Bangladesh Water Development Board

Bangladesh Water Development Board BWDB is the leading government engineering organization under MoWR to implement various public proje No. 59 of 1972) as a fully autonomous organization.
(1)

১৯৫৪ এবং ১৯৫৫ সালের উপর্যপরি ভয়াবহ বন্যার পর বন্যার ক্ষয়ক্ষতি কমিয়ে খাদ্য উৎপাদন বাড়ানের লক্ষ্যে ১৯৫৭ সনে জাতিসংঘের অধীনে গঠিত ক্রুগ মিশন এর সুপারিশক্রমে এতদঞ্চলের পানি সম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়নের লক্ষে ১৯৫৯ সনে পূর্ব পাকিস্তান পানি ও বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ (ইপিওয়াপদা) গঠন করা হয়। বর্তমান বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) ইপিওয়াপদা এর পানি উইং হিসেবে দেশের বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্র

কল্প বাস্তবায়ন করে কৃষি ও মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধির লক্ষে দেশের পানি সম্পদ ব্যবস্থাপনায় প্রধান সংস্থা হিসেবে কার্যক্রম আরম্ভ করে। স্বাধীনতার পর ১৯৭২ সনের মহামান্য রাষ্ট্রপতির আদেশ নং: ৫৯ মোতাবেক ইপিওয়াপদা এর পানি অংশ একই ম্যান্ডেন্ট নিয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) সম্পূর্ণ স্বায়ত্বশাসিত সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করে। অত:পর সংস্কার ও পুনর্গঠনের ধারাবাহিকতায় জাতীয় পানি নীতি-১৯৯৯ ও জাতীয় পানি ব্যবস্থাপনা পরিকল্পনা-২০০৪ এর সাথে সামঞ্জস্য রেখে বাপাউবো আইন, ২০০০ প্রণয়ন করা হয়। এ আইনের আওতায় মাননীয় মন্ত্রী, পানি সম্পদ মন্ত্রণালয় এর নেতৃত্বে ১৩ সদস্য বিশিষ্ট পানি পরিষদের মাধ্যমে বোর্ডের শীর্ষ নীতি নির্ধারণ ও ব্যবস্থাপনা পরিচালিত হচ্ছে।

After recurrence devastating flood of 1954 and 1955 Crug Mission was formed in 1957 under United Nations (UN) to boost up food productivity by minimizing flood damage and water resources development & management in this region. As per mission’s recommendations, Bangladesh Water Development Board (BWDB) started its operation in 1959 as the water wing of the erstwhile ‘East Pakistan Water and Power Development Authority’ in 1959. As the principal agency of the government for managing water resources of the country it was given the responsibility of accomplishing the tasks of executing flood control, drainage and irrigation projects to increase productivity in agriculture and fisheries. After the independence of Bangladesh, the authority was restructured in 1972 into two different organizations to deal with water and power separately. BWDB was created under the Bangladesh Water and Power Development Boards Order 1972 (P.O. The reform program and structural adjustment process were undertaken by the GoB for transformation of BWDB is the enactment of the BWDB Act, 2000 that requires the BWDB's functions be guided by the National Water Policy (NWPo)-1999 and National water Management Plan (NWMP)-2004. Policy making and overseeing the overall management of BWDB is now vested on the Governing Council (GC) with thirteen Members headed by the Minister, Ministry of water Resources.

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান  আজ ১৬ মার্চ ২০২৬ তারিখ দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া খাল খনন কর্মসূচির উদ্ব...
31/03/2026

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজ ১৬ মার্চ ২০২৬ তারিখ দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন। কোদাল দিয়ে মাটি কেটে তিনি কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।
উদ্বোধনের পর তিনি খালের পাড়ে একটি বৃক্ষরোপণও করেন।

18/02/2026

উপ-সহকারী প্রকৌশলী/শাখা কর্মকর্তা (পুর)/ প্রাক্কলনিক পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে নির্বাচনী পরীক্ষার আসন বিন্যাস সংক্রান্ত বিজ্ঞপ্তি নং-১৮৯
https://bwdb.gov.bd/archive/pdf/18791.pdf

গণবিজ্ঞপ্তি
13/01/2026

গণবিজ্ঞপ্তি

19/08/2025
19/08/2025

Follow the website and page of Flood Forecasting and Warning Centre of Bangladesh Water Development Board to get regular updates and forecast on flood.

