বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ঢাকা কলেজ

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ঢাকা কলেজ

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ঢাকা কলেজ Official Page Of Bangladesh Students Rights Council, Dhaka College Unit.

27/05/2026

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ঢাকা কলেজ শাখার পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা।

শুভেচ্ছান্তে,
মোঃ মাসুদ রানা
সাধারণ সম্পাদক
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ঢাকা কলেজ ।

Md Masud Rana

26/05/2026
ঢাকা কলেজের হল গুলোর নাম পরিবর্তনের দাবি।
19/05/2026

ঢাকা কলেজের হল গুলোর নাম পরিবর্তনের দাবি।

শুভেচ্ছা ও শুভকামনা রইল লিডার Noman Alam Moon
08/05/2026

শুভেচ্ছা ও শুভকামনা রইল লিডার Noman Alam Moon

স্মারকলিপিতারিখ: ২৫ এপ্রিল ২০২৬ ইংবরাবরঅধ্যক্ষ মহোদয়ঢাকা কলেজ, ঢাকা। বিষয়: ক্যাম্পাসে অগণতান্ত্রিক ও শিক্ষাবিরোধী কার্যক...
26/04/2026

স্মারকলিপি
তারিখ: ২৫ এপ্রিল ২০২৬ ইং

বরাবর
অধ্যক্ষ মহোদয়
ঢাকা কলেজ, ঢাকা।

বিষয়: ক্যাম্পাসে অগণতান্ত্রিক ও শিক্ষাবিরোধী কার্যক্রম বন্ধ করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ এবং নিরাপদ শিক্ষাঙ্গনের দাবি প্রসঙ্গে।

জনাব,

বিনীত নিবেদন এই যে, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ২০১৮ সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থানসহ দেশের প্রতিটি ন্যায্য আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। দেশের ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে অর্জিত এই নতুন বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ, সহনশীলতা ও মুক্তচিন্তার চর্চা প্রতিষ্ঠিত হওয়ার কথা থাকলেও দুঃখজনকভাবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে কিছু রাজনৈতিক ছাত্র সংগঠনের অগণতান্ত্রিক ও আধিপত্যবাদী কর্মকাণ্ড শিক্ষার স্বাভাবিক পরিবেশকে মারাত্মকভাবে বিঘ্নিত করছে।

প্রধান সমস্যাসমূহ:
১. গোপন সাংগঠনিক তৎপরতা, ঘৃণামূলক প্রচারণা ও সাইবার বুলিং।
২. পেশিশক্তির প্রদর্শন ও ভয়ভীতির পরিবেশ সৃষ্টি।
৩. বহিরাগত ও অছাত্রদের অনুপ্রবেশ।

আমাদের দাবিসমূহ:
১. উক্ত কার্যক্রম বন্ধে তদন্ত কমিটি গঠন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
২. পেশিশক্তি ও আধিপত্যের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি বাস্তবায়ন।
৩. পরিচয়পত্রভিত্তিক প্রবেশ নিশ্চিত করে বহিরাগত নিয়ন্ত্রণ।
৪. দলীয় প্রভাবমুক্ত, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ।

জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনা ছিল একটি বৈষম্যমুক্ত, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা—যার সূচনা হওয়া উচিত আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকেই। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টির গুরুত্ব অনুধাবন করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। অন্যথায় পরিস্থিতির অবনতি হলে আমরা বৃহত্তর গণতান্ত্রিক কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হব।

বিনীত,
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ঢাকা কলেজ।

জুলাই গণঅভ্যুত্থান ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সংবাদ সম্মেলন। দাবি সমুহ:১।জুলাই গণঅ...
31/03/2026

জুলাই গণঅভ্যুত্থান ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সংবাদ সম্মেলন।

দাবি সমুহ:
১।জুলাই গণঅভ্যুত্থান, গণভোটের রায় ও সংবিধান সংস্কার কমিশন নিয়ে বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর স্পষ্ট অবস্থান এবং বাস্তবায়নে সুস্পষ্ট রূপরেখা দিতে হবে।

২।গত ২৯আগস্ট ২০২৫ গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সহ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর যৌথবাহিনীর হামলার বিচার নিশ্চিত করতে হবে।

৩। হাম রোগ নিরাময়সহ স্বাস্থ্য খাতের উন্নতি নিশ্চিত করতে হবে।

​৪। নাগরিকদের সড়ক পথে যাত্রা নিরাপদ নিশ্চিত করতে সরকারকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে।

প্রভাতফেরী, প্রভাতফেরী আমায় নেবে সঙ্গে? বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে!২১ শে  ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জা...
20/02/2026

প্রভাতফেরী, প্রভাতফেরী আমায় নেবে সঙ্গে?
বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে!

২১ শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদের প্রতি জানাই বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ঢাকা কলেজ শাখার পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা।

শুভেচ্ছা ও অভিনন্দন।
18/02/2026

শুভেচ্ছা ও অভিনন্দন।

31/01/2026

গন ভোটের প্রচার।

31/01/2026

হ্যাঁ ভোটেই মুক্তি।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ঢাকা কলেজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share