BNP Research Cell

BNP Research Cell Bangladesh Nationalist Party
(1)

13/06/2026

জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এ চট্টগ্রামের প্রথম শহীদ মো: ওয়াসিম আকরামের কবর জিয়ারত।

পেকুয়া, কক্সবাজার | ১৩ জুন ২০২৬, শনিবার

শিশু রামিসা হত্যা মামলায় আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড👇মিরপুরের পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘ...
07/06/2026

শিশু রামিসা হত্যা মামলায় আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
👇

মিরপুরের পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় মামলার দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (৭ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করেন।

নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(২) ধারায় আসামিদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডের পাশাপাশি আসামি সোহেলকে ৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অপরদিকে আসামি স্বপ্নাকে দণ্ডের পাশাপাশি দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড ভিকটিম রামিসার আইনগত উত্তরাধিকার পাবে।

ক্ষতিপূরণ না দিলে আসামিদের স্থাবর-অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে ভিকটিম মৃত রামিসার আইনগত উত্তরাধিকারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

27/05/2026

বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

27/05/2026

আরাফাতের ময়দানে লাখো মুসল্লি, দেশ ও জাতির জন্য দোয়া চাইলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ

এ সময় তিনি আরও জানান, আগামীতে হজযাত্রীদের ভোগান্তি কমানো ও হজের খরচ সহনীয় পর্যায়ে আনতে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

26/05/2026
25/05/2026

হাজীদের জন্য প্রশংসনীয় উদ্যোগ নিলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ

শেষ মুহূর্তের সংকট কাটিয়ে দুই হজযাত্রীর সৌদি যাত্রা নিশ্চিত করলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ পবিত্র হজে যেতে না পারার শঙ্কায় থ...
22/05/2026

শেষ মুহূর্তের সংকট কাটিয়ে দুই হজযাত্রীর সৌদি যাত্রা নিশ্চিত করলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ

পবিত্র হজে যেতে না পারার শঙ্কায় থাকা দুই হজযাত্রীর সৌদি আরব যাত্রা শেষ পর্যন্ত নিশ্চিত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। হজ ফ্লাইটের শেষ মুহূর্তে সৃষ্ট জটিলতা নিরসনে তিনি ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন কর্তৃপক্ষ ও এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে তাদের যাত্রার ব্যবস্থা করেন।

জানা গেছে, হজ কার্যক্রমের প্রায় শেষ সময়ে ওই দুই হজযাত্রীকে নিয়ে সংকট তৈরি হয়। এ সময় ধর্ম মন্ত্রণালয় ও হাবের (হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) দায়িত্বশীল অনেকেই ঢাকায় উপস্থিত ছিলেন না। এমন পরিস্থিতিতে ধর্মমন্ত্রী নিজেই বিষয়টি তদারকি করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দুই হজযাত্রীর টিকিট ও প্রয়োজনীয় আনুষঙ্গিক ব্যবস্থা নিশ্চিত করতে ধর্মমন্ত্রী সর্বোচ্চ চেষ্টা চালান। তিনি বিভিন্ন সরকারি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করেন। পাশাপাশি এয়ারলাইন্স কর্তৃপক্ষের সঙ্গেও সরাসরি যোগাযোগ করেন।

এ প্রক্রিয়ায় প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করতেও তিনি ব্যক্তিগতভাবে উদ্যোগ নেন। জানা যায়, প্রায় সাড়ে তিন লাখ টাকা সংগ্রহ করে সরকারি কর্মকর্তাদের সম্পৃক্ততার মাধ্যমে দুই হজযাত্রীর যাত্রা নিশ্চিত করা হয়।

শেষ পর্যন্ত ওই দুই হজযাত্রী বাংলাদেশের সর্বশেষ হজ ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে রওনা হচ্ছেন বলে নিশ্চিত হওয়া গেছে। সংশ্লিষ্টরা বলছেন, মানবিক বিবেচনা ও দায়িত্ববোধ থেকে ধর্মমন্ত্রীর এ উদ্যোগ প্রশংসনীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, শেষ মুহূর্তে সৃষ্টি হওয়া জটিলতার কারণে দুইজন হজযাত্রীর সৌদি আরব যাত্রা অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছিল। বিষয়টি জানার পর ধর্মমন্ত্রী অত্যন্ত আন্তরিকতা ও মানবিকতার সঙ্গে উদ্যোগ নেন। আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত ওই দুই হজযাত্রী বাংলাদেশের সর্বশেষ ফ্লাইটে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব রওনা হয়েছেন। আমরা ধর্মমন্ত্রীর এই মানবিক ও দায়িত্বশীল উদ্যোগের জন্য কৃতজ্ঞ।

16/05/2026

মহাসড়কে গাড়ি থামিয়ে ধর্মমন্ত্রী কায়কোবাদের সঙ্গে কুশল বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রীঢাকা (১২ মে, ২০২৬ খ্রি.):আসন...
12/05/2026

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা (১২ মে, ২০২৬ খ্রি.):

