BKM Media Cell

BKM Media Cell Media Cell,
Bangladesh Khelafat Majlis{BKM}

A Political Party in Bangladesh.

Present Amir Allama Mamunul Haque

Founded: 08/12/1989
Founder: Shaykhul Hadith Allama Azizul Haque ra:

Join with us.

তোমরা হয়তো যাইবা ভুলে খুনি হাসিনার ইতিহাস, সেই মায়ে রাখবো মনেযে ছুঁইছে পোলার লাশ।- হাসান রোবায়েত #রক্তে_লেখা_জুলাই
01/07/2026

তোমরা হয়তো যাইবা ভুলে
খুনি হাসিনার ইতিহাস,
সেই মায়ে রাখবো মনে
যে ছুঁইছে পোলার লাশ।
- হাসান রোবায়েত
#রক্তে_লেখা_জুলাই

17/06/2026
‘আমরা আমাদের সীমান্তে নিরাপত্তা প্রতিষ্ঠিত দেখতে চাই’চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে মাওলানা ম|মুনুল হক আজ (১৩ জুন, শনিবার) চ...
13/06/2026

‘আমরা আমাদের সীমান্তে নিরাপত্তা প্রতিষ্ঠিত দেখতে চাই’
চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে মাওলানা ম|মুনুল হক
আজ (১৩ জুন, শনিবার) চট্টগ্রাম লালদীঘি ময়দানে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, জনদুর্ভোগ নিরসন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মাদ ম|মুনুল হক।
তিনি তার বক্তব্যে বলেন, বাজেটে জুলাই বিপ্লবের শহীদ পরিবারগুলোকে সম্মাননা জানানো হয়েছে এবং তাদেরকে প্রতি মাসে ভাতা প্রদান করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানাই এবং সরকারকে সেজন্য ধন্যবাদ জানাই। সেইসাথে সরকারকে বলতে চাই, জুলাই বিপ্লবের পাটাতন তৈরি হয়েছিল শাপলা চত্বরে। সেই শাপলা চত্বরের শহীদ পরিবারকেও এক‌ই সাথে স্বীকৃতি ও সম্মাননা জানানোর জোর দাবি জানাচ্ছি। যদি আপনারা সেটা করতে ব্যর্থ হন তবে প্রমাণ হবে, আপনারা ইসলাম মুসলমান ও মদীনার ইসলামের যে কথা বলেন সেটা ধোঁকাবাজি ছাড়া কিছুই নয়।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, বিভ্রান্তি সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করার শেখ হাসিনার রাজনীতি করবেন না। আপনি সুস্পষ্ট বিভ্রান্তি সৃষ্টি করছেন। আজ আসার পথে শুনলাম কক্সবাজারে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলছেন, জাতীয় বাজেটে মদ বিড়ির দাম বৃদ্ধি করায়... মদের উপর বিড়ির উপর কর বৃদ্ধি করায় নাকি বিরোধীদল অসন্তুষ্ট হয়েছে। আমরা পরিস্কার ভাষায় বলি, প্রধানমন্ত্রী! আপনার মুখে এরকম পাতলামি মার্কা বক্তব্য মানায় না। আপনি মদ নিষিদ্ধ করেন, জুয়া নিষিদ্ধ করেন, মাদকের আখড়া সমূলে উৎপাটন করেন; বিরোধীদল আপনাকে সর্বাত্মক সহযোগিতা করবে। কিন্তু বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করলে রাজপথে মোকাবেলা করব‌।
সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করে বাকশাল কায়েম করতে চায় উল্লেখ বলেন, আপনারা বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন করবেন। কিন্তু আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করবেন না। আপনারা আপনাদের নোট অব ডিসেন্ট বাস্তবায়ন করে একদলীয় বাকশাল কায়েম করার চেষ্টা করছেন। আমাদের পরিস্কার বক্তব্য, গণভোটের মাধ্যমে বাংলাদেশের ৭০% মানুষ যে ম্যান্ডেট প্রদান করেছে সংবিধান সংস্কার পরিষদ গঠনের মাধ্যমে সে রায় বাস্তবায়ন করতে বিরোধীদল আন্দোলনের মাধ্যমে যা করতে হয় করবে।
সীমান্ত হত্যা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বলেন, যে দিল্লির দাসত্বের শৃঙ্খলকে ভেঙে ২০২৪ সালে জুলাই যোদ্ধারা এদেশের নতুন স্বাধীনতার সূর্য ছিনিয়ে এনেছে আজ দুর্বল পররাষ্ট্রনীতির কারণে সেই সূর্য অস্তমিত হ‌ওয়ার উপক্রম হয়েছে। সীমান্তে হত্যা হচ্ছে। আর আমাদের শিলংয়ের মন্ত্রী সাহেব সীমান্ত হত্যাকে বৈধতা দেওয়ার ঘুরিয়ে পেঁচিয়ে বৈধতা দেওয়ার অপচেষ্টা করছেন। তিনি বলছেন, অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার সময় হত্যা করলে সেটা সীমান্ত হত্যা নয়। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি‌। আমরা আমাদের সীমান্তে নিরাপত্তা প্রতিষ্ঠিত দেখতে চাই।
এছাড়াও তিনি বিজিপি নেতাকে বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের নিন্দা জ্ঞাপন করেন। রাষ্ট্রদূত কর্তৃক বাংলাদেশ ভারত এক হয়ে যাওয়া কেন্দ্রিক বক্তব্যকে মুরগির সাথে শেয়ালের বন্ধুত্ব করার বাহানা বলে উল্লেখ করেন।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল টিম পরিচালক মুহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
আরো বক্তব্য রাখেন—লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদ (বীর বিক্রম), জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির আল্লামা আলী উসমান, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চান এবং আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ ১১ দলের কেন্দ্রীয়, জেলা ও মহানগরের নেতারা।
বার্তা প্রেরক
আশরাফুল ইসলাম সাদ
প্রেস সচিব, আল্লামা ম|মুনুল হক
01970442912

