Bangladesh Jatiyatabadi Krishak Dal

Bangladesh Jatiyatabadi Krishak Dal "জাতীয়তাবাদী কৃষকদলের পেইজ"
(1)

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কৃষক শাখা।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালের ৩০ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল প্রতিষ্ঠা করেন। সে সময় বিচারপতি আবদুস সাত্তারকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়।

কৃষি নির্ভর এই দেশকে কৃষি খাতে সমৃদ্ধির সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়াই বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের অঙ্গীকার।

06/09/2026

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে "জিয়া স্মৃতি বইমেলা-২০২৬"।

প্রধান অতিথি: গয়েশ্বর চন্দ্র রায় এমপি, সদস্য -জাতীয় স্থায়ী কমিটি, বিএনপি।

সরাসরি | বাংলা একাডেমী প্রাঙ্গন, রমনা, ঢাকা | ০৬ সেপ্টেম্বর ২০২৬, রবিবার

29/08/2026

আওয়ামী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গুম-খুনের শিকার এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান।

প্রধান অতিথি: জনাব তারেক রহমান, এমপি
মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

সরাসরি | করবী হল, প্রধানমন্ত্রীর কার্যালয়, তেজগাঁও, ঢাকা | ২৯ আগস্ট ২০২৬, শনিবার

পড়ে দেখতে পারেন
20/07/2026

পড়ে দেখতে পারেন

একটি রাজনৈতিক দলের জন্য ক্ষমতায় আসা যেমন বড় অর্জন, তেমনি ক্ষমতায় থেকে জনগণের আস্থা ধরে রাখা তার চেয়েও বড় পরী....

27/05/2026
15/05/2026

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের(সচিব পদমর্যাদায়) চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় কৃষিবিদ হাসান জাফির তুহিনকে পাবনা-৩ আসনের নেতাকর্মীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এডমিন পোস্ট

10/05/2026

সদ্য যোগদানকৃত বিএমডিএ'র চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন মহোদয়ের আগমন উপলক্ষে সম্বর্ধনা ও মতবিনিময় সভা।

সচিব পদমর্যাদায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি ...
05/05/2026

সচিব পদমর্যাদায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি জনাব কৃষিবিদ হাসান জাফির তুহিন কে শুভেচ্ছা ও অভিনন্দন।

৫ অগাস্ট পরবর্তী রাজনীতির সবচেয়ে ভয়ংকর অস্ত্র তথ্য-সন্ত্রাস===================ফ্যাসিবাদ পতনের পর আমরা ভেবেছিলাম মুক্ত বা...
30/04/2026

৫ অগাস্ট পরবর্তী রাজনীতির সবচেয়ে ভয়ংকর অস্ত্র তথ্য-সন্ত্রাস
===================
ফ্যাসিবাদ পতনের পর আমরা ভেবেছিলাম মুক্ত বাতাস পাব। কিন্তু মাঠে এসেছে নতুন দানব—ডিজিটাল নৈরাজ্য। বুলেটের চেয়ে ভয়ংকর হয়ে উঠেছে "শব্দ বোমা, মিথ্যা ফটোকার্ড, কাটপিস ভিডিও, এআই ডিপফেক আর বট বাহিনী"।

কেন এগুলো সবচেয়ে বড় বিপর্যয়?

১. শব্দ বোমা: একটা মিথ্যা ১০০ বার বললে সত্য হয়ে যায়—গোয়েবলসের এই ফর্মুলা এখন ফেসবুক-টিকটকে। “অমুক নেতা ভারতে পালাচ্ছে”, “তমুক দল নিষিদ্ধ হচ্ছে”—এক লাইনের গুজব দিয়ে লাখ মানুষের মন বিষিয়ে দেওয়া হয়।

২. মিথ্যা ফটোকার্ড ও কাটপিস নিউজ: কোনো নেতার ৫ বছর আগের বক্তব্যের ১০ সেকেন্ড কেটে ছড়িয়ে দেওয়া হয়। লোগো লাগিয়ে এমন ফটোকার্ড বানানো হয় যা দেখে মনে হবে প্রথম আলো বা বিবিসি নিউজ। সাধারণ মানুষ যাচাই করার সময় পায় না।

৩. এআই প্রযুক্তির অপব্যবহার: এটাই সবচেয়ে বিপজ্জনক। ভয়েস ক্লোন করে কারো মুখে যা ইচ্ছা বসিয়ে দেওয়া যায়। ডিপফেক ভিডিওতে নেতাকে দিয়ে এমন কথা বলানো যায় যা সে জীবনেও বলেনি। ২০২৪-এর নির্বাচনগুলোতে সারা দুনিয়ায় এটা হয়েছে, বাংলাদেশে ৫ অগাস্টের পর এটা মহামারী।

