বাংলাদেশ আওয়ামী লীগ

বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগের মূলনীতিসমূহ:

বাঙালি জাতীয়তাবাদ: বাঙালি জাতির স্বতন্ত্র জাতি-রাষ্ট্র ও আত্মপরিচয় প্রত

07/08/2026
বিদ্যুৎ মন্ত্রণালয় পেজ থেকে এক প্রকারের হুমকিই দেওয়া হয়েছে। বিদ্যুৎ বিল নিয়ে, মিথ্যে অভিযোগ বা গুজব ছড়ালে আইনানুগ ব্যবস্...
04/08/2026

বিদ্যুৎ মন্ত্রণালয় পেজ থেকে এক প্রকারের হুমকিই দেওয়া হয়েছে। বিদ্যুৎ বিল নিয়ে, মিথ্যে অভিযোগ বা গুজব ছড়ালে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অথচ ঐ পোস্টেই আবার উনারা লিখেছেন, যারা অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ করেছেন। তাদের সমস্যার সমাধান উনারা করেছেন।

অর্থাৎ উনাদের হুমকি প্রদানের স্টেটমেন্টের সাথে কিন্তু অভিযোগের ভিত্তিতে সমাধানের স্টেটমেন্ট, একটির সাথে অন্যটি সাংঘর্ষিক। তাহলে গুজব কোথায়?

যাইহোক, আমার চার সদস্যের পরিবারে ২০০-৩০০ ইউনিটের মত খরচ হয়ে থাকে। মে মাসে যেমন ২৯৪ ইউনিট। কিন্তু জুন মাসে এসে সেটি ৪০৬ ইউনিট হয়ে গিয়েছে। ১০০ ইউনিট বেশী।

এখন দেখেন, আপনাদের মিটার রিডিং নিতে আসা অলস কিংবা অসভ্য ব্যক্তিটি দায়িত্বে অবহেলা করে যদি প্রতি মাসেই অনুমানের ভিত্তিতে/ ভুল মিটার রিডিং নিয়ে থাকে। কিন্তু জুন মাসে এসে হঠাৎ ওর দায়িত্বের চেতনাদন্ড জেগে উঠে। ঐ বিল এডজাস্টমেন্ট করে। তাহলে এটার খেসারত তো আমাকেই দিতে হবে নাকি?

আবাসিক বাড়িতে -
২০০-৩০০ বিদ্যুৎ মূল্য প্রতি ইউনিট ৯.১০ টাকা।
৩০১-৪০০ বিদ্যুৎ মূল্য প্রতি ইউনিট ৯.৬২ টাকা।
কিন্তু ৪০১-৬০০ বিদ্যুৎ মূল্য প্রতি ইউনিট ১৫.০১ টাকা।

ধরুন, আমি ব্যবহার করেছিলাম ৯.১০ টাকা মূল্যের বিদ্যুৎ কিন্তু জুন মাসে আপনাদের এডজাস্টমেন্টের কারণে অতিরিক্ত ইউনিট যোগ করায়....... আমাকে ৯.৬২ কিংবা ১৫.০১ টাকার বিদ্যুৎ মূল্য চুকাতে হবে!

এটা কী চোরামি নয়?

যদিও ঠিক কী কারণে জানিনা, আমার এই মাসে ৮.৫০ টাকার মতো ইউনিট প্রতি বিদ্যুৎ এসেছে। ৯ টাকা + এলে তো আরও অনেক বেশী বিল আসতো...

যাইহোক, এই যে একই লাইফস্টাইল, একই বিদ্যুৎ খরচ করার পরেও অতিরিক্ত ইউনিট শো করায় আমার ১৪৮১ টাকা অতিরিক্ত বিল জুন মাসে দিতে হবে।

আমাদের ক্ষোভ কিংবা প্রতিবাদটা তো এখানেই...আর এটা তো নতুন নয়। প্রতি বছরেই এই মাস এসে মানুষ আতঙ্কে থাকে।

আপনাদের স্লোগানই তো হচ্ছে: বিদ্যুৎ সাশ্রয়ের অঙ্গীকার, আলোকিত হোক সকল পরিবার।

সেখানে হুমকি ধামকি দিয়ে সমস্যার সমাধান করা যাবে? এটা একটি মন্ত্রণালয়ের প্রফেশনালিজমের মধ্যেই পড়ে না।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ আওয়ামী লীগ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share