Chhatra majlis Dhaka City North ছাত্র মজলিস ঢাকা মহানগরী উত্তর

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Chhatra majlis Dhaka City North ছাত্র মজলিস ঢাকা মহানগরী উত্তর

Chhatra majlis Dhaka City North ছাত্র মজলিস ঢাকা মহানগরী উত্তর জ্ঞান অর্জন, চরিত্র গঠন ও ইসলামী সমাজ ?

---শোক সংবাদ---বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরী উত্তরের অন্তর্গত "ডি.এ মডেল মাদরাসা দক্ষিণখান শাখার সাবেক সেক্রে...
02/10/2023

---শোক সংবাদ---
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরী উত্তরের অন্তর্গত "ডি.এ মডেল মাদরাসা দক্ষিণখান শাখার সাবেক সেক্রেটারি ইয়াসিন হোসেন শাওন (২১) গত কাল রাতে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হসপিটালে ইন্তেকাল করিয়াছেন।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

প্রিয় ভাই ইয়াসিন হোসেন শাওন এর ইন্তেকালে আমরা শোকাহত।

আল্লাহ তা'য়ালা তাঁকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন এবং শোকসন্তপ্ত পরিবারের সবাইকে সাবরে জামিল দান করুন। আমিন

ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরী পুনর্গঠন সম্পন্ন -দক্ষিণ সভাপতি:নুর মোহাম্মদ উত্তর সভাপতি : মাহমুদুল হাসান ত্বহাআজ ১অক্ট...
01/10/2023

ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরী পুনর্গঠন সম্পন্ন -

দক্ষিণ সভাপতি:নুর মোহাম্মদ
উত্তর সভাপতি : মাহমুদুল হাসান ত্বহা

আজ ১অক্টোবর '২৩ বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরীর সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি নুর মোহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখা পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের পুনঃনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী।

সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৩-২৪ সেশনের জন্য ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি নির্বাচিত হন নুর মোহাম্মদ, উত্তরের সভাপতি নির্বাচিত হন মাহমুদুল হাসান ত্বহা
এবং মহানগরী উত্তরের সেক্রেটারি মনোনীত হন মুশফিকুস সালেহীন ও দক্ষিণের সেক্রেটারি মনোনীত হন আম্মার আল ফারাহ।

ঢাকা মহানগরী দক্ষিণের নবনির্বাচিত সভাপতি নুর মোহাম্মদ এর সভাপতিত্বে ও উত্তরের সভাপতি মাহমুদুল হাসান ত্বহা'র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহতারাম কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিসের যুগ্ন মহাসচিব আব্দুল জলিল।সেক্রেটারি জেনারেল মুহাম্মদ রায়হান আলী, ঢাকা মহানগরী উত্তরের সদ্য সাবেক সভাপতি মাহমুদুল হাসান রাসেল, গাজীপুর মহানগর শাখার সাবেক সভাপতি শাহ শিহাব উদ্দিন,ঢাকা মহানগরী দক্ষিণের সাবেক সেক্রেটারি তৌফিক বিন হারিছ,জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি এডভোকেট এনায়েত রাব্বী একরাম প্রমুখ।

ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের প্রথম সাধারণ অধিবেশন অনুষ্ঠিত:শিক্ষা সংস্কার আন্দোলনের পাশাপাশি রাষ্ট্রের সুনা...
30/09/2023

ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের প্রথম সাধারণ অধিবেশন অনুষ্ঠিত:

শিক্ষা সংস্কার আন্দোলনের পাশাপাশি রাষ্ট্রের সুনাম সংরক্ষণে ছাত্র মজলিসকে প্রণিধানযোগ্য ভূমিকা পালন করতে হবে -----------বিলাল আহমদ চৌধুরী

