28/07/2023
২৭ জুলাই,২০২৩ তারিখ বাংলাদেশ সচিবালয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সম্মেলন কক্ষে জীবন বীমা কর্পোরেশন এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর মধ্যে "বীমা ভবন" নির্মান সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। জীবন বীমা কর্পোরেশনের পক্ষে ম্যানেজিং ডাইরেক্টর ও সরকারের অতিরিক্ত সচিব জনাব মোঃ মিজানুল হক চৌধুরী এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর পক্ষে চেয়ারম্যান জনাব জয়নুল বারী এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয় এর সম্মানিত সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ । এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবন বীমা কর্পোরেশনের সম্মানিত চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব জনাব আসাদুল ইসলাম। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগন এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এবং জীবন বীমা কর্পোরেশনের জেনারেল ম্যানেজার-ই/ই, ডিজিএম-ই/ই, এজিএম -ই/ই, ম্যানেজার-ই/ই,ম্যানেজার- পিআরডিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
জীবন বীমা ভবন, ৮০ মতিঝিল বা/এ ঢাকার এ স্থানে এই ২০ তলা ভবনটি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের মাধ্যমে নির্মিত হবে। এতে প্রথম ১০টি ফ্লোর জীবন বীমা কর্পোরেশন আর উপরের ১০টি ফ্লোর বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর মালিকানা নির্ধারিত থাকবে বলে সমঝোতা স্মারকে উল্লেখ করা হয়েছে। এই ভবনটি "বঙ্গবন্ধু বীমা ভবন " নামে নামকরণ করা হবে। তবে এ নামকরণের জন্য কিছু প্রক্রিয়া অনুসরণ করা লাগে। তাই এখন "বীমা ভবন" হিসেবে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হলো বলে আইডিআরএ এর চেয়ারম্যান উল্লেখ করেন।