11/05/2026
ছবিটা যতবার দেখি, ততবারই বুকের ভেতর অদ্ভুত এক শূন্যতা জমে ওঠে। মাত্র চার বছরের একটি শিশু— ক্লান্ত পায়ে হেঁটে সিরিয়া থেকে জর্ডানের পথে এগিয়ে চলেছে। চারদিকে শুধু মরুভূমির নির্জনতা, অথচ তার ছোট্ট চোখজোড়ায় যেন লুকিয়ে আছে এক পুরো যুদ্ধবিধ্বস্ত পৃথিবীর কান্না। অনেক পরে UNHCR-এর একটি টিম তাকে একা সেই মরুভূমির মাঝখানে খুঁজে পায়; নিঃসঙ্গ, অবসন্ন, অথচ নীরবে পথ চলতে থাকা এক ক্ষুদ্র অসহায় মানবশিশু! 😥
টিমের সদস্যরা যখন শিশুটির হাতে ধরা ছোট্ট ওই প্যাকেটটির ভেতরে কী আছে জানতে চান, তখন সে বের করে দেখায় তার মা ও বোনের জামাকাপড়— যারা সিরিয়ায় সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন। পৃথিবীর ইতিহাসে যুদ্ধের অনেক গল্প লেখা হয়েছে, কিন্তু একটি শিশুর হাতে প্রিয়জনের শেষ স্মৃতি বহন করার এই দৃশ্য হয়তো বেদনার সব শব্দকেও হার মানায়। কিছু ছবি শুধু দেখা যায় না, হৃদয়ের গভীরে গিয়ে তা আজীবন রক্তক্ষরণ ঘটায়! 😢😥😭
(- সংগৃহীত)