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী বলেছেন, শিক্ষার সংস্কার কিংবা শিক্ষার সাথে ধর্ম ও নৈতিকতার সমন্বয়ের আন্দোলন ছাত্র মজলিসের মৌলিক কর্মসূচী। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের পরিচর্যা এবং দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহযোগিতা দিয়ে আসছে ছাত্র মজলিস তার প্রতিষ্ঠাকাল থেকেই। দেশের জন্য যোগ্য মানবসম্পদ তৈরিতে ছাত্র মজলিসের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। তাই সুন্দর আগামী বিনির্মানের নিমিত্তে, ছাত্র মজলিসের ধারাবাহিক কার্যক্রম চালিয়ে যেতে দায়িত্বশীলদের যথাযথ ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, বর্তমানে দেশের শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশের নজিরবিহীন অভাব পরিলক্ষিত হচ্ছে। ছাত্রলীগের হল দখল এবং ক্যাম্পাসে আধিপত্য সৃষ্টি নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। যার ফলে চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে শিক্ষা কার্যক্রম, ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা। এক্ষেত্রে তিনি কতৃপক্ষের যথাযথ হস্তক্ষেপের আহবান জানান।

তিনি এ-ও বলেন, দেশ বর্তমানে ক্রান্তিকাল অতিক্রম করছে। এই সময়ে শিক্ষা সংশ্লিষ্ট আন্দোলনের পাশাপাশি রাষ্ট্রের সংকট চিহ্নিতকরণ এবং জনসাধারণের কল্যাণসাধনে ছাত্র মজলিসের দায়িত্বশীলদের সরব ভূমিকা রাখতে হবে।

গত ২৮ ও ২৯ সেপ্টেম্বর ২০২৩ (বৃহস্পতি ও শুক্রবার ), সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের প্রথম সাধারণ অধিবেশনের সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

২ দিনব্যাপী উক্ত অধিবেশনে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন সাবেক কেন্দ্রীয় সভাপতি এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, মাওলানা আজিজুল হক, মাওলানা ইলিয়াস আহমদ, মাওলানা মুহাম্মদ মনির হোসাইন, সাবেক সেক্রেটারি জেনারেল অধ্যাপক ইয়াকুব আলী তালুকদার, অধ্যাপক ড. মাহবুব মোর্শেদ, প্রকৌশলী সেলিম হোসাইন, সাবেক কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক অধ্যাপক আজিজুল হক।

দুই দিনব্যাপী অধিবেশনের শুরুতে দারসে কুরআন পেশ করেন সংগঠনের প্রকাশনা সম্পাদক আলমগীর হোসাইন।

উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল মুহাম্মদ রায়হান আলী, প্রশিক্ষণ ও ক্যাম্পাস কার্যক্রম সম্পাদক কে এম ইমরান হোসাইন, প্রকাশনা সম্পাদক আলমগীর হোসাইন, বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ ইসমাইল খন্দকার, অফিস ও ছাত্রকল্যাণ সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলাম , পাঠাগার ও মাদ্রাসা কার্যক্রম সম্পাদক আহসান আহমাদ খান, প্রচার ও স্কুল কার্যক্রম সম্পাদক জাকারিয়া হোসাইন জাকির,

এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য নুর মোহাম্মদ, লিটন আহমদ জুম্মান, মাহমুদুল হাসান ত্বহা।

খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর আয়োজিত সিরাতুন্নবী সা. কনফারেন্সে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্র মজলিস ঢাকা মহানগর উত্ত...
28/09/2023

খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর আয়োজিত সিরাতুন্নবী সা. কনফারেন্সে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্র মজলিস ঢাকা মহানগর উত্তর সভাপতি মাহমুদুল হাসান।

সন্ত্রা*সমুক্ত শিক্ষাঙ্গন ও ক্যাম্পাসে ছাত্রলীগের নৈ*রাজ্যের প্রতিবাদে ঢাকায় ইসলামী ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত...
18/09/2023

সন্ত্রা*সমুক্ত শিক্ষাঙ্গন ও ক্যাম্পাসে ছাত্রলীগের নৈ*রাজ্যের প্রতিবাদে ঢাকায় ইসলামী ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত---

ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সদস্য সম্মেলন সম্পন্ন: সভাপতি বিলাল আহমদ চৌধুরী ও সেক্রেটারি জেনারেল মুহাম্মদ রায়হান আলীআ...
16/09/2023

ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সদস্য সম্মেলন সম্পন্ন: সভাপতি বিলাল আহমদ চৌধুরী ও সেক্রেটারি জেনারেল মুহাম্মদ রায়হান আলী

আজ ১৬ সেপ্টেম্বর'২৩, শনিবার বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সদস্য সম্মেলন-২০২৩ সম্পন্ন হয়েছে। সম্মেলনে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের ২০২৩-২০২৩ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন সেশনে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন বিলাল আহমদ চৌধুরী ও সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন মুহাম্মদ রায়হান আলী।

সারাদেশের সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করেন তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের প্রধান ও ছাত্র মজলিসের প্রাক্তন সভাপতি মুহাম্মদ মুনতাসির আলী। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে কার্যক্রম পরিচালনা করেন সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মোঃ আবদুল জলিল ও সাবেক কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী আবদুল হাফিজ খসরু।

নবনির্বাচিত সভাপতিকে শপথ বাক্য পাঠ করান খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক ড. আহমদ আব্দুল কাদের।

০১ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর সন্ধ্যা ০৬:০০ পর্যন্ত সারাদেশের সদস্যদের ভোট গ্রহণ শেষে ১৬ সেপ্টেম্বর শনিবার দুপুর ০২:৩০ টায় কেন্দ্রীয় সভাপতি নির্বাচন-২০২৩ এর ফলাফল সকল সদস্যদের উপস্থিতিতে ঘোষণা করা হয়।

সদস্য সম্মেলনের সমাপনী অধিবেশনে পুনঃনির্বাচিত সভাপতি বিলাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মুহতারাম আমীর আল্লামা আব্দুল বাছিত আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের নায়বে আমীর শাইখুল হাদীস মাওলানা আহমদ আলী কাসেমী, খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক ড. আহমদ আব্দুল কাদের, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান।

সম্মেলনে প্রাক্তন কেন্দ্রীয় সভাপতিদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ মুনতাসির আলী, অধ্যাপক আবদুল জলীল, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, প্রভাষক মাওলানা আব্দুল করিম, এডভোকেট তাওহিদুল ইসলাম তুহিন, এডভোকেট শায়খুল ইসলাম, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, মাওলানা সোহাইল আহমদ, মাওলানা আজিজুল হক, মাওলানা মুহাম্মদ মনির হোসাইন।

পুনঃমনোনীত সেক্রেটারি জেনারেল মুহাম্মদ রায়হান আলীর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র মজলিসের সাবেক ক্যাম্পাস ও প্রশিক্ষণ সম্পাদক কে এম জে বিন আজাদ, সংগঠনের প্রশিক্ষণ সম্পাদক কে এম ইমরান হুসাইন, প্রকাশনা সম্পাদক আলমীগর হোসাইন, বায়তুলমাল সম্পাদক ঈসমাইল খন্দকার, প্রচার ও পাঠাগার সম্পাদক হাসান আহমাদ খান, অফিস ও ছাত্রকল্যাণ সম্পাদক সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আহসান আহমাদ খান, জাকারিয়া হুসাইন জাকির ও নূর মোহাম্মদ প্রমুখ।

মুহতারাম কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী'র উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে কেন্দ্রীয় সদস্য সম্মেলন'২৩ এর আনুষ্ঠানিক উদ্ব...
16/09/2023

মুহতারাম কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী'র উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে কেন্দ্রীয় সদস্য সম্মেলন'২৩ এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

"জেগে উঠো ফের ঘুমন্ত মহাবীর,ছিঁড়ে ফেলো সব জুলুমের জিঞ্জির।আমরাই ভাঙবো পরাধীনতার শৃঙ্খল,লিখবো ইতিহাস নতুন শতাব্দীর।"
09/09/2023