বন্যার নিয়মিত আপডেট এবং পূর্বাভাস পেতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র ওয়েবসাইট ও ফেসবুক পেজ ফলো করুন।

10/08/2025

অফিস সহায়ক পদে নিয়োগ বিজ্ঞপ্তি-

ছত্রিশ জুলাই ছিলো এক অভূতপূর্ব জাগরণ। সেদিন কোটি কন্ঠে আওয়াজ উঠেছিল— ‘শোন মহাজন… আমরা অনেকজন।’
06/08/2025

ছত্রিশ জুলাই ছিলো এক অভূতপূর্ব জাগরণ। সেদিন কোটি কন্ঠে আওয়াজ উঠেছিল— ‘শোন মহাজন… আমরা অনেকজন।’

ছত্রিশ জুলাই ছিলো এক অভূতপূর্ব জাগরণ।সেদিন কোটি কন্ঠে আওয়াজ উঠেছিল— ‘শোন মহাজন… আমরা অনেকজন।’ সেই ফ‍্যাসিবাদী...

জুলাই শহীদের মায়েদের স্মৃতিকথা নিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত হয়েছে ‘July Mothers: Their Eyes Rem...
30/07/2025

জুলাই শহীদের মায়েদের স্মৃতিকথা নিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত হয়েছে ‘July Mothers: Their Eyes Remember’ শীর্ষক ডকুমেন্টারি সিরিজ। এই সিরিজের প্রথম ছবি ‘Will you ever sleep, ma?' (তুমি কি আর কখনো ঘুমাতে পারবা, মা?) ।

জুলাই শহীদের মায়েদের স্মৃতিকথা নিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত হয়েছে ‘July Mothers: Their Eyes Remember’ শীর...

20/07/2025
১৭ই জুলাই Remembrance
17/07/2025

১৭ই জুলাই Remembrance

"জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫"
16/07/2025

"জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫"

Detailed July Commemoration Programs

09/07/2025

নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাস (০৯ জুলাই, ২০২৫)

• গত ২৪ ঘণ্টায় দেশের উপকূলীয় ও পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে অতি-ভারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ বিরাজমান আছে এবং উক্ত অববাহিকায় আগামী ০১ দিন ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
• ফেনী জেলার মুহুরি ও সেলোনিয়া নদীসমূহের পানি সমতল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় নদীসমূহের পানি সমতল স্থিতিশীল থাকতে পারে ও ফেনী জেলার বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে, যা পরবর্তীতে হ্রাস পেয়ে বন্যা পরিস্থিতি উন্নতি লাভ করতে পারে। এই অববাহিকায় আগামী ২৪ ঘণ্টা ভারি ও পরবর্তী ০২ দিন মাঝারি থেকে মাঝারি-ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
• আগামী ২৪ ঘণ্টায় হালদা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং চট্টগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে, যা পরবর্তীতে হ্রাস পেতে পারে।
• চট্টগ্রাম বিভাগের ফেনী, সাঙ্গু ও গোমতী নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, অপরদিকে মাতামুহুরি নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে। আগামী ০১ দিন গোমতী নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে, অপরদিকে সাঙ্গু ও মাতামুহুরি নদীসমূহের পানি সমতল হ্রাস পেতে পারে এবং পরবর্তী ০২ দিন উক্ত সকল নদীসমূহের পানি সমতল হ্রাস পেতে পারে।
• সিলেট বিভাগের মনু, ধলাই ও খোয়াই নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। আগামী ২৪ ঘন্টা নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেতে পারে; পরবর্তী ০২ দিন নদীসমূহের পানি সমতল স্থিতিশীল থাকতে পারে।
• ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল স্থিতিশীল আছে; আগামী ০২ দিন পানি সমতল বৃদ্ধি পেতে পারে এবং পরবর্তী ০৩ দিন পর্যন্ত পানি সমতল স্থিতিশীল থাকতে পারে; এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে; যা আগামী ০৫ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে; এই সময়ে নদীসমূহ বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।
• সুরমা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে ও কুশিয়ারা নদীর পানি সমতল স্থিতিশীল আছে; এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ০৩ দিন উক্ত নদীসমূহের পানি সমতল স্থিতিশীল থাকতে পারে। এই অববাহিকায় আগামী ০৩ দিন মাঝারি থেকে মাঝারি-ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বিস্তারিত দৈনিক প্রতিবেদন সংযুক্ত
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র, বাপাউবো

Address

Pani Bhaban, 72 Green Road
Dhaka
1205

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+880 2 9586483

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Water Development Board posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Water Development Board:

Share