27/04/2026
‘তাপসনিঃশ্বাসবায়ে মূমুর্ষুরে দাও উড়ায়ে
বৎসরের আবর্জনা….. দূর হয়ে যাক, যাক, যাক, এসো এসো,
এসো হে বৈশাখ, এসো, এসো……’
আবারও পুরাতনের খোলস ছেড়ে নবরূপে সেজেছে প্রকৃতি, সেজেছে জীবন। সেই নতুনেরি-খানিক বিলম্বিত- বরণের বর্ণাঢ্য আয়োজনে গত রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশ ভবনের দুয়ার উন্মুক্ত করেছিলেন মিসেস জোবায়দা খানম ও ইথিওপিয়াতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল সিতওয়াত নাঈম। বর্ণিল সাজে অলংকৃত বাংলাদেশ ভবন প্রাঙ্গণে ইথিওপিয়াতে বসবাসরত প্রবাসী বাঙালী ও দূতাবাস কর্মকর্তাদের উপস্থিতিতে একটি প্রাঞ্জল দুপুর ও মধ্যহ্নভোজের মধ্য দিয়ে বরণ করে নেয়া হয় ১৪৩৩ বঙ্গাব্দকে, নতুন আশায়, নতুন প্রতিজ্ঞায়।
Once again, nature and life have shed off the old to embrace the new. To celebrate arrival of this new-albeit belatedly- in a colorful and soulful manner, Mrs. Jobaida Khatun and Ambassador Air Vice Marshall Sitwat Nayeem opened the doors to the Bangladesh House on Sunday, 26 April 2026. Bangla New Year 1433 was thus welcomed with new hopes and new promises, through the lively presence of expatriate Bangladeshis and Embassy colleagues at a luncheon in the adorned Bangladesh House premises.