বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকা

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকা

বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকা বাংলাদেশ নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবা আগারগাঁও, ঢাকা

নির্বাচন কমিশন বাংলাদেশ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১১৮ এর আওতায় নির্বাচন কমিশন বাংলাদেশ স্থাপিত হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক চার জন নির্বাচন কমিশনারকে লইয়া বাংলাদেশের একটি নির্বাচন কমিশন থাকিবে। একাধিক নির্বাচন কমিশনারকে নিয়ে নির্বাচন কমিশন গঠিত হলে প্রধান নির্বাচন কমিশনার কমিশনের সভাপতিরূপে কাজ করবেন। সংবিধানের বিধানবলী সাপেক্ষে প্রধান নির্বাচন কমিশনার ও কোন নির্বাচ

ন কমিশনারের মেয়াদ তাঁর কার্যভার গ্রহণের তারিখ হতে পাঁচ বছর।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১১৯ এ নির্বাচন কমিশনের দায়িত্ব বর্ণিত হয়েছে। নির্বাচন কমিশনের দায়িত্ব হল রাষ্ট্রপতি ও সংসদে নির্বাচন পরিচালনা, নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রস্তুতকরণ, নির্বাচনী এলাকার সীমানা পুনঃনির্ধারণ, আইন কর্তৃক নির্ধারিত অন্যান্য নির্বাচন পরিচালনা (এর মধ্যে সকল স্থানীয় সরকার পরিষদ যেমনঃ ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পার্বত্য জেলা পরিষদ অর্ন্তভুক্ত) এবং আনুষাঙ্গিক কার্যাদির সুষ্ঠু সম্পাদন। দায়িত্ব পালনে নির্বাচন কমিশন স্বাধীন থাকবেন এবং কেবল সংবিধান ও আইনের অধীন হবেন। নির্বাচন কমিশন এর দায়িত্ব পালনে সহায়তা করা সকল কর্তৃপক্ষের কর্তব্য।

বর্তমান নির্বাচন কমিশনারবৃন্দঃ

কাজী হাবিবুল আউয়াল
প্রধান নির্বাচন কমিশনার

ব্রিগেডিয়ার জেনারেল মো: আহসান হাবিব খান (অব:)
নির্বাচন কমিশনার

বেগম রাশেদা সুলতানা
নির্বাচন কমিশনার

জনাব মোঃ আলমগীর
নির্বাচন কমিশনার

জনাব মোঃ আনিছুর রহমান
নির্বাচন কমিশনার

বর্তমান সচিবঃ
জনাব মোঃ জাহাংগীর আলম

Address

Agargaon
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকা:

Share