জ্ঞানবৃক্ষ ফাউন্ডেশন

জ্ঞানবৃক্ষ ফাউন্ডেশন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from জ্ঞানবৃক্ষ ফাউন্ডেশন, Social service, Dhaka.

মেধা যাচাই পরীক্ষা সম্পর্কিত ঘোষণামেধা যাচাই পরীক্ষা-১ এর ফলাফল সকল অংশগ্রহণকারীকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে...
08/05/2025

মেধা যাচাই পরীক্ষা সম্পর্কিত ঘোষণা

মেধা যাচাই পরীক্ষা-১ এর ফলাফল সকল অংশগ্রহণকারীকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। সর্বোচ্চ ৩৯ নম্বর পেয়েছে দুইজন শিক্ষার্থী এবং ৩০ বা তার বেশি নম্বর পেয়েছে আরও ৭ জন।

ইন শা আল্লাহ, পরীক্ষা-২ এর দিন সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত শীর্ষ ৫ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হবে।

এছাড়া, দুইটি পরীক্ষায় ধারাবাহিকভাবে ভালো ফল করা শিক্ষার্থীরা বৃত্তির জন্য বিবেচিত হবে। তবে যদি কোনো বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এই দুটি পরীক্ষায় হতাশাজনক ফলাফল করে, তাহলে তার বৃত্তি বাতিল করা হতে পারে।

পরবর্তী পরীক্ষা ইন শা আল্লাহ জুন মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে।

সবার সফলতা কামনা করি।

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা'২৫ এ অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের জন্য রইল আন্তরিক দোয়া ও শুভকামনা🥀
10/04/2025

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা'২৫ এ অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের জন্য রইল
আন্তরিক দোয়া ও শুভকামনা🥀

সকলকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা!💚
30/03/2025

সকলকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা!💚

জ্ঞানবৃক্ষ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মেধা যাচাই পরীক্ষা, আলোচনা সভা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান সফল ভাবে সম্পন্ন হলো আ...
29/03/2025

জ্ঞানবৃক্ষ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মেধা যাচাই পরীক্ষা, আলোচনা সভা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান সফল ভাবে সম্পন্ন হলো আলহামদুলিল্লাহ💚

💚
28/03/2025

💚

আগামী কাল সকাল 10 টায়।সরকারি আলিমুদ্দিন কলেজ।মেধা যাচাই পরীক্ষা! HSC 26(বিজ্ঞান বিভাগ)।
28/03/2025

আগামী কাল সকাল 10 টায়।

সরকারি আলিমুদ্দিন কলেজ।
মেধা যাচাই পরীক্ষা! HSC 26(বিজ্ঞান বিভাগ)।

📢 জ্ঞানবৃক্ষ ফাউন্ডেশন আয়োজন করছে: মেধা যাচাই পরীক্ষা ও শিক্ষাবৃত্তি প্রদান 📢শিক্ষা প্রত্যেকের অধিকার, কিন্তু শুধু প্রতি...
23/03/2025

📢 জ্ঞানবৃক্ষ ফাউন্ডেশন আয়োজন করছে: মেধা যাচাই পরীক্ষা ও শিক্ষাবৃত্তি প্রদান 📢

শিক্ষা প্রত্যেকের অধিকার, কিন্তু শুধু প্রতিভা থাকলেই হয় না—সঠিক সুযোগও প্রয়োজন। জ্ঞানবৃক্ষ ফাউন্ডেশন সেই মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য আয়োজন করছে মেধা যাচাই পরীক্ষা, যেখানে নির্বাচিত শিক্ষার্থীরা শিক্ষাবৃত্তি পাওয়ার সুযোগ পাবে।

📌 প্রথম ধাপে চূড়ান্ত বাছাইয়ের পর যারা মনোনীত হয়নি, তারাও ভালো ফল করলে শিক্ষাবৃত্তির সুযোগ পেতে পারে!

🔹 পরীক্ষার সময়: সকাল ১০টা - ১১টা
🔹 গুণীজনসহ আলোচনা সভা ও শিক্ষাবৃত্তি প্রদান: সকাল ১১টা - দুপুর ১টা
🔹 স্থান: সরকারি আলিমুদ্দিন কলেজ, হাতীবান্ধা
🔹 তারিখ: ২৯ মার্চ ২০২৫ ইং

🎯 কেন এই পরীক্ষা?
আমরা বিশ্বাস করি, সঠিক সহায়তা পেলে প্রতিভা বিকশিত হয়—এবং তা শুধু একজন নয়, পুরো সমাজের পরিবর্তন আনতে পারে। তাই আমরা দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে চাই, যেন প্রতিভার অভাবে নয়, বরং প্রতিভার জন্যই তারা এগিয়ে যেতে পারে!

📢 তোমার মেধার প্রকৃত মূল্যায়নের সময় এসেছে!
এই সুযোগ হাতছাড়া কোরো না!

