Islami Andolan Bangladesh 2.0

Islami Andolan Bangladesh 2.0 The 2nd Official page of
ISLAMI ANDOLAN BANGLADESH

04/09/2026

জ্বালানি সংকট, গ্যাস-বিদ্যুৎ-পানি সমস্যা ও মূল্যস্ফীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল থেকে সরাসরি সম্প্রচার..

জ্বালানি সংকট, গ্যাস-বিদ্যুৎ-পানি সমস্যা ও মূল্যস্ফীতির প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে ব...
04/09/2026

জ্বালানি সংকট, গ্যাস-বিদ্যুৎ-পানি সমস্যা ও মূল্যস্ফীতির প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

28/08/2026

নারায়ণগঞ্জের যুবনেতা মুজাহিদুল ইসলাম বুলবুলের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়েখ চরমোনাই)

এসময় আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মারুফ শেখ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি দ্বীন ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

২৫ আগস্ট ২০২৬
বন্দর থানা, নারায়ণগঞ্জ

28/08/2026

জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ থেকে সরাসরি......

27/08/2026

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ছাত্র সমাবেশ সফল হোক।

জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সম্মেলন সফল হোক।
27/08/2026

জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সম্মেলন সফল হোক।

26/08/2026

নারায়ণগঞ্জের যুবনেতা মুজাহিদুল ইসলাম বুলবুলের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ শেষে বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়েখ চরমোনাই

সীরাতুন্নাবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে-পীর সাহেব চরমোনাইইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি...
26/08/2026

সীরাতুন্নাবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে
-পীর সাহেব চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই ১২ বরিউল আউয়াল উপলক্ষ্যে এক বার্তায় বলেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানবসভ্যতার ইতিহাসের সেরা মানব হিসেবে সর্বজন স্বীকৃত। তাঁর আনীত দ্বীন ব্যক্তিজীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রেই সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন। ইতিহাস সাক্ষি, তাঁর আনীত দ্বীন রাষ্ট্র পরিচালনায় সফলতা এনেছেন। শান্তি ও সমৃদ্ধিতে পৃথিবী উদ্ভাসিত হয়েছিলো। আজো যদি পৃথিবীতে শান্তি আনতে হয় তাহলে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দেয়া জীবন বিধানই একমাত্র সমাধান।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বলেন, বাংলাদেশের মানুষ অধিকাংশই মুসলিম। তারা জীবনের প্রতিটি ক্ষেত্রেই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মান্য করেন। রাষ্ট্র পরিচালনায় তার নীতিকে অনুসরন করাই যৌক্তিক। আজকের এই দিনে তাঁর নীতিকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠায় অঙ্গিকারাবদ্ধ হতে হবে।

পীর সাহেব চরমোনাই বলেন, আমাদের ব্যক্তি জীবনে সুন্নতকে আকড়ে ধরতে হবে। বেশি বেশি দরুদ পাঠ করতে হবে। প্রতিটি ক্ষেত্রেই শরীয়াহ অনুসরন করতে হবে। তাহলেই আমাদের উভয় জীবন শান্তিময় হবে।

বার্তা প্রেরক
কে এম শরীয়াতুল্লাহ
প্রধান সমন্বয়ক, কেন্দ্রীয় মিডিয়া সেল
ইসলামী আন্দোলন বাংলাদেশ

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islami Andolan Bangladesh 2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share