Zia Cyber Force

Zia Cyber Force Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Zia Cyber Force, Political organisation, Dhaka.

Zia Cyber Force (পাবলিক গ্রুপ)
বিএনপির সর্ববৃহৎ অনলাইন স্বেচ্ছাসেবী সংগঠন।

Zia Cyber Force (পেজ)
অনলাইনের নির্ভীক যোদ্ধা।
www.ziacyberforce.com (web)

আমরা শক্তি আমরা সোর্স
আমরা জিয়া সাইবার ফোর্স।

৩ সেপ্টেম্বর ২০২৬ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মাননীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ১৯তম কারামুক্...
04/09/2026

৩ সেপ্টেম্বর ২০২৬ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মাননীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস।

১/১১-এর সরকারের সময় ২০০৭ সালের ৭ মার্চ ভোররাতে কোনো ওয়ারেন্ট, মামলা বা সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই বিএনপিকে নেতৃত্বশূন্য করার ষড়যন্ত্রে বাসা থেকে তুলে নেওয়া হয় বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে, যিনি আজ বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে পুনর্গঠনের পথে এগিয়ে নিচ্ছেন।

বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে ওইদিন ভোররাতে ঢাকা ক্যান্টনমেন্টের বাসা থেকে গ্রেপ্তার করে কারান্তরীণ করা হয়। এরপর বিনা বিচারে প্রায় ১৮ মাস কারাবন্দী থাকতে হয় তাঁকে। টানা ৫৫৪ দিন কারাবন্দী থাকার সময় রিমান্ডের নামে তাঁর ওপর চলে অমানবিক নির্যাতন। নিষ্ঠুর নির্যাতনে তাঁর মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়। মুমূর্ষু অবস্থায় তারেক রহমানকে রাজধানীর তৎকালীন পিজি হাসপাতালে ভর্তি করা হয়।

গণতন্ত্র, জনগণ ও জাতীয় স্বার্থের প্রশ্নে আপসহীন থাকার কারণে কারাগারে রিমান্ডের নামে তাঁর ওপর অমানবিক নির্যাতন চালানো হয়। রাষ্ট্রীয় হেফাজতে তাঁকে হত্যার ষড়যন্ত্রের পাশাপাশি চালানো হয় ভয়াবহ মিডিয়া সন্ত্রাস। কিন্তু কোনো ষড়যন্ত্রই তাঁর অদম্য মনোবল ভাঙতে পারেনি। জনগণের ভালোবাসা ও গণপ্রতিরোধের মুখে একে একে ব্যর্থ হয় সব ষড়যন্ত্র। সাজানো ১২টি মামলায় জামিন পাওয়ার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর পিজি হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মুক্তি পান বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান।

আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর জন্য, মহান আল্লাহর কাছে দোয়া পার্থনা করি,

Abdul Jolil
মোঃ আব্দুল জলিল
সভাপতি
, Zia Cyber Force কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

04/09/2026

আফসোস!
এখন অনেকেই পদ নেয় পরিচয় দেওয়ার জন্য,
দায়িত্ব পালনের জন্য না।
নেতার মন জয় করাই যাদের রাজনীতি,
সংগঠন বোঝা তাদের কাছে বিলাসিতা।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বৈরী আবহাওয়া উপেক্ষা করে জনস...
04/09/2026

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বৈরী আবহাওয়া উপেক্ষা করে জনসাধারণের বাঁধভাঙা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদযাপিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি।

০৪ সেপ্টেম্বর ২০২৬, নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ১ নং হাজীনগর ইউনিয়নের হাসুরা মৌজায় বৃহৎ বনায়ন কর্মসূচির আওতায় ২০.০ কিল...
04/09/2026