📌 আয়োজনে: জ্ঞানবৃক্ষ ফাউন্ডেশন 🌿

📞 যেকোনো তথ্যের জন্য যোগাযোগ:
☎ Ahsan Habib Mujahid – 01650-281911
☎ Anm Shahadad Hossain – 01601-153156

🌐 আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/share/1A9rWbwsuG/

তুরস্কে ফুল-ফ্রি স্কলারশিপ! 🇹🇷🎓তুমি কি তুরস্কের শীর্ষ বিশ্ববিদ্যালয়ে ফুল-ফ্রি স্কলারশিপে পড়ার স্বপ্ন দেখো? YTB-IsDB Join...
13/03/2025

তুরস্কে ফুল-ফ্রি স্কলারশিপ! 🇹🇷🎓

তুমি কি তুরস্কের শীর্ষ বিশ্ববিদ্যালয়ে ফুল-ফ্রি স্কলারশিপে পড়ার স্বপ্ন দেখো? YTB-IsDB Joint Scholarship Program 2025 নিয়ে এসেছে সুযোগ, সম্মান, ও সাফল্যের এক অনন্য দুয়ার!

✅ সম্পূর্ণ বিনামূল্যে উচ্চশিক্ষার সুযোগ
✅ বিশ্ববিদ্যালয়ে সরাসরি ভর্তি সহায়তা
✅ মাসিক বৃত্তি (স্টাইপেন্ড) $৩৫০-$৪০০ পর্যন্ত
✅ টিউশন ফি ও আবাসন সম্পূর্ণ ফ্রি
✅ ফ্লাইট টিকিট ও স্বাস্থ্যবীমা
✅ ১ বছরের তুর্কি ভাষা কোর্স
✅ প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম

বিশ্বের স্বীকৃত শীর্ষ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ!

এই স্কলারশিপের মাধ্যমে আপনি তুরস্কের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার সুযোগ পাবেন, যেমনঃ

🏛 Bilkent University
🏛 Middle East Technical University (METU)
🏛 Istanbul University
🏛 Ankara University
🏛 Hacettepe University
🏛 Bogazici University
🏛 Yildiz Technical University

🎓 বিজ্ঞান ও প্রযুক্তি সংশ্লিষ্ট বিষয়ে পড়ার সুযোগ রয়েছে।

কে কে আবেদন করতে পারবে?

✔ ২০২৩ বা ২০২৪ সালের এইচএসসি ব্যাচের শিক্ষার্থী হতে হবে।
✔ এইচএসসিতে সকল বিষয়ে A+ থাকতে হবে।
✔ বিজ্ঞান ও প্রযুক্তি সংশ্লিষ্ট বিষয়ে উচ্চশিক্ষার আগ্রহ থাকতে হবে।

📅 আবেদন শুরু: ১০ মার্চ ২০২৫
📅 শেষ তারিখ: ২০ মার্চ ২০২৫

👉 এখনই প্রস্তুতি নিন!
বিশ্বমানের শিক্ষা, আন্তর্জাতিক পরিবেশ, এবং দারুণ ক্যারিয়ারের সুযোগ পেতে এই স্কলারশিপের জন্য আবেদন করুন।

🔗 বিস্তারিত জানতে ও আবেদন করতে ভিজিট করুন:
🌐 www.isdb.org/scholarships
🌐 https://www.turkiyeburslari.gov.tr/partneredprograms

📢 শেয়ার করে বন্ধুদের জানিয়ে দাও! হয়তো এই সুযোগটাই তাদের ভবিষ্যৎ বদলে দিতে পারে! 🚀

এছাড়া যেকোনো জিজ্ঞাসায় আমায় ইনবক্স করো অথবা 01650281911 নাম্বারে কল করো।

11/03/2025

জ্ঞানবৃক্ষ ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি ২০২৪ – ২৯ মার্চ পরীক্ষার সিলেবাস

#জ্ঞানবৃক্ষ_ফাউন্ডেশন_শিক্ষাবৃত্তি_২০২৪-এর পরবর্তী পরীক্ষা ২৯ মার্চ অনুষ্ঠিত হবে, ইন শা আল্লাহ্। এই পরীক্ষায় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভালো ফলাফলকারীদের বৃত্তির জন্য বিবেচনা করা হবে।

পরীক্ষার বিবরণ:

✅ মোট নম্বর: ৫০
✅ সময়: ১ ঘণ্টা
✅ বিষয়: পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান (প্রথম পত্র)
✅ প্রশ্নের ধরন: সংক্ষিপ্ত ও বহুনির্বাচনী

সিলেবাস:

📌 পদার্থবিজ্ঞান (প্রথম পত্র)

ভেক্টর

নিউটনিয়ান বলবিদ্যা

মহাকর্ষ ও অভিকর্ষ

📌 রসায়ন (প্রথম পত্র)

গুণগত রসায়ন

মৌলের পর্যাবৃত্ত ধর্ম

📌 উচ্চতর গণিত (প্রথম পত্র)

ম্যাট্রিক্স

সরলরেখা

অন্তরীকরণ

📌 জীববিজ্ঞান (প্রথম পত্র)