৪. বট আইডি ও ফার্ম: হাজার হাজার ফেক আইডি একসাথে একটা মিথ্যা ট্রেন্ড করে। কমেন্টে গালাগালি করে, রিপোর্ট মেরে সত্য বলা আইডি ডাউন করে দেয়। এতে মনে হয় “সবাই এটাই বলছে”, অথচ বাস্তবে ১০টা ছেলে ১০ হাজার আইডি চালাচ্ছে।

ক্ষতিটা কোথায়?
------------------

এইগুলা বন্ধ না করলে তিনটা জিনিস মরবে:

সমাজ: মানুষ মানুষকে আর বিশ্বাস করবে না। সত্য-মিথ্যা আলাদা করতে না পেরে সবাই সবাইকে সন্দেহ করবে। পরিবারে, মহল্লায় ভাঙন ধরবে।

সভ্যতা: যুক্তি-তর্কের জায়গা দখল করবে গালি আর গুজব। শিক্ষিত মানুষও শেয়ার করার আগে ভাববে না। একটা জাতি যখন তথ্য যাচাই করার ক্ষমতা হারায়, সে সভ্যতার দৌড়ে পিছিয়ে পড়ে।

রাজনীতি: ভালো মানুষ রাজনীতিতে আসতে ভয় পাবে। কারণ কখন তার নামে একটা এআই ভিডিও বানিয়ে ক্যারিয়ার শেষ করে দেবে ঠিক নাই। রাজনীতি তখন শুধু নোংরা লোকদের দখলে যাবে। আর জনগণ নেতা বাছবে লাইক-কমেন্ট দেখে, কাজ দেখে না।

তাহলে পথ কী?

১. আইন, কিন্তু মুক্তি না: ডিজিটাল নিরাপত্তা আইনের নামে ভিন্নমত দমন করা যাবে না। বরং নির্বাচন কমিশন ও বিটিআরসি-কে দিয়ে স্বাধীন ফ্যাক্ট-চেক সেল করতে হবে।

২. ডিজিটাল সাক্ষরতা: স্কুল থেকে শেখাতে হবে—শেয়ার করার আগে সোর্স দেখো। ছবি গুগলে রিভার্স সার্চ করো। ভিডিওর ঠোঁট মিলছে কিনা খেয়াল করো।

৩. রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার: সব দলকে প্রকাশ্যে বলতে হবে—আমরা বট পালব না, ফটোকার্ড বানাব না। যে কর্মী বানাবে তাকে বহিষ্কার। নিজের ঘর ঠিক না করলে অন্যকে দোষ দিয়ে লাভ নাই।

৪. সামাজিক বয়কট: যে পেজ/আইডি মিথ্যা ছড়ায়, তাকে আনফলো করুন। রিপোর্ট করুন। গুজব শেয়ারকারীকে ভদ্রভাবে ধরিয়ে দিন।

৫ অগাস্ট আমাদের দ্বিতীয় ধাপে মুক্তি দিয়েছে। এই মুক্তির স্বাধীনতাকে যদি আমরা এআই আর বটের কাছে বর্গা দিয়ে দিই, তাহলে রক্ত বৃথা যাবে।

"তোমার পতাকা যারে দিয়েছ তারে বহিবারে দাও শকতি"—সেই শক্তির প্রথম শর্ত হলো সত্য চিনতে পারা। গুজবের রাজনীতি বন্ধ না হলে নতুন বাংলাদেশ মুখ থুবড়ে পড়বে।

আজ পাবনা-৩ নির্বাচনী আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের...
11/03/2026

আজ পাবনা-৩ নির্বাচনী আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নির্বাচনী স্পেশাল বেঞ্চে অবৈধ ফলাফল বাতিল পূর্বক ভোট পুন:গণনা চেয়ে আবেদন করেন। নির্বাচনী স্পেশাল বেঞ্চের একক বিচারক বিচারপতি মো: জাকির হোসেন শুনানি শেষে অবৈধ ফলাফল বাতিল এবং ভোট পুন:গণণা চেয়ে আবেদন গ্রহণ করেন এবং আগামী ১৪জুন ২০২৬ তারিখে শুনানির দিন ধার্য্য করেছেন। আদেশে তিনি ওই আসনের ব্যালট সহ প্রয়োজনীয় সামগ্রী সংরক্ষণের নির্দেশ দিয়েছেন। ইনশাল্লাহ আমরা ভালো কিছুর প্রত্যাশায় রইলাম।
Krishibid Hasan Zafir Tuhin

Address

28/1 Naya Paltan
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Jatiyatabadi Krishak Dal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Jatiyatabadi Krishak Dal:

Shortcuts

Share