01/06/2026
On May 21st, a joyful “Lunch Together” was organized at our TDC Center; there was only LAA Catalyst Kolpona. In this event, all current and former youth members came together and shared many beautiful and memorable moments.
We all carried out our responsibilities with joy, respect, and mutual cooperation, which helped the entire program run smoothly and successfully.
The responsibilities were distributed as follows:
Cooking: Youth Sadia and Star Youth Sweety
Market: Youth Marzia and Youth Parul
Logistics (Pre-preparation): Youth Monia and Youth Sumaiya
Logistics (Post event work): Youth Halima and Youth Israt
Vegetable Cutting: Youth Faria, Youth Munia, and Youth Farzana
Star Youth Borsha and others also actively supported cooking and various tasks, making the whole process easier, more organized, and more successful.
The Star youth members stayed with us throughout the entire event and supported us in different activities. Their participation and cooperation made the “Lunch Together” program even more joyful, meaningful, and successful.
Our menu included delicious biryani and salad. In addition, Youth Israt brought a very tasty orange flavored cake from her home for everyone. After lunch, we all cut the cake together and enjoyed it with laughter and happiness. During the cake cutting, LAA children also joined us, which made the environment even more lively and cheerful.
The best part of the day was that we were able to complete all our responsibilities on time, and through teamwork, mutual respect, and cooperation, the entire event was successfully accomplished. It was truly a memorable, joyful, and special day for all of us.
২১শে মে আমাদের TDC সেন্টারে একটি আনন্দঘন “লাঞ্চ টুগেদার” আয়োজন করা হয়েছিল, যেখানে কোনো ক্যাটালিস্ট ছিল না, ছিল শুধুমাত্র LAA ক্যাটালিস্ট কল্পনা। এই আয়োজনে বর্তমান ও স্টার সকল ইয়ুথ সদস্য একত্রিত হয়ে অনেক সুন্দর ও স্মরণীয় মুহূর্ত ভাগাভাগি করেছে।
আমরা সবাই আনন্দ, সম্মান এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিজেদের দায়িত্ব পালন করেছি, যার ফলে পুরো আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়েছে।
দায়িত্ব বণ্টন ছিল নিম্নরূপঃ
রান্না:ইয়ুথ সাদিয়া ও স্টার ইয়ুথ সুইটি
বাজার: ইয়ুথ মারজিয়া ও ইয়ুথ পারুল
লজিস্টিকস (পূর্ব প্রস্তুতি): ইয়ুথ মনিয়া ও ইয়ুথ সুমাইয়া
লজিস্টিকস (পরবর্তী কাজ): ইয়ুথ হালিমা ও ইয়ুথ ইসরাত
সবজি কাটার দায়িত্ব: ইয়ুথ ফারিয়া, ইয়ুথ মুনিয়া ও ইয়ুথ ফারজানা
স্টার ইয়ুথ বর্ষা এবং অন্যান্য সবাই রান্না ও বিভিন্ন কাজে সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন, যার ফলে পুরো প্রক্রিয়াটি আরও সহজ, সুশৃঙ্খল এবং সফল হয়েছে।
স্টার ইয়ুথ সদস্যরাও পুরো আয়োজন জুড়ে আমাদের পাশে ছিলেন এবং বিভিন্ন কাজে সহায়তা করেছেন। তাদের অংশগ্রহণ ও সহযোগিতা “লাঞ্চ টুগেদার” অনুষ্ঠানটিকে আরও আনন্দময়, অর্থবহ এবং সফল করে তুলেছে।
আমাদের মেন্যুতে ছিল সুস্বাদু বিরিয়ানি ও সালাদ। এছাড়া ইয়ুথ ইসরাত সবার জন্য বাসা থেকে খুবই মজার অরেঞ্জ ফ্লেভারের কেক নিয়ে এসেছিল। দুপুরের খাবারের পর আমরা সবাই একসঙ্গে কেক কেটেছি এবং হাসি আনন্দের মধ্যে তা উপভোগ করেছি। কেক কাটার সময় LAA এর শিশুরাও আমাদের সঙ্গে যোগ দিয়েছিল, যা পরিবেশকে আরও প্রাণবন্ত ও আনন্দময় করে তুলেছিল।
দিনটির সবচেয়ে সুন্দর বিষয় ছিল, আমরা সবাই সময়মতো আমাদের সকল দায়িত্ব সম্পন্ন করতে পেরেছি এবং দলগত কাজ, পারস্পরিক সম্মান ও সহযোগিতার মাধ্যমে পুরো আয়োজনটি সফল হয়েছে। এটি আমাদের সবার জন্য সত্যিই একটি স্মরণীয়, আনন্দময় এবং বিশেষ দিন ছিল।