উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুকসুদপুর, গোপালগঞ্জ

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুকসুদপুর, গোপালগঞ্জ

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুকসুদপুর, গোপালগঞ্জ Upazila Health Complex " Muksudpur' Gopalganj

18/09/2025
হাসপাতালের রোগীরা জানালা দিয়ে ময়লা ফেলে দেয়াল ও পরিপার্শ্ব যেন নোংরা করতে না পারে সে উদ্দেশ্যে জানালার বাইরে নেট লাগানো ...
02/09/2024

হাসপাতালের রোগীরা জানালা দিয়ে ময়লা ফেলে দেয়াল ও পরিপার্শ্ব যেন নোংরা করতে না পারে সে উদ্দেশ্যে জানালার বাইরে নেট লাগানো হচ্ছে।

07/07/2024

মুকসুদপুরের হালনাগাদ ডেঙ্গু পরিস্হিতি -
০৭/০৭/২৪:
১/এখন পর্যন্ত মোট আক্রান্ত-৩১
২/এখন পর্যন্ত মোট হাসপাতালে ভর্তি-৩০
৩/এখন পর্যন্ত মোট সুস্থ -২৮
৪/এখন পর্যন্ত মোট মৃত-০১
৫/গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি-০১
৬/গত ২৪ ঘন্টায় নতুন রোগী-০১
৭/বর্তমানে হাসপাতালে ভর্তি/অবস্হান-০২

30/06/2024

এন্টিভেনম
==========
সম্মানিত মুকসুদপুর বাসি। আস সালামু আলাইকুম। মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ সর্প দংশন রোগীদের চিকিৎসার জন্য পর্যাপ্ত এন্টিভেনম মজুদ আছে। আপনারা সাপ নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্কতার সাথে চলাফেরা করুন। সাপ প্রকৃতিরই একটি অংশ। তাকে হত্যা করা কোন সমাধান নয়। ইকোসিস্টেমের ভারসাম্য রক্ষার্থে সাপের প্রয়োজন রয়েছে। সব সাপ বিষধর নয়। আমাদের দেশে প্রায় ৮০% সাপে কোন বিষ নাই।
তাই সাপে দংশন করলে কোন ওঝা, কবিরাজের কাছে না গিয়ে যথাসম্ভব দ্রুত হাসপাতালে নিয়ে আসুন।

11/06/2024

মুকসুদপুরের হালনাগাদ ডেঙ্গু পরিস্হিতি -
০২/০৫/২৪:
১/এখন পর্যন্ত মোট আক্রান্ত-১৯
২/এখন পর্যন্ত মোট হাসপাতালে ভর্তি-১৮
৩/এখন পর্যন্ত মোট সুস্থ -১৮
৪/এখন পর্যন্ত মোট মৃত-০১
৫/গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি-০০
৬/গত ২৪ ঘন্টায় নতুন রোগী-০০
৭/বর্তমানে হাসপাতালে ভর্তি/অবস্হান-০০

30/04/2024

গরমে নিন শিশুর বিশেষ যত্ন।

তীব্র গরমে, ঝুঁকির কারণে, থাকতে হবে সাবধানে।
গরম যখন চরমে, সবাই চলি নিয়মে।


UNICEF Bangladesh

28/04/2024

তীব্র গরমে হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা-

- তীব্র গরম থেকে দূরে থাকুন, মাঝে মাঝে ছায়ায় বিশ্রাম নিন।

- প্রচুর পরিমাণে নিরাপদ পানি পান করুন। হেপাটাইটিস এ,ই,ডায়রিয়াসহ প্রাণঘাতী পানিবাহী রোগ থেকে বাঁচতে রাস্তায় তৈরী পানীয় ও খাবার এড়িয়ে চলুন। প্রয়োজনে একাধিকবার গোসল করুন।

- গরম আবহাওয়ায় ঢিলেঢালা পাতলা ও হালকা রঙের পোশাক পরুন।

- গরম আবহাওয়ায় যদি ঘাম বন্ধ হয়ে যায়, বমি বমি ভাব দেখা দেয়, তীব্র মাথাব্যথা হয়, শরীরের তাপমাত্রা বেড়ে যায়, প্রস্রাব কমে যায়, প্রস্রাবে জ্বালাপোড়া হয়, খিঁচুনি এবং অজ্ঞান হওয়ার মতো কোনো লক্ষণ দেখা দেয়, তাহলে অবিলম্বে হাসপাতালে যান এবং ডাক্তারের পরামর্শ নিন।

মুকসুদপুর উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রায়হান ইসলাম শোভন ও উপজেলা নির্বাহী মেজিস্ট্রেট জনাব অমিত সাহ...
04/02/2024

মুকসুদপুর উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রায়হান ইসলাম শোভন ও উপজেলা নির্বাহী মেজিস্ট্রেট জনাব অমিত সাহা( Amit Saha) এর নেতৃত্বে আজ মুকসুদপুরের বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক ও ক্লিনিকে একটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।এসময় ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার নামক প্রতিষ্ঠানে লাইসেন্স হালনাগাদ না থাকায়,মেয়াদোত্তীর্ন রিএজেন্ট থাকায়,প্যাথলজির পরিবেশ নোংরা থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্যাথলজি সেকশন বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়।
উজানি বাজার সংলগ্ন হেলথ কেয়ার হাসপাতালের লাইসেন্স হালনাগাদ না থাকায়,ভুয়া ডাক্তার দিয়ে প্রেসক্রিপসন করায়,ভুয়া ডাক্তার দিয়ে আল্ট্রাসনোগ্রাম ও অপারেশন করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং সমগ্র হাসপাতাল টি সিল গালা করে দেয়া হয়।

ডা.রায়হান ইসলাম শোভন।
উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
মুকসুদপুর,গোপালগঞ্জ।।

26/10/2023

মুকসুদপুরের হালনাগাদ ডেঙ্গু পরিস্হিতি -
২৬/১০/২৩:
১/এখন পর্যন্ত মোট আক্রান্ত-২১২১
২/এখন পর্যন্ত মোট হাসপাতালে ভর্তি-১৪২৯
৩/এখন পর্যন্ত মোট সুস্থ -২০৮৯
৪/এখন পর্যন্ত মোট মৃত-০০
৫/গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি-১৪
৬/গত ২৪ ঘন্টায় নতুন রোগী-১৭
৭/বর্তমানে হাসপাতালে ভর্তি/অবস্হান-২৪

Address

Dhaka
8140

Alerts

Be the first to know and let us send you an email when উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুকসুদপুর, গোপালগঞ্জ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুকসুদপুর, গোপালগঞ্জ:

Share