ফেরিওয়ালা

ফেরিওয়ালা it is a islamic page.

28/07/2021

আস্তাগফিরুল্লাহ্

কয়েকদিন থেকে একজন আরেকজনকে ইনবক্সে লিংক পাঠাচ্ছে Tiktok বা Snack Video একাউন্ট করার জন্য।
রেফার করলে নাকি টাকা পাওয়া যায়।

তাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে এই টাকা টা কি হালাল নাকি হারাম এতটুকুও কি ভাবার সময় নেই ?
রেফার করলে টাকা পাবেন
কিন্তু রেফার করার পর সে অশ্লীল ভিডিও দেখবে সেই গুনার ভাগ পাবেন না ?
আপনি ভিডিও না দেখলেও আপনার রেফারে তো সে অশ্লীল ভিডিও দেখছে।
TikTok বা Snack Video রেফার করলে টাকার পার্সেন্টেজ যেমন পাবেন
ঠিক তেমনি গুনাহের পার্সেন্টেজ ও পাবেন।
সামান্য কয়টা টাকার জন্য গুনাহের উৎস তৈরি করার কি দরকার ??

আসুন কোরআন হাদিস থেকে একটু শিক্ষা নেই★👇👇

🕳️🕳️ফলে কিয়ামতের দিন তারা পূর্ণমাত্রায় নিজেদের পাপের বোঝা বহন করবে। পাশাপাশি সেসব মানুষের পাপের বোঝাও বহন করবে, যাদের তারা অজ্ঞতাবশত বিভ্রান্ত করেছে। দেখো, তারা যা বহন করে, তা কতই না নিকৃষ্ট! (সুরা : নাহল, আয়াত : ২৫)
🔻🔻
🕳️🕳️আরেক আয়াতে বর্ণিত হয়েছে, ‘অতঃপর কেউ অণু পরিমাণ সৎকর্ম করলে তা সে দেখতে পাবে এবং কেউ অণু পরিমাণ অপকর্ম করলে তা-ও দেখতে পাবে।’ (সুরা : জিলজাল, আয়াত : ৭-৮)
⚠️⚠️
🕳️🕳️রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘যে ব্যক্তি মানুষকে নেক কাজের দাওয়াত দেবে সে ওই লোকদের সমপরিমাণ সওয়াব পাবে; যারা তার দাওয়াত পেয়ে নেক কাজ করবে অথচ তাদের সওয়াবের সামান্যও হ্রাস পাবে না। অনুরূপভাবে যে ব্যক্তি মানুষকে গুনাহের কাজে আহ্বান করবে সে ওই লোকদের সমপরিমাণ গুনাহ পাবে, যারা তার আহ্বানে সাড়া দিয়ে গুনাহের কাজ করবে। অথচ তাদের গুনাহ হ্রাস পাবে না।’ [মুসলিম, আসসাহিহ : ৬৯৮০]
❌❌❌❌সাওয়াবের কাজগুলো মৃত্যুর পরও চলমান থাকলে যেমন কবরে থেকেও সাওয়াবের অংশ পাওয়া যায়, তেমনি গুনাহের কাজ মৃত্যুর পর চলমান থাকলে তার শাস্তিও কবরে ভোগ করতে হবে❌❌❌❌
এবার বলুন আপনি কি! করছেন

আল্লাহ সহিহ বুঝ দান করুক সবাইক করুণ।

(সংগ্রহীত পুস্ট)

11/01/2021

মৃত্যু এসে যখন মাথায় হাত রাখে, তখন বাদশাহ ফকির উভয়েই সমান হয়ে যায়; কাউকে পার্থক্য করা যায় না।
------- (শেখ সাদী)

10/01/2021
10/01/2021
♥♥
10/01/2021

♥♥

নবি ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালা মিশরের মন্ত্রীর পদে আসীন করেছেন। কিন্তু দেখুন— মর্যাদার এই স্তরে উ...
09/01/2021

