28/11/2025
এক জীবনের দু’টো পথ… আপনি হলে কোনটা বেছে নিতেন?
১. থাকার জন্য একটা ঘর,ভাত-কাপড়, আর সমাজের চোখে “সুখী” হওয়ার মুখোশ।
কিন্তু এর বিনিময়ে সহ্য করতে হবে—
স্বামীর নিত্যনতুন পরকীয়া( গতো চার বছর ধরে সহ্য করছি,বিয়ের পরদিন থেকেই জানতে পেরেছিলাম এখনো আছে, নিত্যনতুন হরেক রকমের মেয়েদের সাথে সে** চ্যাট থেকে শুরু করে সব করে।এটা তার অভ্যাসে দাঁড়িয়েছে)
অবহেলা, অসম্মান ও মানসিক নির্যাতন,
বছরে মাত্র একবার ১–২ মাসের জন্য স্বামীর দেশে আসা, শ্বশুর-শাশুড়ির কথার আঘাত প্রতিদিন কোনো ভুল না করা স্বত্ত্বেও,
জায়ের দেওয়া মানুষিক নির্যাতন, জয়েন ফ্যামেলি।
স্বামীর সাথে স্বাভাবিকভাবে কথাও বলা যাবে না,
তার হ্যাঁ-তে হ্যাঁ, না-তে না— এর বাইরে কিছু বললেই অপমান ও ঝগড়া,কথা বলার সময় মেপে মেপে বলতে হবে,একটা কথা বলতে হলে হাজার বার চিন্তা করতে হবে।
বাবার বাড়ির আর্থিক অসচ্ছলতা, ভাই নেই— তাই ফিরে যাওয়াটাও সহজ নয়।
২. ডিভোর্স —
একটা কঠিন সিদ্ধান্ত, কারণ—
সমাজ ডিভোর্সকে আজও সহজভাবে গ্রহণ করে না।
সমাজ নারীকে দোষ দেয়, আঙুল তোলে, কথা শুনায়।
বেঁচে থাকার যন্ত্রণা তারা দেখে না,
কিন্তু চলে যাওয়ার সাহসটা তারা বিচার করে।
নোট: বেবি নেই।।
প্লিজ আক্রমণাত্মক কিছু বলবেন না।
#ইনবক্স_থেকে