"জেগে উঠো ফের ঘুমন্ত মহাবীর,
ছিঁড়ে ফেলো সব জুলুমের জিঞ্জির।
আমরাই ভাঙবো পরাধীনতার শৃঙ্খল,
লিখবো ইতিহাস নতুন শতাব্দীর।"

দেশের সকল ক্যাম্পাসে ধর্মীয় অনুশাসন পালনের নিশ্চয়তা বিধান সরকারকেই করতে হবে।------------ইসলামী ছাত্র মজলিস বাংলাদেশ ইসলা...
02/09/2023

দেশের সকল ক্যাম্পাসে ধর্মীয় অনুশাসন পালনের নিশ্চয়তা বিধান সরকারকেই করতে হবে।
------------ইসলামী ছাত্র মজলিস
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ রায়হান আলী বলেন , এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান। যাঁদের ধর্মীয় বিশ্বাস ইসলাম। অথচ এখনো দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধর্মীয় অনুশাসন মেনে চলতে পারছে না। দীর্ঘদিন ধরে বোরকা-হিজাব-নেকাব নিয়ে কটাক্ষ করা হচ্ছে। আদালতের দ্বারস্থ হয়েও ছাত্রীরা তাদের ধর্মীয় অধিকার নিশ্চিত করতে পারছে না। কিছুদিন আগে বাংলা বিভাগের শিক্ষার্থীদের রিট আবেদন খারিজ করা হলো আদালতে যা খুবই দুঃখজনক। সাম্প্রতিক সময়ে আইইআর বিভাগের অধ্যাপক এম ওয়াহিদুজ্জামান চাঁন ২০১৯-২০ সেশনের তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা পরবর্তী ভাইভার সময় ছাত্রীদের নেকাব খুলতেও বাধ্য করেন। গত বৃহস্পতিবার (৩১ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে মাস্টার্সের শেষ ভাইভায় অধ্যাপক ড. মো. নাসিরউদ্দিন মুন্সী হিজাবী বা নিকাব পরিহিতা ছাত্রীদের ভাইবা নিতে অস্বীকৃতি জানান। তিনি ছাত্রীদের সাথে অসংলগ্ন কথাবার্তা বলে বিব্রত করেন। তিনি হিজাব পরিধানকারী শিক্ষার্থীদের উগ্রবাদী বলেও আখ্যায়িত করেছেন।
তিনি আরও বলেন, রাজধানীতে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের কথিত শান্তি সমাবেশে নিহত মাদরাসা ছাত্র হাফেজ রেজাউল করিম হত্যার শাস্তি দ্রুততম সময়ের মধ্যে নিশ্চিত করতে হবে। ছাত্রী হেনস্থায় জড়িত শিক্ষকদের বিচারের আওতায় আনতে হবে এবং দেশের সকল ক্যাম্পাসে ধর্মীয় অনুশাসন পালনে স্বাধীনতা নিশ্চিত করতে হবে। অন্যথায় দেশের সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে ইসলামী ছাত্র মজলিসের নেতৃত্বে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে ।
আজ শনিবার (০২ সেপ্টেম্বর'২৩) বিকাল ০৪:০০টায় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে "ঢাবিতে হিজাব নিষিদ্ধ, বিভিন্ন বিভাগের শিক্ষক কর্তৃক হিজাবী শিক্ষার্থীদের হেনস্থা ও উগ্রবাদী অপবাদ দেওয়া এবং হাফেজ রেজাউল হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা গুলো বলেন।

কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ'র সভাপতি নূর মোহাম্মদ'র সভাপতিত্বে এবং সেক্রেটারি তৌফিক বিন হারিছ এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল হক আমিনি, ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক আজিজুল হক, ঢাকা মহানগরী উত্তরের সভাপতি অধ্যাপক সাইফুদ্দিন আহমদ খন্দকার, সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও ক্যাম্পাস সম্পাদক কে এম ইমরান হুসাইন, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আলমগীর হোসাইন, কেন্দ্রীয় অফিস ও ছাত্রকল্যাণ সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলাম,মুফতি শাব্বির আহমদ, শরীফ মাহমুদ, মাহমুদুল হাসান ত্বহা প্রমুখ।

