আসসালামু-আলাইকুম /আদাব,
বিনির্মাণ সমাজকল্যাণ পরিষদ পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা।
বিনির্মাণ একটি অ-রাজনৈতিক, সামাজিক উন্নয়ন মুলক সংগঠন। বিবেকের তাড়নায়, মানবতার সেবায়- বিনির্মাণ, এই স্লোগান কে ধারন করেই এই সংগঠনের অগ্রযাত্রা শুরু। আধুনিক সমাজ গঠন ও আর্ত মানবতার সেবায় নিরলস কাজ করতে বিনির্মাণ পরিবার সবসময় অঙ্গীকারবদ্ধ।
বিনির্মাণে সদস্য হওয়ার যোগ্যতাঃ
------------------
------------------------
১। অবশ্যই ব্রাহ্মণবাড়িয়া জেলার, নাসিরনগর উপজেলা, গোকর্ণ ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২। কেবলমাত্র গ্রুপের একটিভ কোন মেম্বারের সুপারিশের ভিত্তিতে এই বিনির্মাণ পরিবারের সদস্য হতে পারবেন।
৩। ফেসবুক প্রোফাইলে অবশ্যই সঠিক পরিচিতি (নাম ও ঠিকানা) থাকতে হবে।
====={(গ্রুপ নীতিমালাঃ)}=====
------------------------------------------
১। প্রত্যেক সম্মানিত সদস্যই ব্যক্তিসত্তা ও অধিকার রক্ষায় যত্নবান হবেন।
২। এই পেইজ/গ্রুপ ব্যক্তির বাক-স্বাধীনতায় বিশ্বাস করে, কিন্তু তা অপব্যবহারের ফলে অন্য কারও বিশ্বাসকে কটাক্ষ করাকে সমর্থন করে না। অন্য কারও বিশ্বাসকে আঘাত না করে, পরমসহিষ্ণু ভাষায় নিজের বিশ্বাসের কথা লিখতে পারবেন।
৩। গ্রুপ অশ্লীল বা অশালীন কোন লেখা, ছবি, ভিডিও বা লিংক পোস্ট/শেয়ার করা যাবে না। প্রাসঙ্গিক বিষয়ে কমেন্টে শব্দ চয়নে অধিকতর সতর্ক থাকতে হবে।
৪। বিশেষ কোন ব্যক্তি, জাতি বা গোষ্ঠীকে বা রাজনৈতিক দলকে যুক্তি ব্যতিত আঘাত করে বা উস্কানীমূলকভাবে কোন কিছু লেখা যাবে না। তবে সংশোধনের উদ্দেশ্যে কারও ভূল ধরিয়ে দিতে পারবেন। এক্ষেত্রে আপনাকে যথেষ্ট তথ্য-প্রমাণসহ যুক্তি পেশ করতে হবে।
৫। পেইজে /গ্রুপে আপনার লেখার সকল দায়-দায়িত্ব আপনার নিজের। এজন্য পেইজ/গ্রুপ মর্ডারেশন বোর্ড বা অন্য কেউ আপনার লেখার দায় বহন করবে না।
৬। বারবার নীতিমালা লংঘন, ভ্যান্ডালিজম, ফ্লাডিং, স্পামিং প্রভৃতির কারণে আপনার সদস্যপদটি অস্থায়ী/স্থায়ীভাবে বাতিলের সম্পূর্ণ অধিকার মর্ডারেশন বোর্ডের রয়েছে।
৭। গ্রুপ-এর সদস্য হিসেবে একে অপরের প্রতি একক বা দলবদ্ধ আক্রমণ, শিষ্টাচারহীন মন্তব্য প্রভৃতি থেকে বিরত থাকতে হবে। নতুবা কর্তৃপক্ষ সেই আক্রমণাত্মক পোস্ট, মন্তব্য বা উপাদান সরিয়ে দিতে পারেন। গ্রুপের সদস্য হিসেবে সহকর্মীর প্রতি সদাচারণ করতে হবে।
৮। পেইজ/ গ্রুপ এর নীতিমালা (পরিবর্ধন/পরিমার্জন) এবং গ্রুপ পরিচালনার ক্ষেত্রে মর্ডারেশন বোর্ড যে কোন সময় যে কোন ধরনের সিদ্ধান্ত নেয়ার অধিকার সংরক্ষণ করেন এবং মর্ডারেশন বোর্ডের সিদ্ধান্ত-ই সর্বশেষ সিদ্ধান্ত বলে গণ্য হবে। এক্ষেত্রে কোন প্রকার বাকবিতণ্ডা/তর্ক গ্রহণযোগ্য হবে না। গ্রুপের কোন সদস্য এই গ্রুপের অনুরুপ কোন গ্রুপ বানাতে পারবেন না।
৯। এই গ্রুপের এডমিন বোর্ড এর সদস্যগণের জন্যও এই নীতিমালা প্রযোজ্য হবে। গ্রুপে এডমিনসহ সকল সদস্যের অধিকার সমান। এডমিনরা শুধুমাত্র গ্রুপের মেইনটেইন্স ও শৃঙ্খলার স্বার্থে নীতিমালা মোতাবেক দায়িত্ব পালন করবে।
পেইজ/গ্রুপ ও ওয়েব সাইট সংক্রান্ত তাৎক্ষণিক কোন বিষয়ে অভিযোগ জানাতে এবং কমেন্ট করার ক্ষেত্রেঃ
------------------------------------------
১। গ্রুপ-এ কমেন্টের বিষয়বস্তু সংশ্লিষ্ট পোস্টের সাথে সম্পর্কিত হওয়া বাঞ্ছনীয়।
২। কমেন্টে পরষ্পর ব্যক্তি আক্রমণ প্রকাশ পেলে আক্রান্ত ব্যক্তি/ব্যক্তিরা) এডমিন বোর্ডকে অভিযোগ জানাতে পারবে।
সকল সম্মানিত সদস্যদের নীতিমালা পালনে সার্বিক সহযোগীতা কামনা করছি।
ধন্যবাদন্তে,
সভাপতি - বিনির্মাণ সমাজ কল্যাণ পরিষদ।