০৪ সেপ্টেম্বর ২০২৬, নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ১ নং হাজীনগর ইউনিয়নের হাসুরা মৌজায় বৃহৎ বনায়ন কর্মসূচির আওতায় ২০.০ কিলোমিটার স্ট্রিপ বাগানে ১৫ প্রজাতির প্রায় ২০ হাজার চারা রোপণ করা হয়েছে। ক্রসড্রাম থেকে বেলট্রি মৌজার রাজ্জাক চেয়ারম্যানের জমি পর্যন্ত এবং ভায়া হাসুরা মৌজার শিবেরশ্বরের জমি থেকে পলাশের জমি পর্যন্ত খাড়ির উভয় পাড়ে এ বনায়ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শেখ ফরিদুল ইসলাম। এছাড়াও বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সবুজায়নের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মানবতার পাশে চট্টগ্রাম-১৪ জসীম আহমেদ এমপি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর নির্দেশনাইবন্যায় ক্ষতি...
04/09/2026

মানবতার পাশে চট্টগ্রাম-১৪ জসীম আহমেদ এমপি
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী
জনাব তারেক রহমান এর নির্দেশনাই

বন্যায় ক্ষতিগ্রস্ত ও গৃহহীন পরিবারের মাঝে মোট ৩০ লাখ টাকা অনুদান প্রদান করেছেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ।

দুর্যোগের এই কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য
জিয়া সাইবার ফোর্স এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।

আপনার এই মহৎ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং অনুকরণীয়। আল্লাহ আপনার এই দানকে কবুল করুন।

#বন্যা #মানবিক_সহায়তা #চট্টগ্রাম_১৪ #জসীম_উদ্দীন_আহমেদ

বগুড়ার এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়ে গাড়িতে থাকা প্র...
04/09/2026

বগুড়ার এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়ে গাড়িতে থাকা প্রতিমন্ত্রী আহত হয়েছেন।

ঘটনাটা সত্যিই বিরাট। এক শ্রবণ প্রতিবন্ধী নারী হঠাৎ প্রতিমন্ত্রীর গাড়ির সামনে চলে আসেন। তাকে বাঁচাতে গিয়ে চালক কোনো ঝুঁকি না নিয়ে গাড়িটি রাস্তার পাশের ধানখেতে নামিয়ে দেন। এতে গাড়িতে থাকা প্রতিমন্ত্রী আব্দুল বারী আহত হন এবং পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

তারেক রহমানের বিএনপি সরকার বলেই এমন ঘটনা সম্ভব। কারণ এখানে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা ক্ষমতা দেখিয়ে সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছেন না, বরং একজন সাধারণ মানুষের জীবন বাঁচাতে নিজের জীবনও ঝুঁকির মধ্যে ফেলছেন। বিগত স্বৈরাচার সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের মতো সাধারণ মানুষের ওপর অত্যাচার নয়, জনগণের জীবন ও নিরাপত্তাকে গুরুত্ব দেওয়ার এই মানসিকতাই বড় পরিবর্তন।

টাঙ্গাইলের ঐতিহ্য, সংস্কৃতি ও স্বাদের এক বর্ণাঢ্য মিলনমেলা ‘সুইট ফেস্টিভ্যাল ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন গণপ্রজাত...
04/09/2026

টাঙ্গাইলের ঐতিহ্য, সংস্কৃতি ও স্বাদের এক বর্ণাঢ্য মিলনমেলা ‘সুইট ফেস্টিভ্যাল ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু, এমপি।

টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই ব্যতিক্রমী উৎসব ৪ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত টাঙ্গাইল পৌর উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে। শতবর্ষের ঐতিহ্য বহনকারী টাঙ্গাইলের খ্যাতিমান মিষ্টি প্রস্তুতকারকদের তৈরি নানা ধরনের ঐতিহ্যবাহী মিষ্টির সমাহারের পাশাপাশি উৎসবে স্থান পেয়েছে বিশ্ববিখ্যাত টাঙ্গাইল শাড়ি, স্থানীয় কুটির শিল্প, হস্তশিল্প এবং জেলার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের নানা অনুষঙ্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় প্রতিমন্ত্রী বলেন, টাঙ্গাইল শুধু একটি জেলার নাম নয়; এটি বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও সৃজনশীলতার এক উজ্জ্বল প্রতীক। টাঙ্গাইলের মিষ্টি ও শাড়ি দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও সমাদৃত। এই ধরনের আয়োজন স্থানীয় পণ্যের প্রসার, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং পর্যটন শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দেশি-বিদেশি ষড়যন্ত্রের ধারাবাহিকতায় ১/১১-এর সরকার বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোকে মিথ্যা মামলায় গ্রেপ...
04/09/2026

