14/07/2026
#জরুরি বিজ্ঞপ্তি #
সারাদেশে চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগের প্রতি গভীর সহমর্মিতা ও সংহতি প্রকাশ করে National Citizen Party (NCP)-এর ১৫–১৮ জুলাই পর্যন্ত নির্ধারিত সকল জেলার জুলাই পদযাত্রা কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
এরই ধারাবাহিকতায়, আগামী ১৭ জুলাই ভোলা জেলায় নির্ধারিত জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে না।
মানুষের এই দুর্যোগের সময়ে তাদের পাশে দাঁড়ানোই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। তাই পরিস্থিতি স্বাভাবিক হলে কর্মসূচির নতুন তারিখ ও সময় আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।
সবার প্রতি অনুরোধ, বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ান এবং যার যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিন।
সবাইকে আন্তরিক ধন্যবাদ
জাতীয় নাগরিক পার্টি- ভোলা