সমাজের জন্য জাগরণ, সজজা

সমাজের জন্য জাগরণ, সজজা সময়ের প্রয়োজনে, জেগে উঠি প্রাণপণে

14/04/2026
আজ সজ্‌জা'র 'ওদের জন্য ইফতার' কর্মসূচির আওতায় সুবিধাবঞ্চিত শিশু ও দুস্থ ব্যক্তিদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে। ঢাকার বি...
16/03/2026

আজ সজ্‌জা'র 'ওদের জন্য ইফতার' কর্মসূচির আওতায় সুবিধাবঞ্চিত শিশু ও দুস্থ ব্যক্তিদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে। ঢাকার বিভিন্ন পয়েন্টে এই কার্যক্রম পরিচালনা করা হয়। কার্যক্রমের কিছু মুহূর্ত দেখুন ছবিতে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিজয়ী শিক্ষার্থীদের সম্মানে সজ‌্জা'র ইফতার মাহফিল অনুষ্ঠিত হল গতকাল সিনেট ভবন প্রাঙ্গণে। এতে বি...
27/02/2026

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিজয়ী শিক্ষার্থীদের সম্মানে সজ‌্জা'র ইফতার মাহফিল অনুষ্ঠিত হল গতকাল সিনেট ভবন প্রাঙ্গণে। এতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক দৃষ্টিজয়ী শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। সজ্‌জা'র সাবেক ও বর্তমান সদস্যদের সক্রিয় প্রয়াসে প্রাণবন্ত একটি সফল আয়োজনে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

08/02/2026

গণভোটে 'হ্যাঁ' বলুন

আজ সজজা'র পুষ্পায়ন কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জের একটি এতিমখানা মাদ্রাসার ২৫ জন এতিম ও সুবিধাবঞ্চিত শিশুকে শীতের উপহার হিস...
18/01/2026

আজ সজজা'র পুষ্পায়ন কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জের একটি এতিমখানা মাদ্রাসার ২৫ জন এতিম ও সুবিধাবঞ্চিত শিশুকে শীতের উপহার হিসেবে কম্বল প্রদান করার কিছু মুহূর্ত

গণতন্ত্রের আপোষহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তাঁর রূহের মাগফিরাত ...
30/12/2025

গণতন্ত্রের আপোষহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তাঁর রূহের মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানাই।

সজজা'র নিবারণ কর্মসূচির আওতায় গতকাল নীলফামারীর জলঢাকা উপজেলার চিড়াভিজা গোলনা উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্তদের মাঝে কম্বল বি...
28/12/2025

সজজা'র নিবারণ কর্মসূচির আওতায় গতকাল নীলফামারীর জলঢাকা উপজেলার চিড়াভিজা গোলনা উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহায়তায় উক্ত কার্যক্রম বাস্তবায়ন করে সজজা'র প্রতিনিধি দল।
এই মহতী উদ্যোগে যারা বিভিন্নভাবে সহায়তা করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

'ঘন কুয়াশা, হিমশীতল বাতাস আর হাড় কাঁপানো কনকনে ঠান্ডায় উত্তরের জেলা নীলফামারীর জনজীবন কাহিল হয়ে পড়েছে। রাত থেকে সকাল ৯টা...
24/12/2025

'ঘন কুয়াশা, হিমশীতল বাতাস আর হাড় কাঁপানো কনকনে ঠান্ডায় উত্তরের জেলা নীলফামারীর জনজীবন কাহিল হয়ে পড়েছে। রাত থেকে সকাল ৯টা পর্যন্ত বৃষ্টির ফোটার মত শিশির পড়ছে। দিনের বেলায়ও যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে।'
শীত জুড়ে এমন খবর আমরা হয়তো পড়ছি উষ্ণ কম্বলের নিচে শুয়ে কিংবা মোটা শীতের কাপড় মুড়িয়ে কিংবা শীতের মুখরোচক পিঠা খেতে খেতে। শীত নিবারণের জন্য আমাদের রয়েছে নানান আয়োজন। কিন্তু অনেকেই আছে যাদের শীত নিবারণ দূরে থাক লজ্জা নিবারণের কাপড়টুকুও নেই। আসুন আমরা আমাদের আশেপাশের এমন মানুষগুলোর পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেই।
আপনাদের বড় মনের ক্ষুদ্র ক্ষুদ্র দানে সজজা প্রতিবছরই কিছু শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে থাকে। এবার উত্তরের অন্যতম শীতপ্রবণ জনপদ নীলফামারীর জলঢাকায় হতে যাচ্ছে আমাদের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি। সজজা'র এই মহতী উদ্যোগের সাথে আপনিও শরিক হতে পারেন সামান্য সহায়তা দিয়ে।

বিকাশ/রকেট/নগদ- ০১৮২৫০৩৬৯০৪

Address

Dhaka University
Dhaka
1000

Telephone

+8801520102889

Website

Alerts

Be the first to know and let us send you an email when সমাজের জন্য জাগরণ, সজজা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to সমাজের জন্য জাগরণ, সজজা:

Share

Category