দেশি-বিদেশি ষড়যন্ত্রের ধারাবাহিকতায় ১/১১-এর সরকার বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে নির্মম নির্যাতন চালায়; সেই নির্যাতনের দীর্ঘমেয়াদি অভিঘাতে ২০১৫ সালে তিনি মৃত্যুবরণ করেন।

ভূমিকম্পসহ বড় ধরনের দুর্যোগ মোকাবিলায় সরকার ১ লাখ স্বেচ্ছাসেবকের একটি প্রশিক্ষিত ভিত্তি গড়ে তুলছে বলে জানিয়েছেন দুর্যো...
04/09/2026

ভূমিকম্পসহ বড় ধরনের দুর্যোগ মোকাবিলায় সরকার ১ লাখ স্বেচ্ছাসেবকের একটি প্রশিক্ষিত ভিত্তি গড়ে তুলছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন। ইতোমধ্যে ৭০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত করা হয়েছে বলেও জানান তিনি।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে মহিলা আসন-১০-এর সরকারি দলের সদস্য নিলুফার চৌধুরী মনির সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

নিলুফার চৌধুরী মনি ভূমিকম্পের মতো বড় দুর্যোগ মোকাবিলায় সরকারের প্রস্তুতি এবং উদ্ধার সরঞ্জামের বিষয়ে জানতে চান।

জবাবে প্রতিমন্ত্রী বলেন, ভূমিকম্পের পর উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য সরকার প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতেও কার্যক্রম চলছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে ১ লাখ স্বেচ্ছাসেবকের একটি ভিত্তি গড়ে তোলার কার্যক্রম চলছে। ইতোমধ্যে ৭০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত করা হয়েছে। তাদের প্রশিক্ষণের মাধ্যমে ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগের সময় সঠিকভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য সক্ষম করে তোলা হচ্ছে।

উদ্ধার সরঞ্জামের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ভূমিকম্প মোকাবিলায় প্রয়োজনীয় সরঞ্জামের তালিকা অনেক বড়। ইতোমধ্যে সরকার বিভিন্ন ধরনের সরঞ্জাম ক্রয় করেছে। এসব সরঞ্জাম বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, আনসারসহ দুর্যোগ মোকাবিলায় সরাসরি কাজ করে এমন বিভিন্ন সংস্থার মধ্যে বিতরণ করা হয়েছে।

বর্তমান সরকার একটি কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়তে চায়।রাষ্ট্র তার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষ...
04/09/2026

বর্তমান সরকার একটি কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়তে চায়।

রাষ্ট্র তার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের নাগরিকদের প্রয়োজনীয় সহায়তা দেবে। অপরদিকে নাগরিকগণ রাষ্ট্রের প্রতি তাদের সকল নাগরিক দায়িত্ব পালন করবে।

এভাবেই রাষ্ট্র ও সরকার এবং নাগরিকদের মধ্যকার পারস্পরিক দায়িত্ব ও আস্থা এবং আলাপের মাধ্যমেই গড়ে উঠবে সকলের কাঙ্ক্ষিত কল্যাণমূলক রাষ্ট্র। এই রাষ্ট্র এবং সমাজে কেউ যাতে পিছিয়ে না থাকে তা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। এ জন্য প্রয়োজন সম্মিলিত উদ্যোগ ও সহায়তা।

-তারেক রহমান
মাননীয় প্রধানমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Zia Cyber Force posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Zia Cyber Force:

Shortcuts

Share