10/03/2022
উপহার- ইকরা!
রমাদানের প্রস্তুতি। হিজরি ১৪৪৩।
মনে আছে গত বছরের উপহার-ইকরার কথা!
আবারো সেই উপহার পাওয়ার দিন চলে এসেছে। তবে এবার উপহার আননিসা লাইব্রেরির পক্ষ থেকে আলহামদুলিল্লাহ।
উপহার হিসেবে বই কেন?
মানুষের তো অনেক ধরণের অভ্যাস থাকে।
তবে আমার কাছে মনে হয় শ্রেষ্ঠ অভ্যাসগুলোর একটি হচ্ছে বই পড়া। আর সেটা যদি হয় দ্বীন চর্চার জন্য তাহলেতো দুনিয়া ও আখিরাত উভয় স্থানেই লাভজনক হবে ইন শা আল্লাহ।
আমাদের বোনদের জন্য সংসারের চ্যালেঞ্জ ছাড়া নিয়মিত বই পড়ার মাঝে বড় কোন বাঁধা থাকার কথা না। সেটাও খুব বড় মনে হবে না যদি অন্যান্য অনেক অপ্রয়োজনীয় কাজ বা বদভ্যাস ত্যাগ করা যায়। যেমন অনলাইনে অদরকারি কেনাকাটায় সময় কাটানো, অনর্থক সোশ্যাল মিডিয়ায় ও ইন্টারনেট সার্ফিং করতে থাকা, চ্যাট আড্ডায় বসে থাকা, সবসময় নানাপদের রান্নায় ব্যস্ত থাকা ইত্যাদি।
মা হিসেবে চিন্তা করলে একজন মুসলিমাহর সবচেয়ে বড় দায়িত্ব তার কোলে বেড়ে উঠা পরবর্তী মুসলিম প্রজন্ম। আমাদের সুন্দর অভ্যাস আর উত্তম আমল তাদেরকেও প্রভাবিত করবে ইন শা আল্লাহ, একটা প্রবাদ আছে Children See, Children Learn। আর যারা এখনও সাংসারিক জীবনে প্রবেশ করেননি তাদের জন্যতো বেশি বেশি বই পড়ার এটাই সর্বোত্তম সময়।
আননিসার একটি স্বপ্ন- প্রিয় বোনেরা ইসলামিক বই পড়ার প্রতি ভালোবাসা গড়ে তুলুক, ছোট বড় বদভ্যাসগুলো আল্লাহর জন্য ত্যাগ করুক। তাই বই পড়ার আগ্রহ বাড়াতে অনকামিং রমাদানকে ঘিরে আননিসা লাইব্রেরির সামান্য উদ্যোগ "ইকরা উপহার"। যা গত রমাদানেও আমরা দিয়েছিলাম।
আজকে থেকে শাওয়ালের চাঁদ দেখা পর্যন্ত আননিসার অনলাইন শপিং এ দেয়া হবে নিম্নের যেকোন একটি বই উপহার। দেখুনতো আপনার উইশলিস্টের বইটি আছে কিনা!
২০০০+ শপিং একটি বই
১. সফলতার চাবিকাঠি - ইয়াক্বিন ও সবর
- শায়েখ আহমেদ মূসা জিবরীল
২.যেসব হারামকে অনেকেই তুচ্ছ মনে করে
শাইখ মুহাম্মাদ সালিহ আল-মুনাজ্জিদ
৩. আত্মার পরিচর্যা -ইবনুল জাওজি রহ.
৪. সূরা ইউসুফের পরশে- শাইখ আলি জাবির আল ফাইফি
৫০০০৳+ শপিং এ উপরের যেকোন দুটি বই
৭৫০০৳+ শপিং এ উপরের যেকোন তিনটি বই
১০,০০০৳+ শপিং এ চারটি বই উপহার থাকবে
২০০০৳ এর নিচে কোন ফুলসেট প্রডাক্ট নিলে পাচ্ছেন নিম্নের যেকোন একটি বই
৫. ঈমানের দুর্বলতা - শাইখ সালেহ
আল-মুনাজ্জিদ
৬. মুহাম্মাদ একজন আদর্শ স্বামী(সা)-
আব্দুল্লাহ ইউসুফ
আল্লাহ সুবহানুওয়া তায়ালা আমাদের রমাদানের প্রস্তুতিকে ইলম ও আমল দ্বারা মজবুত করে দিক, আমিন।
বিঃদ্রঃ অর্ডারে কোন বই উল্লেখ না করলে আননিসার পক্ষ থেকে বই সিলেক্ট করে দেয়া হবে। উপরের কোন বই বিক্রয়ের জন্য নয়। শুধুমাত্র প্রডাক্টের সাথে উপহার হিসেবে দেয়া হবে।
Kumkum Habiba
Owner and Admin of
An-nisa's Collection