কোষ ও কোষের গঠন

কোষ বিভাজন

অণুজীব

✅ যারা বৃত্তিপ্রাপ্ত, তাদের পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক।
✅ যারা আবেদন করেও মনোনীত হয়নি, তারাও অংশ নিতে পারবে।
✅ HSC- 2026 বিজ্ঞান বিভাগের যে কেউ পরীক্ষায় অংশ নিতে পারবে।

পরীক্ষার ভালো প্রস্তুতির জন্য নিয়মিত অধ্যয়ন করো, ইন শা আল্লাহ্ সফল হবে।

”জ্ঞানবৃক্ষ ফাউন্ডেশন”

জ্ঞানবৃক্ষ ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি ২০২৪ – চূড়ান্ত ফলাফল ঘোষণা: #জ্ঞানবৃক্ষ_ফাউন্ডেশন_শিক্ষাবৃত্তি_২০২৪-এর চূড়ান্ত ফলাফল প...
08/03/2025

জ্ঞানবৃক্ষ ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি ২০২৪ – চূড়ান্ত ফলাফল ঘোষণা:

#জ্ঞানবৃক্ষ_ফাউন্ডেশন_শিক্ষাবৃত্তি_২০২৪-এর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীদের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে ফলাফল জানিয়ে দেওয়া হয়েছে।

যারা বৃত্তি পাওনি, তাদের জন্য নির্দেশনা:

ভাইভায় অংশ নেওয়ার পরও যারা বৃত্তির জন্য মনোনীত হতে পারোনি, তাদের হতাশ হওয়ার কিছু নেই। আমরা জানি, আরো অনেকেই বৃত্তির জন্য যোগ্য ছিলে, কিন্তু আমাদেরও কিছু সীমাবদ্ধতা রয়েছে,আমাদের ফান্ড সীমিত। আমাদের লক্ষ্য কেবল মেধাবীদের পুরস্কৃত করা নয়, বরং প্রকৃত প্রয়োজন অনুযায়ী সহায়তা পৌঁছে দেওয়া। তাই, সবচেয়ে বেশি প্রয়োজন যাদের, তাদেরকেই অগ্রাধিকার দিতে হয়েছে।

পরবর্তী সুযোগ ও পরীক্ষার সময়সূচি:

বৃত্তির জন্য নির্বাচিত হওয়া কিংবা ভবিষ্যতে বৃত্তির জন্য বিবেচিত হওয়ার জন্য পরবর্তী পরীক্ষাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

✅ আগামী ২৯ মার্চ ২০২৫ তারিখে প্রথম লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, ইন শা আল্লাহ্।
✅ এরপর প্রতি ৩ মাস অন্তর পরীক্ষা নেওয়া হবে।
✅ যারা ভালো ফলাফল করবে এবং অর্থনৈতিকভাবে অসচ্ছল থাকবে, তাদের বৃত্তির জন্য বিবেচনা করা হবে।
✅ যারা বৃত্তি পেয়েছো, তাদের সকল পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক।
✅ যারা আবেদন করেও মনোনীত হতে পারোনি, তারাও পরীক্ষায় অংশ নিতে পারবে।

বৃত্তিপ্রাপ্তদের জন্য নির্দেশনা:

যারা ইতোমধ্যে বৃত্তি পেয়েছো, এটি কেবল একটি সুযোগ নয়, বরং একটি দায়িত্ব। নিয়মিত ভালো ফলাফল করতে না পারলে প্রয়োজনে বৃত্তি বাতিল করা হতে পারে।

তাই, যারা এবার বৃত্তি পাওনি, মনোবল হারাবে না—পরিশ্রম চালিয়ে যাও, সামনে আরও সুযোগ আসবে, ইন শা আল্লাহ্।
আর যারা নির্বাচিত হয়েছো, তোমাদের জন্য শুভকামনা! দায়িত্বশীলতার সঙ্গে এই সুযোগের সদ্ব্যবহার করো।

জ্ঞানবৃক্ষ ফাউন্ডেশন

 #জ্ঞানবৃক্ষ_ফাউন্ডেশন_শিক্ষাবৃত্তি_2024 দ্বিতীয় ধাপের বাছাই শেষে নির্বাচিতদের নাম্বারে এই মেসেজটি পাঠানো হয়েছে। ভাইভা...
22/02/2025

#জ্ঞানবৃক্ষ_ফাউন্ডেশন_শিক্ষাবৃত্তি_2024

দ্বিতীয় ধাপের বাছাই শেষে নির্বাচিতদের নাম্বারে এই মেসেজটি পাঠানো হয়েছে। ভাইভা & তথ্য ভেরিফিকেশন করে ইন শা আল্লাহ্ 7 দিনের মধ্যেই ফলাফল দেয়া হবে।

ভাইভা তে বিজ্ঞানের পঠিত বিষয়সমূহ থেকে বেসিক প্রশ্ন করা হবে।

মার্চ মাস থেকেই বৃত্তিপ্রাপ্তরা বৃত্তির জন্য বরাদ্দ টাকা পেয়ে যাবে।

Address

Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when জ্ঞানবৃক্ষ ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category