নবি ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালা মিশরের মন্ত্রীর পদে আসীন করেছেন। কিন্তু দেখুন— মর্যাদার এই স্তরে উন্নীত করতে আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালা ইউসুফ আলাইহিস সালামকে কতো তীব্র পরীক্ষার মুখোমুখি করেছিলেন। ছোটবেলায় ভাইদের দ্বারা অন্ধকার কূপে নিক্ষিপ্ত হওয়া, বনিকদলের দ্বারা অন্যত্র ক্রীতদাস হিশেবে বিক্রি হয়ে যাওয়া, বাদশাহর স্ত্রীর অশালীন প্রলোভন এবং সর্বোপরি জেল! কী এক তীব্র সংকট আর সংগ্রামের মধ্য দিয়েই না কেটেছে নবি ইউসুফ আলাইহিস সালামের সেই দিনগুলো!
কিন্তু দৃশ্যপটের শেষটা কেমন ছিলো?
আমরা জানি, ইউসুফ আলাইহিস সালাম জীবনের একটা পর্যায়ে এসে সেসবকিছুই পুনরায় ফিরে পেয়েছেন যা তিনি একদিন হারিয়েছিলেন। তাঁর দয়াময় পিতা, ভাই এবং পরিবার। মিশরে একদিন অসহায় ক্রীতদাস হিশেবে যে বালক প্রবেশ করেছিলো, নির্দিষ্ট সময়ের পর আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালা তাঁকে আসীন করে দিলেন সেখানকার অন্যতম মর্যাদাপূর্ণ পদে। তাঁকে নবুয়্যাত দান করলেন এবং পৃথিবীতে অধিষ্ঠিত করলেন একজন সম্মানিত নবি হিশেবে।
মুসা আলাইহিস সালামের জন্য যিনি দরিয়ায় পথ তৈরি করে দিয়েছিলেন, একদিন তিনিই কিন্তু তাঁকে দরিয়ায় নিক্ষেপ করার আদেশ করেছিলেন।
নবি ইউনুস আলাইহিস সালামের মাছের পেটের ভেতর থেকে বেঁচে আসাটা আমাদের পুলকিত করে। কিন্তু সেই পুলকের পেছনের কার্যকারণ কতোখানি ভীতি-জাগানিয়া তা কি ভেবেছি কখনো?
গভীর সমুদ্রতলে, সেই বিশালকায় মাছের পেটে, যেখানে দুনিয়ার কোন শব্দ, কোন আওয়াজ পৌঁছে না, যেখানে বিস্তৃত জায়গাজুড়ে কেবল অন্ধকার আর অন্ধকার— এমন পরিস্থিতিতে আরশের অধিপতি নবি ইউনুস আলাইহিস সালামের জন্য যথেষ্ট হয়ে গেলেন।
তিনি যথেষ্ট হলেন ঠিক-ই, তবে নবি ইউনুস আলাইহিস সালামকে একটা সুকঠিন পরীক্ষার মুখোমুখি করার পরে।
আপনি হয়তো কোন একটা সংগ্রামের ভেতর দিয়ে যাচ্ছেন। হতে পারে সেই সংগ্রাম ভীষণ দুঃসহ! প্রিয় কোন মানুষকে জীবন থেকে হারিয়ে ফেলার যন্ত্রণায় আপনি হয়তো দগ্ধ। কোন অপ্রিয় বিচ্ছেদ-ব্যথায় হয়তো আপনি ভীষণ নাজেহাল। অনাকাঙ্ক্ষিত কোন সমস্যা হয়তো আপনাকে কুরে কুরে খাচ্ছে। হতে পারে জীবন আপনার ছক অনুযায়ী চলছেই না।
হ্যাঁ, জীবনের এই সংগ্রামে আপনি ক্লান্ত হতে পারেন মাঝে মাঝে। তবে হতোদ্যোম হবেন না। বিচ্ছেদ-ব্যথায় আপনি কাঁদতেও পারেন, যেভাবে ইউসুফ আলাইহিস সালামকে হারিয়ে কাঁদতে কাঁদতে চোখের জ্যোতি হারিয়েছিলেন ইয়াকুব আলাইহিস সালাম। কাঁদুন, অশ্রু ঝরান, ব্যাকুল হোন— কিন্তু কখনোই আল্লাহকে অভিযুক্ত করবেন না। ধৈর্য রাখুন। আপনার জীবনের যে অংশটা এখনো বাকি, যে অংশে আপনার জন্যে কী অপেক্ষা করে আছে তা আপনি জানেন না— তার জন্যে আল্লাহকে কাঠগড়ায় দাঁড় করাবেন না।
মাছের পেটে বিলীন হয়ে ইউনুস আলাইহিস সালাম আল্লাহকে অভিযুক্ত করেন নি। শিশু মুসা আলাইহিস সালামকে দরিয়ায় নিক্ষেপ করে তাঁর মা অভিযোগের তীর ছুঁড়ে দেয়নি আল্লাহর দিকে। প্রিয়তম পুত্র ইউসুফকে হারিয়ে ভীষণ বিচ্ছেদে কাতর হয়ে পড়ার পরেও একটাবারের জন্য আল্লাহর ওপর থেকে ভরসা হারান নি নবি ইয়াকুব আলাইহিস সালাম। তিনি এতো কেঁদেছিলেন যে— তার চোখের জ্যোতি পর্যন্ত চলে গিয়েছিলো। কিন্তু অন্তরের গভীরে তাঁর ছিলো আল্লাহর ওপর টইটম্বুর তাওয়াক্কুল। তিনি জানতেন— আল্লাহ নিশ্চয় একটা সুন্দর পরিণতির দিকে তাঁকে টেনে নিয়ে যাচ্ছেন।
জীবনের সাময়িক চিত্রনাট্যে বিলীন হয়ে যাবেন না। ধৈর্যের সাথে অপেক্ষা করুন। রাত পোহালে একটা সুন্দর সকাল আপনার জীবনটাকেও রাঙিয়ে যাবে।

