এর জীবনাদর্শ অনুসরণের আহ্বান
হাটহাজারী প্রতিনিধি: পবিত্র সীরাতুন্নবী ﷺ উপলক্ষে ছাত্র জমিয়ত বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার উদ্যোগে সীরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) বাদ মাগরিব হাটহাজারীর মারকাজুল কুরআন ইসলামিক একাডেমির হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
হাটহাজারী উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফেজ সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফেজ মাহমুদুল হাছানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি ও শায়খুল হাদীস মাওলানা জাফর আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব গিয়াস উদ্দিন চেয়ারম্যান
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সহ-সাংগঠনিক সম্পাদক এম ফোরকান আলী। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর জমিয়তের আহ্বায়ক মাওলানা শামসুদ্দিন আফতাব।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা এমরান সিকদার, অর্থ সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন, হাটহাজারী উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা হাবিবুল করিম জমিরী, গণ অধিকার পরিষদ হাটহাজারী উপজেলা সভাপতি জনাব শোয়াইব, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ আল মামুন, ছাত্র জমিয়ত চট্টগ্রাম উত্তর জেলার সহ-সভাপতি হাফেজ আনোয়ার আল হাসান এবং হাটহাজারী ক্যাম্পাস শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ রাফিউল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর জীবনাদর্শ মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর চরিত্র, সুন্নাহ ও আদর্শকে ধারণ করে ছাত্রসমাজকে নৈতিকতা, আদর্শ ও শৃঙ্খলার পথে এগিয়ে যেতে হবে।
সীরাত সম্মেলনে হাটহাজারী উপজেলা, পৌরসভা ও থানার বিভিন্ন ওয়ার্ডের ছাত্র জমিয়তের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি ও উম্মাহর কল্যাণ কামনা করে প্রধান অতিথির দোয়ার মাধ্যমে সম্মেলনের সমাপ্তি হয়।