AB Party Media Cell

AB Party Media Cell Media Cell,
Amar Bangladesh Party-এবি পার্টি
সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার মূলনীতি ত্রয়ের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার ও সমাধানমূলক রাজনৈতিক দল।

চলমান একটি হাসপাতাল রাতারাতি বন্ধ না করে তাদেরকে মাণ সংরক্ষণের সময় বেঁধে দেয়া যেতে পারে, কঠিন জরিমানা করা যেতে পারে।- ম...
13/06/2026

চলমান একটি হাসপাতাল রাতারাতি বন্ধ না করে তাদেরকে মাণ সংরক্ষণের সময় বেঁধে দেয়া যেতে পারে, কঠিন জরিমানা করা যেতে পারে।

- মজিবুর রহমান মন্জু
চেয়ারম্যান, এবি পার্টি

বাজেট নিয়ে এবি পার্টির প্রতিক্রিয়া;'ঘাটতি ও ঋণনির্ভর বাজেট অর্থনীতিকে আরও ঝুঁকির মুখে ঠেলে দেবে '১১ জুন ২০২৬, বৃহস্পতিব...
11/06/2026

বাজেট নিয়ে এবি পার্টির প্রতিক্রিয়া;

'ঘাটতি ও ঋণনির্ভর বাজেট অর্থনীতিকে আরও ঝুঁকির মুখে ঠেলে দেবে '

১১ জুন ২০২৬, বৃহস্পতিবার, ঢাকা
প্রেস বিজ্ঞপ্তি

আজ জাতীয় সংসদে উত্থাপিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়ে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ বিবৃতিতে বলেন, দেশের অর্থনীতি বর্তমানে যে গভীর সংকট ও অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে, সেই পরিস্থিতি থেকে উত্তরণের কোনো সুস্পষ্ট দিকনির্দেশনা এই বাজেটে নেই। বরং প্রস্তাবিত বাজেট অর্থনীতির বিদ্যমান দুর্বলতা দূর করার পরিবর্তে নতুন ঝুঁকি ও সংকট সৃষ্টি করবে।এই ঘাটতি ও ঋণনির্ভর বাজেট অর্থনীতিকে আরও ঝুঁকির মুখে ঠেলে দেবে।

তাঁরা বলেন, প্রায় আড়াই লাখ কোটি টাকার ঘাটতি নিয়ে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার যে বিশাল বাজেট প্রস্তাব করা হয়েছে, তা বাস্তবতার চেয়ে কাগুজে উচ্চাকাঙ্ক্ষার প্রতিফলন বেশি। সরকারের এই বাজেট মূলত জনগণকে পরিসংখ্যানের মোড়কে বিভ্রান্ত করার একটি প্রচেষ্টা। জনগণের প্রকৃত চাহিদা, অর্থনৈতিক সক্ষমতা এবং বর্তমান বাস্তবতা বিবেচনায় না নিয়ে একটি গতানুগতিক ও ঋণনির্ভর বাজেট উপস্থাপন করা হয়েছে।

নেতৃবৃন্দ বলেন, বাজেটে কর্মসংস্থান সৃষ্টি, দেশীয় ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, দারিদ্র্য বিমোচন, বৈষম্য হ্রাস এবং দুর্নীতি প্রতিরোধে কার্যকর ও সুস্পষ্ট কোনো কর্মপরিকল্পনা নেই। দেশের বিপুল সংখ্যক বেকার যুবকের জন্য নতুন কর্মসংস্থানের পথ উন্মুক্ত করার পরিবর্তে সরকার আবারও কর বৃদ্ধি ও ঋণনির্ভর অর্থনীতির পথেই হাঁটছে।

তাঁরা আরও বলেন, জনগণের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষ করের বাড়তি চাপ সৃষ্টি করে রাজস্ব আদায়ের যে পরিকল্পনা করা হয়েছে, তা মূল্যস্ফীতিকে আরও উসকে দেবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পাবে, সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে এবং মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। একই সঙ্গে অতিরিক্ত সরকারি ঋণ গ্রহণ বেসরকারি বিনিয়োগকে নিরুৎসাহিত করবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির গতিকে বাধাগ্রস্ত করবে।