09/01/2021
 #গোপন গুনাহ...সবচেয়ে ভয়ংকর হাদিসগুলোর মধ্যে একটি নিচে দেয়া হলো। মনযোগ দিয়ে পড়ুন।রাসূলুল্লাহ (সা.) বলেন, 'আমার উম্মতের অ...
09/01/2021

#গোপন গুনাহ...
সবচেয়ে ভয়ংকর হাদিসগুলোর মধ্যে একটি নিচে দেয়া হলো। মনযোগ দিয়ে পড়ুন।
রাসূলুল্লাহ (সা.) বলেন, 'আমার উম্মতের অনেকের কথা আমি জানি, যারা কিয়ামাতের দিন তিহামা অঞ্চলের সাদা পর্বতমালা পরিমাণ নেকি নিয়ে উপস্থিত হবে, কিন্তু আল্লাহ সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দেবেন।
এই কথা শুনে সাওবান (রা.) বললেন, "হে রাসূলাল্লাহ! তাদের পরিচয় দিন, আমরা যেন নিজেদের অজান্তে তাদের অন্তর্ভুক্ত না হয়ে যাই।"
তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তারা তোমাদেরই ভাই, তোমাদের সাথেই থাকে। তোমরা যেমন রাত জেগে ইবাদাত করো, তারাও করে।
কিন্তু যখন একাকী হয় তখন আল্লাহর নিষিদ্ধকৃত হারামে লিপ্ত হয়।'
[ইবনে মাজাহ ৪২৪৫; হাদিসটি সহিহ]
আমরা যারা সুযোগ পেলেই দৃষ্টির খেয়ানত করি, লজ্জাস্থানের খেয়ানত করি, মানুষের অধিকার নষ্ট করি ও নির্জনে বিভিন্ন হারামে লিপ্ত হই - এই হাদিস আমাদের জন্য মহাসতর্কবার্তা। আল্লাহ আমাদেরকে গোপন গোনাহ থেকে রক্ষা করুন। (আমিন)

09/01/2021
02/01/2021
02/01/2021

Address

Dhaka
1205

Website

Alerts

Be the first to know and let us send you an email when ফেরিওয়ালা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ফেরিওয়ালা:

Share

Category