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মন্ত্রী আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে "আসন্ন ঈদ-উল-আজহা ২০২৬ এর প্রাক্কালে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, ঈদের পূর্বে গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতাদি পরিশোধ ও ছুটি প্রদান, সড়ক-মহাসড়ক যানজট মুক্ত রাখা ও কোরবানির পশুর হাটের নিরাপত্তা প্রদানসহ প্রাসঙ্গিক অন্যান্য বিষয়ক" এক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবগণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানগণ উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঈদুল আজহার প্রাক্কালে এবং পরবর্তী সময়ে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ হেডকোয়ার্টার্সে একটি বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে। এই সেল ঈদের আগের ৭ দিন এবং পরের ৭ দিন সার্বক্ষণিক কার্যকর থাকবে। এছাড়া র‍্যাব, পুলিশ, আনসার, বিজিবি ও কোস্টগার্ডসহ সকল গোয়েন্দা সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে জনসাধারণের জন্য পুলিশ, ফায়ার সার্ভিস (১০২) ও বিআইডব্লিউটিএ (১৬১১৩) সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর হটলাইন নম্বরগুলো চালু থাকবে।

মন্ত্রী জানান, এবার সারাদেশে ৪ হাজার ২৫৯টি পশুর হাট ইজারা দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৫টি এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে ১১টি হাট থাকবে। হাটগুলোতে পর্যাপ্ত আলোকসজ্জা ও সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। জালনোট শনাক্তে প্রতিটি হাটে ব্যাংকগুলোর বুথ ও মেশিন থাকবে। এছাড়া ইজারাদারদের চাহিদানুযায়ী নিরাপত্তা নিশ্চিত করতে 'অঙ্গীভূত আনসার' নিয়োজিত করা হবে।

সড়ক ও নৌপথে পশুবাহী যানবাহনে যেকোনো ধরনের চাঁদাবাজি কঠোরহস্তে দমনের হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, “চাঁদাবাজি রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করবে এবং সিভিল ড্রেসে গোয়েন্দা নজরদারি থাকবে।” চামড়া পাচার রোধে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরো জানান, চামড়ার গুণগত মান রক্ষায় কোরবানি পরবর্তী দুই ঘণ্টার মধ্যে লবণ দিয়ে সংরক্ষণের জন্য দেশব্যাপী প্রচারণা চালানো হবে। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী ২০ কোটি টাকা ব্যয়ে বিনামূল্যে লবণ সরবরাহের অনুমোদন দিয়েছেন।

ঈদের ছুটির আগেই গার্মেন্টস শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ নিশ্চিত করতে বিজিএমইএ, বিকেএমইএ এবং বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সড়ক ও নৌপথে দুর্ঘটনা রোধে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ এবং মহাসড়কের গর্তগুলো দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বলা হয়েছে। ফেরি ও লঞ্চে যাত্রী ও পশু পরিবহনে হেনস্তা বন্ধে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, সরকারের গৃহীত এসব পদক্ষেপের ফলে দেশবাসী অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে পারবেন।

ভারতের অঙ্গরাজ্যের নির্বাচন বা অভ্যন্তরীণ বিষয় নিয়ে বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক প্রভাব পড়ার শঙ্কা নাকচ করে দিয়ে মন্ত্রী বলেন, “বাংলাদেশ সার্বভৌম সমতার ভিত্তিতে বন্ধুপ্রতিম দেশগুলোর সাথে সম্পর্ক বজায় রাখে। সীমান্ত দিয়ে কোনো প্রকার অবৈধ অনুপ্রবেশ বা 'পুশ-ইন' রোধে বিজিবি সর্বদা জাগ্রত রয়েছে।”

স্বাক্ষরিত/-
ফয়সল হাসান
জনসংযোগ কর্মকর্তা
(উপপ্রধান তথ্য অফিসার/পরিচালক)
স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

12/05/2026

মাননীয় প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে এবং মাননীয় ধর্ম বিষয়ক মন্ত্রীর সার্বিক ব্যবস্থাপনায় পবিত্র হজ্জ ২০২৬ এর সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এখন শুধুই অপেক্ষা আল্লাহর মেহমানদের আগমনের।

মিনা, আরাফাহ্ ও মুজদালিফার প্রান্তর প্রস্তুত লক্ষ লক্ষ হাজীর ইবাদত, ত্যাগ, দোয়া ও আত্মশুদ্ধির সেই মহিমান্বিত যাত্রার জন্য।

সেবার মান উন্নয়ন, নিরাপত্তা, আবাসন, পরিবহন ও সার্বিক ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সবাই নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, যাতে আল্লাহর মেহমানরা শান্তি, নিরাপত্তা ও মর্যাদার সাথে পবিত্র হজ্জ পালন করতে পারেন।

আল্লাহ তাআলা সকল হাজীর হজ্জ কবুল করুন। আমীন।

Address

House 10C, Road 90, Gulshan
Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when BNP Research Cell posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share