এবি পার্টির নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, আওয়ামী ফ্যাসিবাদী আমলে যেভাবে পরিসংখ্যানের শুভঙ্করের ফাঁকির মাধ্যমে অর্থনীতির বাস্তব চিত্র আড়াল করা হতো, বর্তমান বাজেটেও সেই একই প্রবণতার প্রতিফলন দেখা যাচ্ছে। অথচ রাজস্ব ব্যয় ও উন্নয়ন ব্যয়ের অপচয় কমানো, দুর্নীতি নিয়ন্ত্রণ এবং অপ্রয়োজনীয় খাতে ব্যয় সংকোচনের কোনো কার্যকর উদ্যোগ বাজেটে দৃশ্যমান নয়।

তাঁরা বলেন, জনগণকে কর্মমুখী ও উৎপাদনশীল করে তোলার জন্য কৃষি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, উদ্যোক্তা উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানে বিশেষ গুরুত্ব দেওয়ার প্রয়োজন ছিল। কিন্তু প্রস্তাবিত বাজেটে সেই ধরনের দূরদর্শী উদ্যোগের অভাব স্পষ্ট।আকারে বড়, আবার ঘাটতি ও ঋণনির্ভর বাজেট কখনোই বাস্তবায়নযোগ্য হতে পারে না। এই বাজেট জনগণের আকাঙ্ক্ষা, অর্থনৈতিক বাস্তবতা এবং রাষ্ট্রের সক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এটি একটি গণবিরোধী বাজেট, যেখানে সাধারণ মানুষের স্বার্থের চেয়ে রাজস্ব আহরণ ও ঋণনির্ভর ব্যয় সম্প্রসারণকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

এবি পার্টি দেশের অর্থনীতিকে টেকসই ভিত্তির ওপর দাঁড় করাতে উৎপাদনমুখী বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি, দুর্নীতি দমন, ব্যয়সংকোচন এবং সামাজিক নিরাপত্তা জোরদারের মাধ্যমে বাজেট পুনর্বিবেচনার আহ্বান জানান।

“জুলাই সনদ বাস্তবায়নে সারা দেশে ‘গণভোটে হ্যাঁ ফোরাম’ গঠন করতে হবে”— মজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান, এবি পার্টি।
10/06/2026

“জুলাই সনদ বাস্তবায়নে সারা দেশে ‘গণভোটে হ্যাঁ ফোরাম’ গঠন করতে হবে”

— মজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান, এবি পার্টি।

ইসলামী ব্যাংক জামায়াতের মালিকানাধীন ব‍্যাংক নয়। তবে ইসলামী ব্যাংক গঠনে জামায়াতের লোকদের নিরঙ্কুশ অবদান আছে। সেজন্য জামা...
09/06/2026

ইসলামী ব্যাংক জামায়াতের মালিকানাধীন ব‍্যাংক নয়। তবে ইসলামী ব্যাংক গঠনে জামায়াতের লোকদের নিরঙ্কুশ অবদান আছে। সেজন্য জামায়াতের সাধারণ কর্মী-সমর্থকগণ ইসলামী ব‍্যাংক-কে ওউন করে, তারা মনে করে এটা তাদের ব‍্যাংক।
এস আলম গ্রুপের টাইকুন হওয়ার পেছনে ইসলামী ব‍্যাংকে কর্মরত জামায়াতপন্থী ডিরেক্টর ও অফিসারদের অপরিসীম অবদান আছে। সেই এস আলমের হাতেই তাদের তৈরী ইসলামী ব‍্যাংক বেদখল বা হাতছাড়া হবার আশংকা তৈরী হয়েছে।

জামায়াত যদি কখনও এদেশকে ইসলামি রাষ্ট্র বানাতে সক্ষম হয় একইভাবে একদিন সেটাও তাদের হাতছাড়া হয়ে যেতে পারে। মিশরে ইখওয়ানুল মুসলিমীন বা ব্রাদারহুডের পতন ও বিপর্যয় ঘটেছে মিশরীয় এস আলম ভার্সন সিসি’র হাতেই। ইতিহাস সেটাই বলে।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মন্জু ফেসবুক পোস্টে এমন মন্তব্য করেন।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জুর মতে, ১১ দলীয় জোট মূলত একটি নির্বাচনী ঐক্য ছিল। নির্দিষ্ট রাজনৈতিক অ্যা...
08/06/2026