২০২৩ সালের এইচএসসি , আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের প্রতি রইল দোয়া ও শুভকামনা -North
16/08/2023

২০২৩ সালের এইচএসসি , আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের প্রতি রইল দোয়া ও শুভকামনা
-North

ঢাকায় ইসলামী ছাত্র মজলিসের বিক্ষোভ অনুষ্ঠিত -অনতিবিলম্বে হাফেজ রেজাউল হ"ত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূল...
01/08/2023

ঢাকায় ইসলামী ছাত্র মজলিসের বিক্ষোভ অনুষ্ঠিত -

অনতিবিলম্বে হাফেজ রেজাউল
হ"ত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে
----------বিলাল আহমদ চৌধুরী

গত ২৮ জুলাই, শুক্রবার, বায়তুল মোকাররম দক্ষিণ গেইটে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের যৌথ "শান্তি সমাবেশ" শেষে দুই গ্রুপের সং"ঘর্ষে নিরীহ হাফিজ রেজাউল করিম নির্ম"মভাবে নি"হত হওয়ার প্রতিবাদ ও শাস্তির দাবিতে আজ ৩১ জুলাই, সোমবার বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে ছাত্র মজলিসের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী বলেন, হাফিজ রেজাউল করিম জামেয়া মাদানিয়া যাত্রাবাড়ী মাদরাসার ছাত্র। পারিবারিক সূত্রে জেনেছি সে কোন রাজনৈতিক সংগঠনের নেতা বা কর্মী ছিল না। নিজেদের দলীয় কো"ন্দলের বলির পাঠা বানানো হলো নিরীহ এই শিক্ষার্থীকে। একজন সাধারণ শিক্ষার্থীর উপর এমন ন্যাক্কারজনক হা"মলা এদেশের ছাত্রসমাজ মেনে নেবে না। অনতিবিলম্বে এই হ"ত্যা"কাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। অন্যথায় সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে।

বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি আরও বলেন, দেশে ভিন্ন মতের মানুষদের ওপর নির্যাতন ও হাম"লার ঘটনা ঘটেই চলেছে পাশাপাশি ইদানীং ক্ষমতাসীন দলের বিভিন্ন অঙ্গসংগঠনের আধিপত্য বিস্তারের লড়াইয়ে
হা"মলা-মা"মলার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। দেশের বিভিন্ন জায়গায় রাজনৈতিক প্রভাবশালীদের দ্বারা সাধারণ ও প্রান্তিক মানুষ নির্যাতিত হচ্ছেন। এসব বর্বর হা"মলার ঘটনায় আমাদের রাষ্ট্র ও সমাজব্যবস্থার ভেতরে যে ক্ষতগুলো সৃষ্টি হয়েছে তারই বহিঃপ্রকাশ ঘটছে বলে আমরা মনে করি। এই ক্ষত নিরাময়ের জন্য ধারাবাহিকভাবে গণতান্ত্রিক চর্চা ও আইনের শাসন প্রতিষ্ঠা জরুরি।

মহানগর উত্তর সভাপতি মাহমুদুল হাসান রাসেলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক কে এম ইমরান হুসাইন, প্রকাশনা সম্পাদক আলমগীর হোসাইন, বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ ইসমাইল খন্দকার, অফিস সম্পাদক সিরাজুল ইসলাম, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাহাব উদ্দিন খন্দকার , ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ খন্দকার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাওছার আহমদ সোহাইল প্রমুখ।

Address

১৬ বিজয়নগর ৫ম তলা, ঢাকা ১০০০. (17. 06 Km)
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Chhatra majlis Dhaka City North ছাত্র মজলিস ঢাকা মহানগরী উত্তর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Chhatra majlis Dhaka City North ছাত্র মজলিস ঢাকা মহানগরী উত্তর:

Share