"শ্রীপুর পৌরসভার কোরবানির বর্জ্য অপসারণে দৃশ্যমান কোনো উদ্যোগ পরিলক্ষিত হয়নি। অথচ পৌরবাসী নিয়মিত পৌরকর পরিশোধ করে থাকে...
30/05/2026

"শ্রীপুর পৌরসভার কোরবানির বর্জ্য অপসারণে দৃশ্যমান কোনো উদ্যোগ পরিলক্ষিত হয়নি। অথচ পৌরবাসী নিয়মিত পৌরকর পরিশোধ করে থাকেন। করের বিনিময়ে নাগরিকরা যে সেবা প্রত্যাশা করেন, তার প্রতিফলন দেখা যাচ্ছে না।"
— মাওলানা এহসানুল হক

22/05/2026

গাজীপুরের শ্রীপুরে আরবালা ফ্যাক্টরির ঝুট ব্যবসা নিয়ে দু-গ্রুপের সংঘর্ষ, আহত ১২

​উপজেলার বরমী রোডের আরবালা ফ্যাক্টরির ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।

​আজ সকালে প্রথমে কথা-কাটাকাটি ও পরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয়। ​সংঘর্ষের জেরে বরমী রোডে কিছু সময় যান চলাচল বিঘ্নিত হয় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ​আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, মামলাবাজ ও দূর্নীতি মুক্ত শ্রীপুর গড়তে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।
22/05/2026

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, মামলাবাজ ও দূর্নীতি মুক্ত শ্রীপুর গড়তে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।

গোসিংগা ইউনিয়নের তিনটি ওয়ার্ডে বিকেএমের কমিটি গঠন শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নে ২ ৩ ও ৫ নং ওয়ার্ডে বাংলাদেশ খেলাফত মজল...
21/05/2026

গোসিংগা ইউনিয়নের তিনটি ওয়ার্ডে বিকেএমের কমিটি গঠন
শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নে ২ ৩ ও ৫ নং ওয়ার্ডে বাংলাদেশ খেলাফত মজলিসের কমিটি গঠন সম্পন্ন হয়েছে। আজ বাদ মাগরিব হেরাপটকা মদিনাতুল উলূম আল-ইসলামিয়া মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত বৈঠকে এই কমিটি ঘোষণা করা হয়। ইউনিয়নের অন্যান্য ওয়ার্ডগুলোও গঠনের প্রক্রিয়া চলমান।

প্রিয় মা, বোন ও কণ্যা,ইসলামের মূল কাজ হলো তিনটি -তা’লীমে দ্বীন (দ্বীনের শিক্ষা)তাবলীগে দ্বীন (দ্বীনের দাওয়াত) ওতাগলীবে দ...
21/05/2026

প্রিয় মা, বোন ও কণ্যা,
ইসলামের মূল কাজ হলো তিনটি -
তা’লীমে দ্বীন (দ্বীনের শিক্ষা)
তাবলীগে দ্বীন (দ্বীনের দাওয়াত) ও
তাগলীবে দ্বীন (দ্বীনকে বিজয়ী করা)
এই মৌল তিন কর্মসূচীর সমন্বয়ে ইসলামী সমাজ গঠনের প্রত্যয়ে বাংলাদেশ খেলাফত মজলিস বিকেএম কাজ করে যাচ্ছে।
বিকেএম চায় চার ধাপে ইসলামকে বিজয়ী করতে -
১) ব্যক্তির জীবনে আল্লাহর হুকুম বাস্তবায়নের মাধ্যমে দ্বীন বিজয়ের প্রথম স্তর।
২) সমষ্টিগত জীবনে আল্লাহর হুকুম বাস্তবায়নের মাধ্যমে দ্বীন বিজয়ের দ্বিতীয় স্তর।
৩) আল্লাহর হুকুমের বিরুদ্ধে পরিচালিত আধিপত্যবাদী কার্যক্রমের বিরুদ্ধে কার্যকর চ্যালেঞ্জ ঘোষনার মাধ্যমে দ্বীন বিজয়ের তৃতীয় স্তর।
৪) রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর হুকুম বাস্তবায়ন তথা খেলাফত প্রতিষ্ঠার মাধ্যমে দ্বীন বিজয়ের চতুর্থ ও চূড়ান্ত স্তর।
আল্লাহর দ্বীনকে বিজয়ী করার এই সুমহান সংগ্রামে নারীদের দায়িত্ব, অধিকার ও দ্বীনি সচেতনতাকে আরও সুসংহত ও সংগঠিত করতে বিকেএম- এর নারী ও ছাত্রী বিভাগের কার্যক্রম শুরু করা হয়েছে।
আপনিও যদি এই দ্বীনি কাফেলায় শরীক হতে চান, তাহলে অনুগ্রহ করে নিচের ফরমটি সঠিক তথ্য দিয়ে পূরণ করুন।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাঁর দ্বীনের জন্য কবুল করুন। আমিন।
বাংলাদেশ খেলাফত মজলিস-বিকেএম এর নারী বিভাগের সদস্য ফরম
https://bangladeshkhelafatmajlis.org/womens-membership/

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when BKM Media Cell posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share