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জুর মতে, ১১ দলীয় জোট মূলত একটি নির্বাচনী ঐক্য ছিল। নির্দিষ্ট রাজনৈতিক অ্যাজেন্ডা বা দীর্ঘমেয়াদি কর্মসূচির ভিত্তিতে জোটটি প্রতিষ্ঠিত হয়নি। সে সময় জামায়াতের পক্ষ থেকেও বলা হয়েছিল যে এটি শুধু একটি ‘নির্বাচনী জোট’। নির্বাচনের পর এই জোট কার্যকর থাকার কথাও ছিল না। তবে বর্তমানে জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় জোটটি কোনোভাবে টিকে আছে।

জোটের অভ্যন্তরীণ পরিস্থিতি সম্পর্কে মঞ্জু বলেন, কিছু টানাপোড়েন থাকাটা স্বাভাবিক। কারণ জোটের কিছু দল সংসদে প্রতিনিধিত্ব করছে, আবার কিছু দল সংসদের বাইরে রয়েছে। তা ছাড়া জোটটি আনুষ্ঠানিকভাবে খুব বেশি সংগঠিত নয়। ফলে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য দেখা দিচ্ছে। সংসদের সংরক্ষিত নারী আসনের বিষয়েও জোটের মধ্যে অসন্তোষ রয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে তাঁদের সঙ্গে কেউ কোনো আলোচনা করেনি বলেও উল্লেখ করেন।

সুত্র:
আজকের পত্রিকা
৮জুন ২০২৬

বিস্তারিত কমেন্টে।

দক্ষিণ এশিয়ার সব ককরোচ্ একজোট হও, মৈত্রী গড়। বিভেদের ধর্মতন্ত্র, দুর্নীতি’র উত্তরাধিকার চক্র, দলীয়করণবাদ, অলিগার্ক-লুট...
07/06/2026

দক্ষিণ এশিয়ার সব ককরোচ্ একজোট হও, মৈত্রী গড়। বিভেদের ধর্মতন্ত্র, দুর্নীতি’র উত্তরাধিকার চক্র, দলীয়করণবাদ, অলিগার্ক-লুটেরা-মাফিয়াদের নেটওয়ার্ক ছিন্ন করে দেশে দেশে আওয়াজ উঠুক মুক্তির-

মজিবুর রহমান মন্জু, চেয়ারম্যান, এবি পার্টি

প্রস্তাবিত বাজেটে জুলাই চেতনার প্রতিফলন নেই- ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সাধারণ সম্পাদক, এবি পার্টি
06/06/2026

প্রস্তাবিত বাজেটে জুলাই চেতনার প্রতিফলন নেই-

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ
সাধারণ সম্পাদক, এবি পার্টি

'দুর্নীতি ও লুটপাটের খেসারত জনগণ দেবে না: বিদ্যুতের দাম বৃদ্ধির বিরুদ্ধে এবি পার্টির হুঁশিয়ারি'
04/06/2026

'দুর্নীতি ও লুটপাটের খেসারত জনগণ দেবে না: বিদ্যুতের দাম বৃদ্ধির বিরুদ্ধে এবি পার্টির হুঁশিয়ারি'

বিরোধীদলকে সাথে নিয়ে সশরীরে রামিসার শোকাহত পরিবারের প্রতি শোক, সমবেদনা ও সংহতি প্রকাশ করার জন‍্য প্রধানমন্ত্রীকে আহ্বান ...
21/05/2026

বিরোধীদলকে সাথে নিয়ে সশরীরে রামিসার শোকাহত পরিবারের প্রতি শোক, সমবেদনা ও সংহতি প্রকাশ করার জন‍্য প্রধানমন্ত্রীকে আহ্বান জানালেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। এতে জাতি বার্তা পাবে দল মত নির্বিশেষে সবাই পাশবিকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও কঠোর।

সূত্র: দৈনিক যুগান্তর, দৈনিক কালবেলা।

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের ৩-৪ দিনের মাথায় বিএনপি জাতীয় নির্বাচন দাবি করেছিল। অথচ বিএনপি ক্ষমতায় বসার তিন ...
19/05/2026

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের ৩-৪ দিনের মাথায় বিএনপি জাতীয় নির্বাচন দাবি করেছিল। অথচ বিএনপি ক্ষমতায় বসার তিন মাস অতিক্রম হতে চললো স্থানীয় সরকার নির্বাচন কবে হবে সেটা এখনও কেউ স্পষ্ট করে জানেনা!
————————-
বাংলাভিশনের পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠানে এবি পার্টির চেয়ারম্যান
মজিবুর রহমান মঞ্জু

Address

Saiham Sky View Tower (4th Floor), 45 Bijoy Nagar Road
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when AB Party Media Cell posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share